তৃতীয় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
(গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩. নিচের কোনটি MSD-এর পূর্ণরূপ?
ক. Metric System Digit
খ. More Significant Digit
গ. Most Significant Digit
ঘ. Most Suitable Digit
১৪. নিচের কোনটি LSD-এর পূর্ণরূপ?
ক. Large Significant Digit
খ. Least Significant Digit
গ. Least Significant Development
ঘ. Large Significant Decoded
১৫. সংখ্যা পদ্ধতিকে উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির ওপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৬. দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক আছে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৬টি ঘ. অসংখ্য
১৭. দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা আছে?
ক. ২টি খ. ১০টি
গ. ১৬টি ঘ. অসংখ্য
১৮. অকটাল সংখ্যা পদ্ধতির বেইজ বা ভিত্তি কত?
ক. ২ খ. ৮
গ. ১০ ঘ. ১৬
১৯. কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট প্রতীক বা অঙ্ককে কী বলে?
ক. সংখ্যা পদ্ধতি খ. রেডিক্স
গ. বেইজ বা ভিত্তি ঘ. রেঞ্জ
২০. দশমিক সংখ্যা ১২-এর বাইনারি মান কত?
ক. ১০১০ খ. ১১০১
গ. ১১০০ ঘ. ১১১১
২১. বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি সাধারণ মানুষের বোধগম্যের বাইরে
ii. এটি কম্পিউটারের বোধগম্য
iii. এটি কম্পিউটারের সব হিসাব-নিকাশের ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. বাইনারি ১১১১-এর দশমিক মান কোনটি?
ক. ৩ খ. ৫
গ. ৭ ঘ. ১৫
২৩. (২৫)১০ -এর বাইনারি সংখ্যা হলো-
ক. ১১০০১ খ. ১১০১০
গ. ১১০১১০ ঘ. ১০১০১০
২৪. অকটাল সংখ্যা তৈরি করার জন্য একটি বাইনারি সংখ্যাকে-
i. প্রতি তিনটি বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করতে হয়
ii. ডান দিক থেকে তিনটি করে বিট সাজিয়ে বাঁ দিকে আসতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
iii. বাঁ দিক হতে তিনটি করে বিট সাজিয়ে ডান দিকে আসতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. গ, ২০. গ, ২১. ঘ, ২২. ঘ, ২৩. ক, ২৪. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর