দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ
(গত ১ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। তৃতীয় বিশ্বের মধ্যে ‘ক’ হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতাপ্রাপ্ত প্রথম দেশ। ‘ক’ নিচের কোনটিকে নির্দেশ করছে?
ক. ভারত খ. পাকিস্তান
গ. বাংলাদেশ ঘ. আফগানিস্তান
১৮। ১৯৭১ সালে ৩ মার্চ সারা দেশে হরতাল পালিত হয়। এর যথাযথ কারণ হলো-
ক. জাতীয় অধিবেশন আহ্বান
খ. অধিবেশন স্থগিত
গ. ভুট্টো ইয়াহিয়া ষড়যন্ত্র
ঘ. স্বাধীনতা যুদ্ধের আহ্বান
১৯। অস্থায়ী সরকারের প্রধান কার্যালয় কলকাতায় নেওয়া হয়। এর যৌক্তিক কারণ হলো-
ক. নিরাপত্তা নিশ্চিতকরণ
খ. ভারতে এর শাখা বিস্তার
গ. কলকাতাকে বাংলার রাজধানীকরণ
ঘ. কলকাতার সঙ্গে ঢাকার যোগসূত্র স্থাপন
২০। মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়। কথাটির তাৎপর্য হলো-
ক. এ যুদ্ধ সবার জন্য উন্মুক্ত ছিল
খ. যুদ্ধের মূল নিয়ামক ছিল বাংলার সব শ্রেণির জনগণ
গ. যুদ্ধটি গণ-আন্দোলনের মাধ্যমে শুরু
ঘ. যুদ্ধে বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেছিল
২১। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব দেশ নেতিবাচক ভূমিকা পালন করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো-
i. গ্রেট ব্রিটেন ii. চীন
iii. যুক্তরাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০.খ, ২১. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
কবীর