তৃতীয় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
(গত ৩ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫১. ২ এর পরিপূরক নির্ণয়ের নিয়ম কী?
ক. ১ এর পরিপূরক +১
খ. ১ এর পরিপূরক - ১
গ. ১ এর পরিপূরক +০
ঘ. ১ এর পরিপূরক +২
৫২. (-১৬)১০ কে ২-এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করলে হয়-
ক. ০১০০০০ খ. ০১১১১
গ. ১১০০০০ ঘ. ১১১০০
৫৩. (১০১০)২-এর সমতুল্য-
i. (১০)১০ ii. (১২)৮
iii. (১৪)১৬
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. আইসিটি শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞেস করল, ‘তোমার রোল কত?’ সে উত্তর দিল ৫A। সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে হয়-
ক. (৫০)১০ খ. (৮০)১০
গ. (৯০)১০ ঘ. (১৫০)১০
৫৫. মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?
ক. বিট খ. বাইট
গ. কিলোবাইট ঘ. মেগাবাইট
৫৬. F-এর পরবর্তী ক্রমিক সংখ্যা কী?
ক. G খ. ১০
গ. ১৫ ঘ. ১৬
৫৭. বাইনারি ডিজিটকে সংক্ষেপে কী বলে?
ক) বাইট খ) বিট
গ) কিলোবাইট ঘ) বাডিজিট
৫৮. বর্তমান গণিতের জন্ম হয়েছে-
ক) অঙ্ক থেকে খ) গণনা থেকে
গ) গণিত থেকে ঘ) সংখ্যা থেকে
৫৯. প্রাচীন ব্যাবিলনের মানুষের বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতেন?
ক) ০২ ভিত্তিক খ) ০৪ ভিত্তিক
গ) ৩০ ভিত্তিক ঘ) ৬০ ভিত্তিক
৬০. শূন্যের ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে?
ক) রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে
খ) ভারতীয় ও আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
গ) ভারতীয় উপমহাদেশের সংখ্যা পদ্ধতিতে
ঘ) আরবীয়দের সংখ্যা পদ্ধতিতে
৬১. সর্বপ্রথম ইনফিনিটি বা অসীম () এর আবিষ্কার কে প্রচলন করেন?
ক) পিথাগোরাস খ) নিউটন
গ) অ্যারিস্টটল ঘ) গ্যালিলিও
৬২. ভগ্নাংশ সংখ্যা সর্বপ্রথম প্রবর্তন হয় কোথায়?
ক) গ্রিকে খ) ইরাকে
গ) ভারতে ঘ) মিসরে
৬৩. কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের ওপর নির্ভর করে না এবং তা অবস্থানের ওপর নির্ভর করে?
ক) অক্টাল সংখ্যা পদ্ধতি
খ) বাইনারি সংখ্যা পদ্ধতি
গ) পজিশনাল সংখ্যা পদ্ধতি
ঘ) নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
৬৪. প্রায় ৫০০ খ্রিষ্টাব্দের দিকে আরবরা ভারতীয়দের কাছ থেকে কোন পদ্ধতি আয়ত্ত করেন?
ক) বাইনারি সংখ্যা পদ্ধতি
খ) অক্টাল সংখ্যা পদ্ধতি
গ) পজিশনাল সংখ্যা পদ্ধতি
ঘ) নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি
৬৫. আরবরা গণনা পদ্ধতিতে আয়ত্ত করেছিলেন কাদের কাছ থেকে?
ক) চীনদের কাছ থেকে
খ) গ্রিকদের কাছ থেকে
গ) ভারতীয়দের কাছ থেকে
ঘ) মিসরীয়দের কাছ থেকে
উত্তর: ৫১. ক, ৫২. গ, ৫৩. ক, ৫৪. গ, ৫৫. ক, ৫৬. খ, ৫৭. খ, ৫৮. খ, ৫৯. ঘ, ৬০. ক, ৬১. গ, ৬২. ঘ, ৬৩. গ, ৬৪. গ, ৬৫. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর