কবিতা : কপোতাক্ষ নদ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তন কে করেন?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) কায়কোবাদ
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২. মাইকেল মধুসূদন দত্ত কত তারিখে মৃত্যুবরণ করেন?
(ক) ২৯ এপ্রিল ১৮৭৩ সালে
(খ) ২৯ মে ১৮৭৩ সালে
(গ) ২৯ জুন ১৮৭৩ সালে
(ঘ) ২৯ জুলাই ১৮৭৩ সালে
৩. মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিষ্টধর্মে দীক্ষিত হন?
(ক) ১৮৪৩ সালে (খ) ১৮৫৩ সালে
(গ) ১৮৬৩ সালে (ঘ) ১৮৭৩ সালে
৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা?
(ক) দেশাত্মবোধক কবিতা
(খ) স্মৃতিচারণমূলক কবিতা
(গ) কাহিনিমূলক কবিতা
(ঘ) নদীকেন্দ্রিক কবিতা
৫. ‘সখা-রীতে নাম তার’ এখানে ‘সখা’ কী?
(ক) বঙ্গজন
(খ) বঙ্গদেশ
(গ) কপোতাক্ষ নদ
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
৬. ‘কপোতাক্ষ নদ’ প্রজা হিসেবে রাজারূপে কাকে কর দেন?
(ক) দেশের শাসনকর্তাকে
(খ) মহাদেশকে
(গ) সাগরকে
(ঘ) বৃহত্তম নদীকে
৭. ‘দুগ্ধ স্রোতোরূপী’ কাকে বলা হয়েছে?
(ক) বঙ্গদেশকে (খ) কপোতাক্ষকে
(গ) বঙ্গজনকে (ঘ) সাগরদাঁড়িকে
৮. ‘সতত তোমারি কথা ভাবি এ বিরলে।’ কবি কার কথা ভাবেন?
(ক) কপোতাক্ষ নদের কথা
(খ) মাতৃভূমির কথা
(গ) বঙ্গজনের কথা
(ঘ) সাগরদাঁড়ির কথা
৯. বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) আবদুল কাদের
(ঘ) কায়কোবাদ
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
১০. ‘বীরাঙ্গনা’ কাব্য কোন কবির রচনা?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) আহসান হাবীব
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১১. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ও একমাত্র সার্থক মহাকাব্যের নাম কী?
(ক) গীতাঞ্জলি
(খ) সিন্ধু হিন্দোল
(গ) মেঘনাদ-বধ কাব্য
(ঘ) অগ্নিবীণা
১২. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কী?
(ক) তিলোত্তমাসম্ভব কাব্য
(খ) বীরাঙ্গনা কাব্য
(গ) পদ্মাবতী নাটক
(ঘ) মেঘনাদ-বধ কাব্য
১৩. মাইকেল মধুসূধন দত্ত কখন জন্মগ্রহণ করেন?
(ক) ২৫ জানুয়ারি ১৮২৪ সালে
(খ) ২৫ জানুয়ারি ১৮৪২ সালে
(গ) ২৫ জানুয়ারি ১৮৩৭ সালে
(ঘ) ২৫ জানুয়ারি ১৮৭৩ সালে
১৪. ‘সনেট’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
(ক) দ্বাদশপদী (খ) একাদশপদী
(গ) ত্রয়োদশপদী (ঘ) চতুর্দশপদী
১৫. ‘ভ্রান্তির ছলনে’ অর্থ কী?
(ক) ভুলের ছলনায়
(খ) আশার ছলনায়
(গ) পাওয়ার ছলনায়
(ঘ) হারাবার ভয়
১৬. ‘কপোতাক্ষ নদ’ রচনাকালে কবি কোথায় অবস্থান করছিলেন?
(ক) ফ্রান্সের ভার্সাই নগরীতে
(খ) ইংল্যান্ডের ডাবলিন নগরীতে
(গ) জার্মানির বার্লিন নগরীতে
(ঘ) ফ্রান্সের প্যারিস নগরীতে
১৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কোন অনুভূতি সরলভাবে ফুটে উঠেছে?
(ক) নদীর প্রতি প্রেম
(খ) নিসর্গ প্রীতি
(গ) প্রকৃতির প্রতি মমত্ববোধ
(ঘ) স্মৃতি কাতরতা
১৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
(ক) মেঘনাদ-বধ কাব্য
(খ) চতুর্দশপদী কবিতাবলী
(গ) ব্রজাঙ্গনা কাব্য
(ঘ) বীরাঙ্গনা কাব্য
উত্তর: ১. ক, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর