সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ভিনেগারে নিচের কোন অ্যাসিড উপস্থিত থাকে?
ক) সাইট্রিক অ্যাসিড
খ) অ্যাসিটিক অ্যাসিড
গ) টারটারিক অ্যাসিড
ঘ) অ্যাসকরবিক অ্যাসিড
২। মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?
ক) কলিচুন খ) ভিনেগার
গ) খাবার লবণ ঘ) পানি
৩। অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
ক) প্রশমন খ) দহন
গ) সংযোজন ঘ) প্রতিস্থাপন
৪। H2SO4 + MgO- বিক্রিয়ায়-
i. তাপ উৎপন্ন হয়
ii. ইলেকট্রন স্থানান্তর ঘটে
iii. অধঃক্ষেপ পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৫। পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব কী?
ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
ঘ) অবস্থার পরিবর্তন
৬। দহন কী?
ক) পদার্থকে আগুনে পোড়ানো
খ) অক্সিজেনের সঙ্গে পদার্থের বিক্রিয়া
গ) মোমবাতি পোড়ানো
ঘ) আগুনের স্ফুলিঙ্গ
আরো পড়ুন : রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
৭। মোমবাতি জ্বলতে থাকলে কোন ধরনের পরিবর্তন হয়?
ক) ভৌত পরিবর্তন
খ) রাসায়নিক পরিবর্তন
গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
ঘ) বাহ্যিক পরিবর্তন
৮। পদার্থ তিন অবস্থায় রূপান্তরের কারণ কী?
ক) অণুর বিন্যাস
খ) পরমাণুর বিন্যাস
গ) তাপের প্রভাব
ঘ) রাসায়নিক পরিবর্তন
৯। মোম মূলত কী?
ক) C ও N-এর যৌগ
খ) C ও O-এর যৌগ
গ) C ও H-এর যৌগ
ঘ) C ও S-এর যৌগ
১০। তাপ দিলে পানি কোন অবস্থা প্রাপ্ত হয়?
ক) গ্যাসীয় খ) তরল
গ) কঠিন ঘ) জলীয়
১১। পদার্থের ভৌত পরিবর্তনে শতকরা সংযুতির ক্ষেত্রে কী ঘটে?
ক) ভিন্নতা থাকে খ) পরিবর্তিত হয়
গ) শূন্য হয় ঘ) অভিন্ন থাকে
১২। মোম জ্বালালে কী উৎপন্ন হয়?
ক) অক্সিজেন ও জলীয় বাষ্প
খ) কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প
গ) অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড
ঘ) অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড
উত্তর: ১. খ, ২. ক, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. গ, ৯. গ, ১০. ক, ১১. ঘ, ১২. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর