প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা
(গত ১১ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৭. বাংলাদেশের অধিকাংশ মানুষের শিক্ষার প্রতি নজর দিতে না পারার যথার্থ কারণ কোনটি?
ক. বস্ত্র চাহিদার অপূর্ণতা
খ. বাসস্থান চাহিদার অপূর্ণতা
গ. স্বাস্থ্যহীনতা
ঘ. খাদ্য চাহিদার অপূর্ণতা
৪৮. দেশে সরকারি নার্সিং কলেজ কয়টি?
ক. ১২টি খ. ১৩টি
গ. ১৪টি ঘ. ১৫টি
৪৯. মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয় কেন?
ক. আর্থসামাজিক অবস্থার ভিন্নতার কারণে
খ. সাংস্কৃতিক অবস্থার ভিন্নতার কারণে
গ. মতাদর্শের ভিন্নতার কারণে
ঘ. পারিপার্শ্বিক ভিন্নতার কারণে
৫০. বর্তমানে বস্ত্র খাত কীভাবে পরিচালিত হচ্ছে?
ক. ব্যক্তি মালিকানায় খ. সরকারি মালিকানায়
গ. অংশীদারি মালিকানায় ঘ. যৌথ মালিকানায়
৫১. বাংলাদেশের বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আমদানি করার যথার্থ কারণ কী?
ক. ঘাটতি অনুধাবন করার জন্য
খ. খাদ্য ঘাটতি পূরণ
গ. গুদামজাতকরণ
ঘ. ব্যবসায়করণ
৫২. বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন দিন দিন হ্রাস পাওয়ার যথার্থ কারণ কী?
ক. জনসংখ্যা হ্রাস খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. কৃষিভূমি হ্রাস ঘ. কৃষক হ্রাস
৫৩. বাংলাদেশে কীসের প্রভাবে বৃহত্তর জনগোষ্ঠী ন্যূনতম খাদ্যগ্রহণে সক্ষম হচ্ছে না?
ক. খাদ্য ঘাটতির প্রভাবে
খ. বাজেট ঘাটতির প্রভাবে
গ. অর্থের ঘাটতির প্রভাবে
ঘ. সম্পদের ঘাটতির প্রভাবে
৫৪. বাংলাদেশে নারীদের সাক্ষরতার হার কত?
ক. ৭০.৯% খ. ৭১.৯%
গ. ৭২.৯% ঘ. ৭৩.৯%
৫৫. বর্তমানে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় কয়টি?
ক. ১,৩২,০০২টি
খ. ১,৩৩,০০২টি
গ. ১,৩৪,০০২টি
ঘ. ১,১৩,০০২টি
৫৬. কত সাল থেকে বাংলাদেশে প্রাথমিক স্তরে শতভাগ নতুন বই দেওয়া হচ্ছে?
ক. ২০০৫ সাল থেকে
খ. ২০০৭ সাল থেকে
গ. ২০১০ সাল থেকে
ঘ. ২০১২ সাল থেকে
৫৭. বর্তমানে প্রাথমিক শিক্ষাস্তরে প্রতি ১০০ ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী সংখ্যা কত?
ক. ৫০ জন খ. ৪৯ জন
গ. ৫১ জন ঘ. ৫২ জন
৫৮. বাংলাদেশে অজ্ঞ ও অদক্ষ বেকার সংখ্যা বৃদ্ধি পাওয়ার যথার্থ কারণ কী?
ক. নিরক্ষরতার হার বৃদ্ধি
খ. নিরক্ষরতার হার হ্রাস
গ. শিক্ষিতের হার বৃদ্ধি
ঘ. শিক্ষিতের হার হ্রাস
৫৯. বাংলাদেশে বস্ত্রের চাহিদা কীভাবে পূরণ করা হয়?
ক. তুলা আমদানি করে
খ. পুরোনো কাপড় আমদানি করে
গ. নতুন কাপড় আমদানি করে
ঘ. টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে
উত্তর: ৪৭. ঘ, ৪৮. খ, ৪৯. ক, ৫০. ক, ৫১. খ, ৫২. গ, ৫৩. ক, ৫৪. গ, ৫৫. খ, ৫৬. গ, ৫৭. গ, ৫৮. ক, ৫৯. খ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর