সপ্তম অধ্যায় : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন
(গত ১৪ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অপরিহার্য উপাদান কোনটি?
ক) নির্বাচকমণ্ডলী খ) সরকার
গ) রাজনৈতিক দল ঘ) নির্বাচন কমিশন
১০। নিচের কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য?
ক) জনমত গঠন খ) সামাজিক ঐক্য
গ) সংঘবদ্ধ জনসমষ্টি ঘ) রাজনীতির শিক্ষা
নিচের উদ্দীপক পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একটি সংস্থা ‘জ’। সংস্থাটি পাঁচজন সদস্য নিয়ে গঠিত। সংস্থার সদস্যরা পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায়ের প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা সংস্থার প্রধান কাজ।
১১। ওপরের উদ্দীপকের সংস্থাটির নাম কী?
ক) সচিবালয় খ) নির্বাচন কমিশন
গ) মন্ত্রিপরিষদ ঘ) সরকার
১২। ওপরের উদ্দীপকের সংস্থার কাজ হলো-
i. ভোটার তালিকা তৈরি করা
ii. বিচার কাজ করা
iii. নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন-
i. রাষ্ট্রপতি
ii. স্পিকার
iii. বিচারপতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ৯. গ, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. গ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর