ষষ্ঠ অধ্যায় : সমবায় সমিতি
(গত ১৭ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৪০-৪১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
খুলনা শহরের একটি মহল্লার ৫০ জন বাসিন্দা তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে পাওয়ার জন্য সমিতি গঠন করে একটি মুদির দোকান দেন। সেখানে সমিতির সদস্য ছাড়াও বাইরের লোক পণ্য কেনেন। এ বছর বিধি অনুযায়ী সংরক্ষিত তহবিলে মুনাফার অংশ রেখে অবশিষ্ট মুনাফা ৪২,৫০০ টাকা সমিতির সদস্যরা বণ্টন করে নেয়।
৪০. ওপরের উদ্দীপকের সমবায় সমিতিটি কোন ধরনের?
ক. উৎপাদন খ. বহুমুখী
গ. ভোক্তা ঘ. বিক্রয়
৪১. ওপরের উদ্দীপকের সমিতিটি এ বছর কত মুনাফা করবে?
ক. ৪৫,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা
ঘ. ৫৫,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৪২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সিরাগঞ্জের যমুনা পাড়ের তাঁতিরা মিলে একটা তাঁতি সমবায় সমিতি গঠন করল। তাদের উপবিধিতে বলা আছে, সমিতি তার সদস্যদের স্বার্থে ঋণ সুবিধার ব্যবস্থা করবে। প্রথমে উৎসাহ থাকলেও এখন তাদের সমিতিটি চালাতে সমস্যা হচ্ছে।
৪২. উপবিধির উদ্দেশ্য ধারা দেখে এ ধরনের সমবায়কে কোন শ্রেণিতে ফেলা যায়?
ক. ক্রয় খ. বিক্রয়
গ. বহুমুখী ঘ. ঋণদান
৪৩. সদস্যদের উৎসাহে ভাটা পড়ার কারণ হতে পারে-
i. পরিচালকদের দক্ষতার অভাব
ii. পারস্পরিক আস্থার অভাব
iii. সদস্যদের স্বাধীনতার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪-৪৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুবর্ণা গ্রামের দরিদ্র জনগণ ‘শাপলা’ তাঁতি সমবায় সমিতি গঠন করেন। তাদের দ্বিতীয় বছরে ১,৫০,০০০ টাকা লাভ হলে ১০,০০০ টাকা সংরক্ষিত তহবিলে জমা করে। পরবর্তীতে হিসাব নিরীক্ষার মাধ্যমে নিরীক্ষণ করলে, নিরীক্ষক তাতে আপত্তি করেন।
৪৪. প্রতিষ্ঠানটির সংরক্ষিত তহবিলে কত টাকা জমা দেওয়ার প্রয়োজন ছিল?
ক. ৪,৫০০ টাকা
খ. ২২,৫০০ টাকা
গ. ২৭,৫০০ টাকা
ঘ. ৩০,০০০ টাকা
৪৫. প্রতিষ্ঠানটিতে নিরীক্ষকের আপত্তির কারণ-
i. লভ্যাংশ সঠিকভাবে বণ্টিত না হওয়া
ii. রিজার্ভ ফান্ডে টাকা সঠিকভাবে জমা না হওয়া
iii. প্রতিষ্ঠানের নিয়মনীতি অমান্য করায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৪০. গ, ৪১. গ, ৪২. গ, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর