শব্দার্থ লিখন ও বাক্য রচনা করো
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লিখ।
সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংরাই, বিজু
উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ
সৌভাগ্য ভালো ভাগ্য।
প্রকৃতি নিসর্গ।
বৈচিত্র্য ভিন্নতা।
বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান।
প্রান্তর মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।
স্বজন আত্মীয়, বন্ধুবান্ধব, নিজের লোক।
সার্থক সফল।
সাংরাই রাখাইনদের নববর্ষ উৎসব।
বিজু চাকমাদের নববর্ষ উৎসব।
শ্রদ্ধা বিশেষ সম্মান, ভক্তি।
ধাঁচ প্রকৃতি, ধরন, রকম।
পরস্পর একের সঙ্গে অন্য।
জাতিসত্তা জাতিগোষ্ঠী।
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক
ক. আমাদের — যে আমরা এ দেশে জন্মেছি।
খ. আমাদের দেশে রয়েছে সুন্দর — ।
গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের-।
ঘ. একই দেশ, অথচ কত —।
ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, —, পাহাড়, সমুদ্র এইসব।
চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই — হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর: নিচে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলো-
ক. আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি।
খ. আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।
গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি।
ঘ. একই দেশ, অথচ কত বৈচিত্র্য।
ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব।
চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর