বিস্তৃত উত্তর প্রশ্ন
প্রশ্ন: ‘দেশ হলো মায়ের মতো।’ দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
উত্তর: মা যেমন আমাদের স্নেহ-মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দেশ হলো মায়ের মতো। আমরা এ দেশকে অন্তর দিয়ে ভালোবাসব।
প্রশ্ন: জেলেদের পেশা কী? তারা যদি কাজ না করেন, তাহলে আমাদের কী হতে পারে?
উত্তর: জেলেদের পেশা হলো মাছ ধরা। জেলেরা বাংলাদেশের এক অন্যতম পেশাজীবী মানুষ। তারা পুকুর, খাল-বিল, নদী ও সাগরে মাছ ধরার কাজ করেন। তারা যদি তাদের পেশাগত কাজ না করেন, তাহলে আমাদের মাছের চাহিদা পূরণ হবে না। পুষ্টির অভাবে আমরা নানা রোগে আক্রান্ত হতে পারি। কারণ, মাছ আমাদের অন্যতম পুষ্টিকর খাবার। এটি আমিষজাতীয় খাদ্যের প্রধান উৎস।
আরো পড়ুন : ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, প্রাথমিক বৃত্তির বিজ্ঞান
প্রশ্ন: বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?
উত্তর: বাংলাদেশের জনজীবন অনেক বৈচিত্র্যময়। এ দেশে রয়েছে নানা জাতের, ধর্মের, পেশার মানুষ। এই ভিন্ন ধরনের মানুষের পোশাক-আশাক ও পেশা ভিন্ন ধরনের। এ দেশে যেমন রয়েছে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, সাঁওতাল, রাজবংশী ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন; তেমনি রয়েছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মের লোকজন। এ দেশের জনজীবনের বৈচিত্র্যের মধ্যে রয়েছে নানা পেশার লোকজনের সমাহার। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। কাজ যেমন ধরনের হোক না কেন, একটা জায়গায় কিন্তু মিল রয়েছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা একজন কাজ দিয়ে অপর জনকে সাহায্য করছি। গড়ে তুলছি এই দেশ।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর