দ্বাদশ অধ্যায় : ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
(গত ২৯ মার্চ প্রকাশেরর পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের ফলে প্রথমত কী বৃদ্ধি পায়?
ক. মুনাফা খ. বিক্রি
গ. সুনাম ঘ. সামর্থ্য
২০। ব্যবসায়ীদের সামাজিক দায়িত্বের প্রতি সচেতন হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কী?
ক. বিক্রি বৃদ্ধি
খ. প্রতিযোগিতা বৃদ্ধি
গ. ক্রেতা সচেতনতা বৃদ্ধি
ঘ. ব্যবসায় সচেতনতা বৃদ্ধি
২১। বাংলাদেশে করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়িত্ব পালনে কোন কোন খাতকে অধিক গুরুত্ব দেয়?
ক. স্বাস্থ্য ও শিক্ষা খাত
খ. স্বাস্থ্য ও নিরাপত্তা খাত
গ. শিক্ষা ও শিশু স্বাস্থ্য খাত
ঘ. শিক্ষা ও বাসস্থান খাত
২২। ইউরোপে চিন্তার স্বাধীনতা রয়েছে- এটা তাদের কীসের অংশ?
ক. মূল্যবোধের
খ. নৈতিকতার
গ. আচার-ব্যবহার
ঘ. রীতি-নীতির
২৩। ব্যবসায়ে নৈতিকতা বলতে কী বোঝায়?
ক. উচিত-অনুচিত মেনে চলা
খ. নিয়ম-রীতির অনুশীলন করা
গ. সবাইকে শ্রদ্ধা করা
ঘ. বিচার-বুদ্ধি অনুযায়ী কাজ করা
২৪। ব্যবসায়ে নৈতিকতা মেনে চলায় একজন ব্যবসায়ী কী ধরনের সহায়তা পায়?
ক. মুনাফার পরিমাণ বাড়ে
খ. স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত হয়
গ. পরিবেশ সুরক্ষিত হয়
ঘ. সুনাম প্রতিষ্ঠিত হয়
২৫। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে বোঝায়-
ক. সমাজ উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার
খ. সাধারণ মানুষের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা
গ. সমাজসংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কর্তব্য পালনের দায়
ঘ. সরকার ও সাধারণ মানুষের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা
২৬। ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কেন গুরুত্বপূর্ণ?
ক. সহযোগিতার সম্পর্ক উন্নয়নের জন্য
খ. বিক্রি বৃদ্ধির জন্য
গ. মুনাফার সর্বাধিকীকরণের জন্য
ঘ. প্রতিযোগিতায় সাফল্য লাভের জন্য
২৭। উন্নত দেশগুলোয় ব্যবসায় নৈতিকতা সুরক্ষায় সাম্প্রতিককালে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ বিবেচ্য?
ক. শ্রমিকদের অধিক না খাটানো
খ. কর্মক্ষেত্রে শিশু শ্রমিক নিয়োগ না করা
গ. অভিবাসী শ্রমিকদের কাজ না দেওয়া
ঘ. অবৈধ অভিবাসীদের কম বেতনে কাজ করানো
২৮। বাংলাদেশে পানিদূষণ কমাতে নিচের কোনটি করা জরুরি?
ক. শিল্পগুলোর বর্জ্য শোধন যন্ত্রপাতি বসানো
খ. ট্যানারি শিল্প অন্যত্র সরানো
গ. নদীর ধারে শিল্প গঠনে নিষেধাজ্ঞা আরোপ করা
ঘ. পৃথক শিল্প এলাকা প্রতিষ্ঠা করে শিল্প স্থানান্তর করা
উত্তর: ১৯. গ, ২০. ঘ, ২১. গ, ২২. ক, ২৩. ক, ২৪. গ, ২৫. গ, ২৬. ক, ২৭. খ, ২৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর