দ্বাদশ অধ্যায় : ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
(গত ২ এপ্রিল প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫। ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়াবলির মধ্যে পড়ে-
i. কর্মক্ষেত্রে বর্ণবৈষম্য নীতি পরিহার করা
ii. কর্মক্ষেত্রে উপযুক্ত কর্ম পরিবেশ বজায় রাখা
iii. কর্মক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সাধারণত যেসব কার্যক্রম গ্রহণ করে তা হলো-
i. হাসপাতাল প্রতিষ্ঠা করে
ii. শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে
iii. শিক্ষাবৃত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন গ্রাম থেকে সবজি কিনে শহরে বিক্রি করেন। তিনি শাকসবজিতে কখনো রাসায়নিক উপকরণ ব্যবহার করেন না এবং ব্যবহৃত শাকসবজি কিনেন না।
৩৭। ওপরের উদ্দীপকে বর্ণিত সুমনের ব্যবসাটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. কালগত খ. স্থানগত
গ. রূপগত ঘ. অর্থগত
৩৮। ওপরের উদ্দীপকে বর্ণিত সুমনের শাকসবজিতে রাসায়নিক উপকরণ ব্যবহার থেকে বিরত থাকার কারণ কী?
ক. ব্যয় হ্রাস করার জন্য
খ. ব্যবসায় মূল্যবোধ সৃষ্টি জন্য
গ. অধিক মুনাফা করার জন্য
ঘ. মূল্যের আধিক্যের জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. করিম একজন ব্যবসায়ী। তিনি বিশেষ ব্যবস্থার মাধ্যমে কারখানার বর্জ্য সংরক্ষণ করেন এবং তা সার উৎপাদনে ব্যবহার করে বেশ লাভবান হন।
৩৯। মি. করিম কর্তৃক যেসব সামাজিক দায়িত্ব পালিত হচ্ছে-
i. পরিবেশ দূষণ রোধ করা যাচ্ছে
ii. উৎপাদিত দ্রব্যের বহুমুখি ব্যবহার হচ্ছে
iii. মুনাফা বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০। মি. করিম পরিবেশের কোন উপাদানটি সংরক্ষণ করছেন?
ক. বায়ু খ. পানি
গ. মাটি ঘ. শব্দ
নিচের উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. আবির গ্রাম থেকে সবজি কিনে রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই বিক্রি করেন। অন্যদিকে মি. মাসুদ ভৈরব থেকে মাছ কিনে ফরমালিন যুক্ত করে একই এলাকায় বিক্রি করেন। এতে মি. আবির আপত্তি জানান।
৪১। মি. আবিরের আচরণে যা প্রকাশ পায় তা হলো-
i. সামাজিক মূল্যবোধ
ii. ধর্মীয় মূল্যবোধ
iii. ব্যক্তিগত মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২। মাসুদের ব্যবসায় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. স্বত্বগত উপযোগ খ. কালগত উপযোগ
গ. রূপগত উপযোগ ঘ. ঝুঁকিগত উপযোগ
উত্তর: ৩৫. খ, ৩৬. ঘ, ৩৭. ঘ, ৩৮. খ, ৩৯. ক, ৪০. খ, ৪১. ঘ, ৪২. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর