দ্বিতীয় অধ্যায় : জীবনের জন্য পানি
(১২ এপ্রিল প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০। পানিতে আর্সেনিক থাকলে কী হয়?
ক) বিষণ্নতা রোগ হয়
খ) ত্বক ও ফুসফুসের ক্যানসার হয়
গ) রক্তশূন্যতা হয়
ঘ) কিডনি বিকল হয়
২১। নিচের কোনটি অজৈব পদার্থ?
i. ক্ষার
ii. লবণ
iii. অ্যাসিড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। বৈশ্বিক উষ্ণতার কারণে নিচের কোন অঞ্চলে বৃষ্টিপাত কমে যাবে?
ক) মরু খ) মেরু
গ) নাতিশীতোষ্ণ ঘ) শীতল
আরো পড়ুন : জীবনের জন্য পানি অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার বিজ্ঞান
২৩। পানিদূষণ কমানোর জন্য রক্ষা করতে হবে-
i. বনভূমি
ii. জলাভূমি
iii. রাস্তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। কংক্রিটের পরিবর্তে কোনটি ব্যবহার করলে বৃষ্টির পানি ভূগর্ভে জমা হয়?
ক) গ্রাভেল খ) বালি
গ) সিমেন্ট ঘ) ইট
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ঘূর্ণিঝড় সিডরের পর সামাদের পুকুরের পানির লবণের পরিমাণ বেড়ে গেল।
২৫। ওপরের উদ্দীপক অনুসারে সামাদ সাহেবের পুকুরে নিচের কোনটি বৃদ্ধি পাবে?
ক) অক্সিজেন খ) ঘনত্ব
গ) আর্দ্রতা ঘ) মিশ্রণ ক্ষমতা
উত্তর: ২০. খ, ২১. ঘ, ২২. গ, ২৩. ক, ২৪. ক, ২৫. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর