দ্বিতীয় অধ্যায় : সমাজকর্মের শাখা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬২. সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট?
ক. বিদ্যালয় সমাজকর্ম
খ. ক্লিনিক্যাল সমাজকর্ম
গ. শিল্প সমাজকর্ম
ঘ. সাইক্রিয়াট্রিক সমাজকর্ম
৬৩. কত সালে সর্বপ্রথম সাইকিয়াট্রিক সমাজকর্ম চালু হয়?
ক. ১৯০৬ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৯২৫ সালে
৬৪. মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে নিচের কোন শাখাটি প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট?
ক. চিকিৎসা সমাজকর্ম
খ. ক্লিনিক্যাল সমাজকর্ম
গ. প্রবীণকল্যাণ সমাজকর্ম
ঘ. সাইক্রিয়াটিক সমাজকর্ম
৬৫. সাইকিয়াট্রিক সমাজকর্মের মূল লক্ষ্য কী?
ক. মানসিক ক্ষতিগ্রস্তদের সেবা করা
খ. অস্ত্রোপচারকারী রোগীদের সেবা করা
গ. ছোঁয়াচে রোগাক্রান্ত রোগীদের সেবা করা
ঘ. মহামারিতে আক্রান্তদের সেবা করা
আরো পড়ুন : সমাজকর্মের শাখা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসি সমাজকর্ম ২য় পত্র
৬৬. ক্লিনিক্যাল সমাজকর্মীরা মূলত কোন সমাজকর্মে কাজ করে থাকে?
ক. ব্যক্তি সমাজকর্মে কাজ করে থাকে
খ. দল সমাজকর্মে কাজ করে থাকে
গ. সমষ্টি সমাজকর্মে কাজ করে থাকে
ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্মে কাজ করে থাকে
৬৭. ক্লিনিক্যাল সমাজকর্মীরা রোগীদের-
i. শারীরিক সেবা দেয়
ii. মানসিক সেবা দেয়
iii. সামাজিক সেবা দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একটি প্রতিষ্ঠানে কর্মরত মিসেস রুমানা রোগী ও চিকিৎসকের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তিনি রোগীর সহায়তাকারী ও পুনর্বাসনকারী হিসেবে পরিচিত।
৬৮. মিসেস রুমানা কোন ধরনের সমাজকর্মী?
ক. বিদ্যালয় সমাজকর্মী
খ. চিকিৎসা সমাজকর্মী
গ. সাইকিয়াট্রিক সমাজকর্মী
ঘ. ক্লিনিক্যাল সমাজকর্মী
উত্তর: ৬২. ঘ, ৬৩. খ, ৬৪. ঘ, ৬৫. ক, ৬৬. ক, ৬৭. ক, ৬৮. খ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা
কবীর