প্রথম অধ্যায় : জীবন পাঠ
উচ্চতরদক্ষতামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: স্পাইরোগাইরা, ইস্ট, পেনিসিলিয়াম, Agraicus বা মাশরুমের ব্যবহার বা উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করো।
উত্তর: স্পাইরোগাইরা: এরা প্রাথমিক উৎপাদক হিসেবে জলজ প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এরা প্রোটিন, ভিটামিন A ও E সমৃদ্ধ তাই মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নদীতে স্পাইরোগাইরার অতিরিক্ত বৃদ্ধি ঘটলে নৌচলাচল বিঘ্ন হতে পারে।
ইস্ট: মদ ও রুটি শিল্পে ইস্ট ব্যবহৃত হয়। ভিটামিন ও প্রোটিনের উৎস হিসেবে ব্যবহৃত হয়। চর্ম রোগের ওষুধ তৈরি করা হয়। এরা টমেটো ও শিম জাতীয় উদ্ভিদের রোগ সৃষ্টি করে।
আরো পড়ুন : জীবন পাঠ অধ্যায়ের ১টি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এসএসসির জীববিজ্ঞান
পেনিসিলিয়াম: আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৯ সালে পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে সর্বপ্রথম পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করেন। পেনিসিলিয়াম পনির ও জৈব অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। কমলা, আপেল, নাশপাতি ও আঙুর ফল এদের কারণে দ্রুত পচে নষ্ট হয়। এরা বই, কাগজ, কাপড়, চামড়ায় দাগ সৃষ্টি করে।
মাশরুম: Agraicus বা মাশরুম ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, ভারত, কোরিয়া প্রভৃতি দেশে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মাশরুমের বাণিজ্যিক দিক চিন্তা করে পাশ্চাত্যে নামি শিল্প সংস্থা গড়ে উঠেছে। এরা মৃতজীবী। তাই জটিল বস্তুকে ভেঙে মাটির পুষ্টি বৃদ্ধি করে। এরা কাঠের গুঁড়ি, বাঁশ, খড় প্রভৃতির ক্ষতি করে।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর