ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা? রবিবার বিশ্ব রক্তদাতা দিবস যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে একই পরিবারের তিনজনের মৃত্যু জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ডা. শফিকুর রহমানের ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ ‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ
Nagad desktop

আবু সাঈদের বিচারক হওয়ার পথচলা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৭ এএম
আবু সাঈদের বিচারক হওয়ার পথচলা
ছবি: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবু সাঈদ

সাফল্যের পথে কেউ কেউ এগিয়ে যান নিঃশব্দে, আত্মপ্রত্যয় আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে। তেমনই এক অনুপ্রেরণাদায়ী গল্পের নায়ক আবু সাঈদ, যিনি সম্প্রতি ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী।

আবু সাঈদের এই যাত্রা ও নতুনদের জন্য তার পরামর্শ নিয়েই আজকের আয়োজন। লিখেছেন শাহ বিলিয়া জুলফিকার

শুরু থেকেই লক্ষ্য ছিল স্থির

বিচার বিভাগে কাজ করার স্বপ্ন তার অনেক দিনের। সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে তিনি শুরু থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়েছেন। পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করেছেন। বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করে তিনি বুঝতে চেষ্টা করেছেন কীভাবে প্রস্তুতি নিলে ভালো ফল করা সম্ভব।
সফলতার জন্য তিনি যে পদ্ধতিতে পড়াশোনা করেছেন, তা বেশ ব্যতিক্রমী। অনেকেই একসঙ্গে অনেক কিছু পড়তে চান, কিন্তু আবু সাঈদ ধীরে ও গভীরভাবে বিষয়গুলো অনুধাবন করতেন। আইনের প্রতিটি সেকশন বুঝে পড়ার চেষ্টা করতেন। একটি সেকশন পড়ে পুরো বিকেলও কাটিয়ে দিতেন তিনি, যাতে বিষয়টি তার মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায়। তা ছাড়া তিনি অযথা সময় নষ্ট করতেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় কিংবা অপ্রয়োজনীয় কাজে যুক্ত হওয়ার পরিবর্তে তিনি পড়াশোনার প্রতি মনোযোগী ছিলেন। আইনের পাঠ্যবই ও রেফারেন্স বই পড়ার পাশাপাশি, বাস্তব আইনগত প্রসঙ্গ নিয়ে গভীর বিশ্লেষণ করতেন। তিনি বিশ্বাস করতেন, মুখস্থ বিদ্যা দিয়ে ভালো আইনজীবী বা বিচারক হওয়া সম্ভব নয়, বরং প্রয়োজন বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তবসম্মত জ্ঞান।

প্রস্তুতি যেমন ছিল

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার তিনটি ধাপ প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা— প্রত্যেকটির জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আবু সাঈদ এই তিনটি ধাপে সফল হওয়ার জন্য সুস্পষ্ট কৌশল অনুসরণ করেছেন।

প্রিলিমিনারি প্রস্তুতি

প্রিলিমিনারিতে ভালো করার জন্য লিগ্যাম প্রশ্নব্যাংক বই থেকে প্রশ্ন বিশ্লেষণ করে পড়া তাকে উপকৃত করেছিল। এতে সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। প্রিলির জন্য তিনি সংক্ষিপ্ত নোট তৈরি করতেন, যাতে শেষ মুহূর্তে দ্রুত রিভিশন দেওয়া যায়।

লিখিত পরীক্ষার প্রস্তুতি

লিখিত পরীক্ষার জন্য আবু সাঈদ প্রতিটি বিষয়ের ওপর বিস্তারিত নোট তৈরি এবং নিয়মিত অনুশীলন করেছেন। আইনবিষয়ক বিভিন্ন রেফারেন্স বই থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তিনি তার উত্তরকে সমৃদ্ধ করতেন। লিখিত পরীক্ষায় ভালো করতে হলে দ্রুত ও সংক্ষিপ্তভাবে উত্তর লিখতে জানতে হয়। এ জন্য তিনি মডেল টেস্ট দিয়েছেন এবং বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান করেছেন।

ভাইভা প্রস্তুতি

ভাইভা পরীক্ষার জন্য তিনি সাম্প্রতিক বিষয় সম্পর্কে ধারণা রেখেছিলেন। তা ছাড়া  আইন বিষয়ে তার গভীর জ্ঞানই ছিল তার সবচেয়ে বড় শক্তি। ভাইভার জন্য তিনি বাজারের প্রচলিত মাইন্ড গেম বই কিনেছিলেন এবং ফেসবুক থেকে সংগ্রহ করে বিভিন্ন রিয়েল ভাইভা পড়েছিলেন, যা ভাইভাতে তার সাহস বৃদ্ধি করেছিল।

নতুনদের জন্য পরামর্শ

বিচারক হতে চাইলে কেবল বই মুখস্থ করলেই হবে না, প্রয়োজন ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্লেষণী দক্ষতা। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সফল হতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর কৌশল অনুসরণ করা জরুরি। আবু সাঈদ অভিজ্ঞতা থেকে নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন—

পরিকল্পিত পড়াশোনা: একটি সুনির্দিষ্ট সময়সূচি তৈরি করে প্রতিটি বিষয়ের ওপর সমান গুরুত্ব দিয়ে অধ্যয়ন করুন। এলোমেলোভাবে না পড়ে ধারাবাহিক ও কাঠামোবদ্ধ উপায়ে প্রস্তুতি নেওয়া উত্তম।

নিয়মিত অনুশীলন: বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ ও মডেল টেস্টের মাধ্যমে উত্তর লেখার দক্ষতা বাড়ান। এতে পরীক্ষার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা গড়ে উঠবে এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়বে।

আত্মবিশ্বাস: নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন এবং ধারাবাহিক অধ্যবসায় বজায় রাখুন। পরীক্ষার বিভিন্ন ধাপে (প্রিলি, লিখিত, ভাইভা) ধৈর্য ও আত্মবিশ্বাসী মনোভাব আপনাকে এগিয়ে রাখবে।

সেকশন বুঝে পড়া: আইন মুখস্থ করার বদলে প্রতিটি ধারা বা সেকশন গভীরভাবে অনুধাবন করুন। আইনের প্রয়োগ ও ব্যাখ্যার ওপর গুরুত্ব দিন। কারণ বিচারকের দায়িত্ব কেবল আইনের বই অনুসরণ করা নয়, বরং বাস্তব পরিস্থিতিতে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

সময় ব্যবস্থাপনা: অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হন। পড়াশোনার পাশাপাশি বিশ্রাম এবং মানসিক প্রশান্তিও জরুরি, যাতে দীর্ঘমেয়াদি প্রস্তুতি কার্যকর থাকে।

ভবিষ্যৎ পরিকল্পনা

সহকারী জজ হিসেবে দায়িত্বগ্রহণের পর আবু সাঈদ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান। বিচার বিভাগে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ন্যায়বিচারের আদর্শকে বাস্তবে রূপ দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বাস করেন, একজন বিচারকের প্রধান দায়িত্ব হলো সঠিক বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের প্রতি ন্যায্যতা বজায় রাখা।

 

তারেক

সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়
ছবি: সংগৃহীত

আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে পণ্যের উদ্ভাবন, উন্নয়ন এবং কার্যকর বাজারজাতকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এমন একটি পণ্য তৈরি করতে হবে, যা মানুষের বাস্তব কোনো সমস্যার সমাধান করে এবং বাজারে নতুনত্বের ছাপ রাখে। পাশাপাশি পণ্যটি হতে হবে সাশ্রয়ী, ব্যবহারবান্ধব এবং প্রতিযোগী পণ্যের তুলনায় অধিক মূল্য সংযোজনকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পণ্যটি যেন আপনার ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সহায়ক হয় এবং টেকসইভাবে মুনাফা অর্জনের সুযোগ তৈরি করে।

আরো পড়ুন: মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি

তবে শুধু ভালো পণ্য তৈরি করলেই সাফল্য আসে না। উদ্যোক্তা হিসেবে আপনাকে সব সময় নিজের লক্ষ্য ও পরিকল্পনার প্রতি অটল থাকতে হবে। অনেক সময় ব্যবসা পরিচালনার পথে বিভিন্ন বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত কিংবা অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করার কারণে মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে ব্যবসার গতি ও সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। তাই ব্যবসায় সাফল্য অর্জন করতে চাইলে নিচের ৯টি বিষয় এড়িয়ে চলা প্রয়োজন।

নিজেকে নয়, পণ্যের ব্র্যান্ডিংয়ে মনোযোগ দিন

অনেকেই নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে গিয়ে সময় নষ্ট করেন। নিজেকে ব্র্যান্ড হিসেবে নয়, বরং আপনার পণ্যের ব্র্যান্ডিং এবং গ্রাহকদের গুরুত্ব দিন। কারণ, গ্রাহকই আপনার পণ্য তথা ব্যবসাকে সফল করে তুলবে।

অনলাইনে সময় নষ্ট করবেন না 

প্রযুক্তি মানুষকে স্বস্তি দেয়। কিন্তু তার কারণে যদি আপনার মূল্যবান সময় নষ্ট হয়, তাহলে তা সত্যিই উদ্বেগের বিষয়। সময় চলে গেলে সেটা কখনো ফিরে পাবেন না। অনলাইনে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান। ফেসবুকে অতিরিক্ত সময় দেওয়া, মোবাইলে গেমস খেলা, বিনা প্রয়োজনে ই-মেইল সার্চ করা ও চ্যাটিং করে আমরা সময়কে নষ্ট করে ফেলি। এগুলো বাদ দিন, দেখবেন কাজ করার জন্য অনেক সময়ই আপনার হাতে থাকবে।

সঠিক পরিশ্রমই ভাগ্যবদল করতে পারে

লটারির টিকিট কিনে ভাগ্য বদল হওয়া শুধু সিনেমাতেই সম্ভব। বাস্তবে এটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। আপনি যদি ভাবেন লটারির টিকিট কিনে রাতারাতি সবকিছু হয়ে যাবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। একমাত্র সঠিক পরিশ্রমই আপনার ভাগ্যবদল করতে পারে।

পুরো কাজ একসঙ্গেই করুন

অর্ধেক কাজ করে তা ফেলে রাখবেন না। যারা একটু একটু কাজ করে তাদের তুলনায় যারা একবারেই একটি কাজ শেষ করতে পারে তারাই সফল হয়।

অপ্রয়োজনীয় কাউকে নেটওয়ার্কে যুক্ত করবেন না

ব্যবসায়ের সাফল্যের জন্য নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ। কারণ, তা নতুন সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। তবে অপ্রয়োজনীয় কাউকে নেটওয়ার্কে যুক্ত করে লাভ নেই। মনে রাখবেন, একটি সত্যিকারের পরিচয় হাজারটা যথেচ্ছ পরিচয়ের চেয়ে উত্তম।

টুইটারে ফলোয়ার খোঁজা বন্ধ করুন 

আপনি যদি সেলিব্রেটি হয়ে থাকেন তাহলে ঠিক আছে, অন্যথায় এই কাজটি করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি ভালো কাজ করলে আপনার টুইটারে ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে।

অন্যদের সাহায্য করুন

অন্যদের কাছে সাহায্য চেয়ে সময় নষ্ট করবেন না। এটি না করে বরং আপনি তাদের কীভাবে সাহায্য করতে পারেন সেটা ভাবুন। এর মাধ্যমেই নতুন সম্ভাবনা ধরা দেবে। শুধু নিজের কথা না ভেবে অন্যের সাহায্যে এগিয়ে আসাই সফল মানুষের কাজ। 

আইডিয়ার পেছনে অতিরিক্ত সময় দেবেন না

যদি আপনার আইডিয়া কাজে না আসে, তাহলে এর পেছনে অতিরিক্ত সময় দেবেন না। বরং একটি সমস্যা বা চাহিদা নিয়ে কাজ শুরু করুন। শুরুতেই সমাধান বা উদ্ভাবন নিয়ে মাথা ঘামাবেন না। আগে লক্ষ্য ঠিক করুন কী নিয়ে কাজ করতে চান তারপর অন্য কিছু।

ইতিবাচক অনুপ্রেরণা সন্ধান করুন 

দিশা হারিয়ে ফেললে ইতিবাচক অনুপ্রেরণার সন্ধান করুন। আপনার কাজে আগ্রহ না থাকলে সময় নষ্ট না করে অন্য কাজে মন দিন। সমস্যার মোকাবিলা করুন। নিজেই সমস্যা নিজেই সমাধান করুন।

তারেক/

মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০০ পিএম
মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার। প্রতিষ্ঠানটি কী অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১১ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি

আবেদন শুরুর তারিখ: ১১ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://meenabazaronline.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: কী অ্যাকাউন্ট ম্যানেজার

বিভাগ: কর্পোরেট সেলস / বিটুবি সেলস 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: নতুন বিটুবি (B2B) ব্যবসায়িক সুযোগ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব তৈরিতে ব্যবস্থাপনাকে সহায়তায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২দিন ছুটি, টি/এ, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি 
উৎসব বোনাস, ছুটির নগদায়ন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬ 

তারেক/

সফল ব্যক্তিদের সাফল্যের রহস্য

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
সফল ব্যক্তিদের সাফল্যের রহস্য
ছবি: খবরের কাগজ

জন্মগত সুবিধা বা সৌভাগ্যের কারণে কিছু মানুষ হয়তো সহজেই সাফল্যের দেখা পান। তবে অধিকাংশ সফলতার পেছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম, নিরলস চেষ্টা, ত্যাগ, ধৈর্য এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার গল্প। সাফল্যের পথ কখনোই মসৃণ নয়; সেখানে ব্যর্থতাও এক অবিচ্ছেদ্য সঙ্গী। তাই লক্ষ্য অর্জন করতে হলে শুধু সফলতার স্বপ্ন দেখলেই হবে না, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তারেক বিন ফিরোজ

সফল ব্যক্তিরা শ্রমের ফলাফলের ওপরেই নির্ভর করেন 

আপনি দৈনিক কতটা কাজ করছেন, কতটা অবদান রাখছেন সেটাই আপনার ভ্যালুর একমাত্র আসল পরিমাপ। অতীতে আপনি যা-ই করে থাকুন না কেন, বর্তমানে কিন্তু দরকার হলে আপনাকে কাজে নেমে পড়তে হবে। কোনো কাজই ছোট নয়। সফল ব্যক্তিরা শুধু তাদের শ্রমের ফলাফলের ওপরেই নির্ভর করে থাকেন।

আরো পড়ুন: নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু

কথার ফুলঝুরি ফোটান না

আপনি কত বছর ধরে একটি কাজ করছেন সেটা মুখ্য বিষয় নয়। আপনি কী কী কাজ করেছেন এবং কীভাবে সেগুলোয় সফল হয়েছেন সেটাই মূল বিষয়। সফল ব্যক্তিরা কথার ফুলঝুরি ফোটান না, তারা বিনীতভাবে তাদের কাজের বিবরণ তুলে ধরেন।

সময়কে নিজের মতো করে নিয়ন্ত্রণ করেন

সময়সীমা বেঁধে দিলে সে কাজ আদতে ভালো হয় না। যাকে কাজ করার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয় সে কিন্তু ওইভাবেই তার কার্যক্ষমতা দুই সপ্তাহ অনুযায়ী সমন্বয় করে নেবে। ডেডলাইন ভুলে যতটুকু সময় দরকার, ততটুকু সময় নিয়েই কাজ করুন। আপনার সামর্থ্য অনুযায়ী কাজ শেষ করে তারপর অন্য কাজে মন দিন। গড়পড়তার মানুষ নিজেদের সময়ের বেড়াজালে আটকে ফেলে আর অসাধারণ মানুষ সময়কে তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে জানে। 

কর্মঠ মানুষদের কদর করতে জানুন

আপনার আশপাশের মানুষ যদি আপনাকে সহযোগিতা করতে না পারে তাহলে এটা তাদের দোষ নয়, এটা আপনার দোষ। কারণ, আপনিই তাদের নির্বাচন করেছেন। তারা আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে আছে কারণ আপনি তাদের থাকতে দিয়েছেন। আপনি কোন ধরনের মানুষের সঙ্গে কাজ করতে চান, কোন ধরনের গ্রাহকদের সেবা করতে চান, কোন ধরনের বন্ধু চান–তা ভেবে দেখুন। এরপর সেই ধরনের মানুষের কাছে যেতে হবে। একটা জিনিস মনে রাখবেন–কর্মঠ মানুষ অন্য কর্মঠ মানুষের কদর করে। আর অসাধারণ কর্মচারীরা অসাধারণ বসদের জন্যই কাজ করে থাকে। 

ভল্যান্টিয়ারদের জয় সব সময়

সুযোগ পেলে যেকোনো কাজে অংশগ্রহণ করা ভালো। বেশি বেশি কাজ করা শেখার, দক্ষতা অর্জন, অন্যের মন জয় করা এবং নতুন নতুন সংযোগ তৈরি করার সুযোগ সৃষ্টি করে। সাফল্য কাজের মাধ্যমেই আসে। আপনি যত বেশি ভল্যান্টিয়ারিং করবেন, আপনি তত বেশি কাজ করতে পারবেন এবং সফল মানুষের মতো সুযোগ তৈরি করে নিতে পারবেন। 

কাজ করে প্রাপ্য অর্থ বুঝে নেন

বৈধভাবে টাকা আয় করা অবশ্যই আনন্দের। অনৈতিক ছাড়া অন্য যেকোনো কিছু আপনি করতে পারেন যদি আপনার গ্রাহক তার জন্য ভালো অঙ্কের টাকা দিতে রাজি থাকে। গ্রাহকরা হয়তো বেশি কিছু চাইতে পারে, যা আপনি সাধারণত করে থাকেন না, সে ক্ষেত্রে ওই বেশি কাজটুকু করে নিয়ে আপনার প্রাপ্য অর্থ বুঝে নিন। আপনি যা করতে ভালোবাসেন সেটাই যদি আপনি করেন তাহলে একটি ভালো বিজনেস প্রতিষ্ঠিত করতে পারবেন। তবে গ্রাহকরা যা চায় সে অনুযায়ী কাজ করলে আপনি একটি সফল বিজনেস প্রতিষ্ঠা করতে পারবেন। সফল মানুষরা কিন্তু এভাবেই সফল হয়েছেন।

ইগোকে দূরে রাখুন

কাজের মধ্যে ইগোকে টেনে আনবেন না। নিজের ইগো ব্যক্তিগত সময়ে প্রয়োগ করুন। যারা আপনাকে দিয়ে কাজ করাবে, কাজের জন্য টাকা দেয় তাদের পূর্ণ অধিকার আছে কাজের ব্যাপারে আপনাকে যেকোনো কিছু বলার। তাই অভিযোগ না করে যারা কাজের জন্য আপনাকে টাকা দেবে তাদের চাহিদা অনুযায়ী আপনার কাজকে সমন্বয় করে নিন।

সফল ব্যক্তিরা এক্সট্রা কাজ করেন

এক্সট্রা কাজ কেউ করে না ঠিকই, কিন্তু তা করলে নতুন সম্ভাবনা আপনার কাছে ধরা দিতে পারে। একটু বেশি সময় ধরে কাজ করুন, আরেকটু গবেষণা করুন। নির্দেশের জন্য অপেক্ষা না করে কাজ করতে থাকুন। কোনো কিছু করতে গেলে আরও এক্সট্রা কী করা যায় তা ভাবুন, এমন কিছু যা অন্যরা হয়তো করে না। হয়তো এটি করা কঠিন তবে সেটাই কিন্তু আপনার বিশেষত্ব তৈরি করে দেবে, যা আপনার সাফল্য নিশ্চিত করবে। সফল ব্যক্তিরা এক্সট্রা কাজ করেই কর্মজীবনে সফলতা পেয়েছেন।

ব্যর্থতাকে আপন করে তা থেকে শিক্ষা নেন

অধিকাংশ সফল মানুষ তাদের সফলতার কারণ হিসেবে নিজের প্রশংসা করে, মাঝে মধ্যে হয়তো কেউ কেউ অন্যদের কৃতজ্ঞতাও স্বীকার করে। কিন্তু যখন তাদের ব্যর্থতার কারণ জানতে চাওয়া হয় তখন তারা বাচ্চাদের মতো নানা অজুহাত দাঁড় করায়। কেউ বলে অর্থনৈতিক মন্দা, কেউ বলে বাজারের অবস্থা ভালো না বা সাপ্লায়াররা ঠিকমতো সরবরাহ দিতে পারেনি। ফলে ব্যর্থতার দায় সব সময় অন্য কারও বা অন্য কিছুর ওপর গিয়ে পড়ে।

নিজেদের দায় স্বীকার না করার ফলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা হয়ে ওঠে না। হয়তো আপনার নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুর কারণে আপনি ব্যর্থ হয়েছেন, তবে বেশির ভাগ ক্ষেত্রে হয়তো তা আপনার নিজের ভুলের জন্যই হয়েছে। ব্যর্থ সবাই হয়, একবার নয়, অনেকবার। এই ব্যর্থতার কারণে আজকে কেউ কেউ সফল হতে পেরেছে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে আপন করে নিন। তা থেকে শিখুন এবং দায় এড়িয়ে যাবেন না। নিশ্চিত হোন যে পরের বার এমনটি আর হবে না। 

তারেক/

লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:০৫ পিএম
লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন
ছবি: সংগৃহীত

লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানটি তিনটি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা (গুলশান-২) 

পদসংখ্যা: ৩টি 

লোকবল নিয়োগ: ৭ জন 

আরো পড়ুন: চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট

পদের নাম: সিনিয়র বিক্রয় প্রতিনিধি 

পদসংখ্যা: ৪ টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অভিজ্ঞতা: ফার্মেসিতে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞাতা। 

 

পদের নাম: ম্যানেজার 

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: ফার্মেসিতে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা ও সফটওয়্যারে কাজ জানা থাকতে হবে। 

 

পদের নাম: কসমেটিক্স বিক্রয় প্রতিনিধি  

পদসংখ্যা: ২টি 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গুলশান-২

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ডিউটি ১১ ঘণ্টা, সাপ্তাহিক একদিন ছুটি, বছরে ২টি উৎসব ভাতা, দৈনিক নাস্তা বিল ১০০ টাকা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।

ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

তারেক/

নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু
ছবি: সংগৃহীত

যমুনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-জেনারেল) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ জুন ২০২৬

আরো পড়ুন: এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://jamunabankbd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-জেনারেল)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬ 

তারেক/