ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে : রিজভী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ হিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা হলো বাতিঘর আদর্শ পাঠাগার লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ হ্যারি কেইনের ফর্মকে প্রশংসায় ভাসালেন ডেক্লান রাইস নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী ইবির কর্মচারীদের নিয়োগ যাচাইয়ে তদন্ত কমিটি, আতঙ্কে নিয়োগপ্রাপ্তরা বহুমাত্রিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত ২৩ জুন: পাউন্ড ছাড়া সব মুদ্রার দাম কমেছে ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১ ভারতের লখনউয়ে অগ্নিকাণ্ডে ১৫ শিক্ষার্থীর মৃত্যু বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা ২-১ গোলে জর্ডানকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখলো আলজেরিয়া কাতারে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬ ইরানের তেল নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র শিরোপার স্বপ্নে ভাসছেন না হালান্ড আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা তৃণমূলের শীর্ষ পদ থেকে মমতাকে বাদ ১১৫ দিন পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং

সহকর্মীর সঙ্গে সম্পর্ক যেমন রাখবেন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম
সহকর্মীর সঙ্গে সম্পর্ক যেমন রাখবেন
ছবি: খবরের কাগজ

শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ চুকিয়ে অধিকাংশই চাকরিজীবনে পদার্পণ করেন। দিনের একটা বড় সময় কাটান কর্মক্ষেত্রে। সেখানে বন্ধুদের বদলে থাকা হয় সহকর্মীদের সঙ্গে। প্রাতিষ্ঠানিক কাজ ভাগাভাগি করা থেকে শুরু করে নিজের কথা বলার সঙ্গী হন তারা। এই কথা বলা আর আড্ডাটা যতটা না আমাদের সময় নষ্ট করায়, তার চেয়েও অনেক বেশি বাড়িয়ে দেয় কাজের গতি।

আসলে কাজের জায়গায় যদি সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হয়, তাহলে অফিসে থাকাটাই অসহনীয় হয়ে ওঠে। কিন্তু সহকর্মীরা কি আদৌ বন্ধু হতে পারেন? তাদের সঙ্গে কি ঘনিষ্ঠ সম্পর্ক করা উচিত? নাকি যতটা পারা যায় এড়িয়ে চলতে হয়? বিস্তারিত জানাচ্ছেন গাজী তাহির

 সম্পর্ক সৃষ্টি হোক প্রথম থেকেই

যেহেতু কর্মক্ষেত্রে দলীয় বা টিমওয়ার্ক করতে হয় তাই সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি। কর্মক্ষেত্রে প্রবেশের প্রথম দিন থেকেই সম্পর্ক তৈরির কাজটি করুন। আপনার ব্যবহার, অভিপ্রায় যেন বন্ধুত্বপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখুন।

অন্যরা এসে আপনার সঙ্গে কথা বলবে এমন ভাবনা নিয়ে বসে থাকবেন না। বরং নিজেই সবার সঙ্গে পরিচিত হয়ে নিন। নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামের বাড়ি এমন কিছু তথ্য দিতে পারেন। তবে প্রথম দিনই সহকর্মীর সঙ্গে গালগল্প শুরু করে দেবেন না। এমন ব্যক্তিদের অন্যরা এড়িয়ে চলতে চায়।

সহকর্মীদের চিনতে সময় নিন

আপনি চাইলেই একদিনে সবাইকে চিনতে পারবেন না। আবার জানা বা চেনার কোনো শেষও নেই। মানুষ পরিবর্তনশীল। আজকের পরিস্থিতিতে সহকর্মী যে ব্যবহার করছেন, আগামী দিন অন্য পরিস্থিতিতে তা নাও করতে পারেন। তাই সহকর্মীদের চিনতে সময় নিন।

সবাইকে সম্মান করুন

পৃথিবীর সব মানুষ একই মানসিকতার নয়। সে হিসাবে একটি প্রতিষ্ঠানেও অনেক মানসিকতার কর্মী কাজ করে থাকেন। সবার সঙ্গে আপনার ভালো সম্পর্ক গড়ে উঠবে এমনটা নয়। তবে সব সহকর্মীকেই যোগ্য সম্মান দিন। মনে রাখবেন, অন্যকে সম্মান দিলে, আপনিও সম্মান পাবেন। সিনিয়র বা ঊর্ধ্বতন সহকর্মীদের কথা মেনে চলতে চেষ্টা করুন।

সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করুন

সহকর্মীদের সঙ্গে আন্তরিকতা যত বাড়বে, দলগত কাজ করা আপনার জন্য তত সহজ হবে। অনেকে নিজের মতো থাকতে ভালোবাসেন। অন্যদের থেকে নিজেকে আলাদা করে রাখেন। এমন ব্যক্তিকে সহকর্মী হিসেবে কেউ পছন্দ করেন না। মিলেমিশে কাজ করুন। প্রয়োজনে অন্যদের কাজের বিষয়ে সাহায্য করুন। নিজে কিছু না বুঝলে অন্য সহকর্মীর সাহায্য নিন। মনে রাখবেন, অফিসে আপনার বিপদে সহকর্মীরাই সর্বপ্রথম এগিয়ে আসেন।

ব্যক্তিগত কথা কম বলুন

বন্ধুত্বপূর্ণ আর বন্ধু- শব্দ দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কাজের সুবিধা-অসুবিধা আপনি সহকর্মীর সঙ্গে শেয়ার করতেই পারেন। কিন্তু খুব ব্যক্তিগত কিছু কি তার সঙ্গে আলোচনার প্রয়োজন আছে? সহকর্মী বন্ধুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত কথা কম বলুন। তবে সহকর্মীর সঙ্গে ব্যক্তিগত কথা না বলাই সবচেয়ে ভালো।

ইতিবাচক সম্পর্ক ধরে রাখুন

একসঙ্গে কাজ করতে গেলে কথা কাটাকাটি, মান-অভিমান হতেই পারে। কিন্তু সেই রেশ মনে আঁকড়ে রাখলে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বেন। পেশাদার দায়িত্বে এসব আবেগ আড়ালে রাখুন। সহকর্মীর সঙ্গে ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। এতে সবার সঙ্গে যেমন সম্পর্ক ভালো থাকবে, তেমনি আপনি হয়ে উঠবেন দক্ষ কর্মী।

কাজের পাশাপাশি আড্ডাও জরুরি

কাজের সূত্রে পরিচয় হলেও কিছু সহকর্মীর সঙ্গে হৃদ্যতা গড়ে উঠে। সময় সুযোগ মেলাতে পারলে সহকর্মীর সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দিন। তবে অফিসের কাজ ফেলে গল্প করা যাবে না। অফিস শেষে চা-কফির টেবিলে আড্ডা জমাতে পারেন। কিংবা ছুটির দিনে তাকে নিজের বাড়িতে নিমন্ত্রণও করতে পারেন। সহকর্মীর সঙ্গে আড্ডা দিতে গিয়ে অন্য সহকর্মীর নিন্দা করবেন না। এটি খুব খারাপ স্বভাব।

কাজের গুরুত্ব যেন না হারায়

সহকর্মীর সঙ্গে পরিচয় হয় কর্মক্ষেত্রের সূত্রে। আর একটি কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্ম বা কাজ। সহকর্মীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যেন কাজের পরিবেশ নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখুন। নিজের কাজকে সর্বোচ্চ প্রাধান্য দিন।

অফিসের নিয়ম মেনে চলুন

প্রতিটি অফিসেই নিজের মতো কিছু অলিখিত নিয়ম থাকে। কাজ করতে গেলে সেগুলো জানতে পারবেন। অফিসের ডেকোরাম বা অলিখিত নিয়মগুলো মেনে চলুন। এতে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সহজ হয়ে উঠবে।

সহকর্মীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা উচিত। অন্যপক্ষের সঙ্গে ভালো বোঝাবুঝি হলে তা বন্ধুত্বেও গড়াতে পারে। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় নিন, জানুন। এরপর বন্ধু বানান।

 

তারেক/

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:০০ পিএম
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ২১ পদে ৪৩১ জন কর্মী নিয়োগ দেবে। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও সংখ্যা

১. কম্পিউটার অপারেটর: ১টি

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ২টি

৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি

৪. লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি

৫. সহকারী লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি

৬. গাড়িচালক: ৪টি

৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টি

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

৮. হিসাব সহকারী (এলডিএ): ৩১টি

৯. সহকারী স্টোরকিপার: ১০টি

১০. সেলসম্যান: ১টি

১১. পানি পাম্পচালক/পাম্পচালক: ৩টি

১২. অফিস সহায়ক: ৩২টি

১৩. নিরাপত্তা প্রহরী: ৩টি

১৪. পোর্টার: ৮৭টি

১৫. পরিচ্ছন্নতাকর্মী: ১টি

১৬. কপিহোল্ডার: ২৩টি

১৭. সহকারী চেকার: ৬টি

১৮. মেকানিক (মেকানিক্যাল): ১টি

১৯. ইলেকট্রিশিয়ান: ১টি

২০. বাইন্ডার: ১৬২টি

২১. কাউন্টার (প্রেসের জন্য): ২টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখ)। তবে ২, ৩ ও ৮ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পরীক্ষার ফি: ১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য মোট ১১২ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: যারা এর আগে ২০২৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

*আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনের বিস্তারিত জানতে পারবেন।

 

তারেক/

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১
ছবি: খবরের কাগজ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১১১। আবেদনের শেষ সময় আগামী ৫ জুলাই।

পদের নাম ও বিবরণ

১. সহকারী অধীক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

৪. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৬. নকশাকার
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৭. ড্রাইভার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৮. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৯. স্টোরম্যান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১০. কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১১. এমসি-২ (কম্পোজিটর)
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১২. এমসি-২ (রিডার)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১৩. কাউন্টার ক্লার্ক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১৪. ট্রেসার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।

১৫. বুক বাইন্ডার/টিএম (বাইন্ডার)
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৬. ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৭. ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৮. অফিস সহায়ক
পদসংখ্যা: ২৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

১৯. বাবুর্চি
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২০. সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২১. মেস ওয়েটার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২২. নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২৩. মালি/গার্ডেনার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২৪. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা 

১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে (২, ৪, ৫ ও ৮ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর)।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ১৩ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)

১৪ থেকে ২৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখতে এই ওয়েবসাইট ভিজিট করুন।

তারেক/

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনতে (পপি) জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ সময় ১০ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
সর্বোচ্চ ৪৩ বছর।

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

২. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞানে স্নাতক/ স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা। এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপ করায় অভিজ্ঞ।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
সর্বোচ্চ ৩৫ বছর।

৩. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
২২-৩৫ বছর।

৪. পদের নাম: মাঠ সহকারী (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান। অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ২০,৮৮০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৫৭০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
২১-৩৫ বছর।

৪. পদের নাম: জুনিয়র ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব ধরনের গাড়ি চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,১৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদনপত্র গ্রহণ করা হয়। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীরা খামের ওপরে পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, তা অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদন ফি

২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৬

নির্দেশনা ও শর্তগুলো

১. সব পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস।

২. নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তা ছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।

৩. শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে দেখুন এই ওয়েবসাইটে

তারেক/

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১২ পিএম
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু
ছবি: সংগৃহীত

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম:  ইস্টার্ন ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৮ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ebl.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৬

তারেক/

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন
ছবি: সংগৃহীত

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অফিসার, কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এনজিও

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৭ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.brac.net

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রজেক্ট অফিসার, কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটেটর

বিভাগ: প্রটেকশন, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৬ 

তারেক/