ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ জন-আকাঙ্ক্ষার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র আমরা সব ইরানির জন্য খেলি: তারেমি কালীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার অবশেষে মায়ামিতে উরুগুয়ে দল খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত, আলোচনায় সায়েদাবাদ-ফুলবাড়িয়া ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক অ্যামচেমের নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা কিয়ামতের আদালতে সবচেয়ে ভয়ংকর সাক্ষী কে জানেন? ট্রাফিক মামলা নিষ্পত্তি করলেই ২৫ শতাংশ ছাড় বাজেটে ইতিবাচক উদ্যোগের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে রিহ্যাব জনবল নেবে ব্র্যাক ব্যাংক ম্যাচ শেষেই নির্বাসন, যুক্তরাষ্ট্রের কড়া বিধিনিষেধে ক্ষুব্ধ ইরানের কোচ ধর্ষণচেষ্টায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
Nagad desktop

নিয়োগ দিচ্ছে বিএনসিসি, পদসংখ্যা ৩৭

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিয়োগ দিচ্ছে বিএনসিসি, পদসংখ্যা ৩৭
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরে ১২ থেকে ২০তম গ্রেডের ৩৭টি পদে নিয়োগ দেওয়া হবে। ২৬ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। আবেদনের শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. সুপারিনটেনডেন্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; সরকারি অথবা আধা সরকারি অফিসে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন গ্রেড ও স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২. ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটসহ স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন গ্রেড ও স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১২)

৩. অফিস সহকারী
পদসংখ্যা: ১৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন গ্রেড ও স্কেল: ১৩,০০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ষষ্ঠ শ্রেণি পাস এবং অবশ্যই সাইকেল চালানো জানতে হবে।
বেতন গ্রেড ও স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৫. মালী
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ষষ্ঠ শ্রেণি পাস এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন গ্রেড ও স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৬. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ষষ্ঠ শ্রেণি পাস এবং নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহিরা (সৈনিক/কনস্টেবল) অগ্রাধিকার পাবেন।
বেতন গ্রেড ও স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৭. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন গ্রেড ও স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদের আবেদন ফি বাবদ ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ২ ও ৩ নম্বর পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৪, ৫ ও ৬ নম্বর পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

* সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

বিস্তারিত এই ওয়েবসাইট ভিজিট করলে দেখা যাবে।

 

তারেক/

ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে
ছবি: সংগৃহীত

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৩ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৩ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.shimantobank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: হিউম্যান রিসোর্স (পিও টু এসপিও) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচআরএম-এ মেজর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)। 

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, এইচআরআইএস এবং ডকুমেন্টেশনে পারদর্শিতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের মানব সম্পদ নীতিমালা অনুযায়ী হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬

তারেক/

জনবল নেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
জনবল নেবে ব্র্যাক ব্যাংক
ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি ক্যাপেক্স অ্যান্ড ওপেক্স বিভাগ ম্যানেজার, প্রকিউরমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আজ ১৫ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bracbank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজার, প্রকিউরমেন্ট

বিভাগ: আইটি ক্যাপেক্স অ্যান্ড ওপেক্স

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং বা আর্থিক পরিষেবা খাতে আইটি বা টেকনিক্যাল প্রকিউরমেন্টে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬

তারেক/

 

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ পিএম
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যসহ তিন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৭ জুন।

চাকরির বিবরণ


১. পদের নাম: সহ-উপাচার্য
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিশ্বমানের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশিষ্ট একাডেমিক রেকর্ড ও স্বীকৃত গবেষক হিসেবে পরিচিতি থাকতে হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক বা প্রশাসনিক নেতৃত্ব মিলিয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: ট্রেজারার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এমবিএ বা সংশ্লিষ্ট ব্যবসায়িক বিষয়ে কোনো স্বীকৃত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি, অগ্রাধিকারভাবে পিএইচডি। যেসব প্রার্থীর ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনার প্রাসঙ্গিক ও উল্লেখযোগ্য বাস্তব অভিজ্ঞতা থাকলে বিবেচনা করা হবে।

আরো পড়ুন: নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু

বোর্ড বা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে, যার মধ্যে অন্তত একটি স্নাতক বা মাস্টার্স পর্যায়ের হতে হবে অথবা সংশ্লিষ্ট পরীক্ষাগুলোয় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) বা সমমান অর্জন থাকতে হবে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে ন্যূনতম ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বনামধন্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
ডিন, বিভাগীয় প্রধান বা সমমানের জ্যেষ্ঠ একাডেমিক পদে প্রমাণিত নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।
শক্তিশালী একাডেমিক রেকর্ড, পিয়ার-রিভিউড প্রভাবশালী গবেষণা প্রকাশনা, গবেষণা অনুদান অর্জন ও শিক্ষাদানে উৎকর্ষতা থাকতে হবে।
আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চয়তার ব্যবস্থা ও প্রক্রিয়ায় অভিজ্ঞতা থাকতে হবে (যেমন BAETE, ABET, AAEES ইত্যাদি)।

বেতন-ভাতা: প্রতিষ্ঠানের বেতনকাঠামো অনুযায়ী।

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ ই-মেইলের ([email protected]) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৬

বিস্তারিত দেখুন এ ঠিকানায়

তারেক/

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সাব-ব্রাঞ্চ ইনচার্জ/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ জুলাই পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৭ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ৭ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৭ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bgcb.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

পদের নাম: সাব-ব্রাঞ্চ ইনচার্জ/ম্যানেজার

বিভাগ: অফিসার টু এক্সিকিউটিভ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: শাখা পরিচালনা, সাধারণ ব্যাংকিং, ঋণদান কার্যক্রম ও ক্রেডিট ব্যবস্থাপনা এবং বৈদেশিক বাণিজ্য কার্যক্রম বিষয়ে ভালো জ্ঞান থাকা আবশ্যক।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মমস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা প্যাকেজ প্রদান করা হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৭ জুলাই ২০২৬ 

তারেক/

সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়
ছবি: সংগৃহীত

আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে পণ্যের উদ্ভাবন, উন্নয়ন এবং কার্যকর বাজারজাতকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এমন একটি পণ্য তৈরি করতে হবে, যা মানুষের বাস্তব কোনো সমস্যার সমাধান করে এবং বাজারে নতুনত্বের ছাপ রাখে। পাশাপাশি পণ্যটি হতে হবে সাশ্রয়ী, ব্যবহারবান্ধব এবং প্রতিযোগী পণ্যের তুলনায় অধিক মূল্য সংযোজনকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পণ্যটি যেন আপনার ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সহায়ক হয় এবং টেকসইভাবে মুনাফা অর্জনের সুযোগ তৈরি করে।

আরো পড়ুন: মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি

তবে শুধু ভালো পণ্য তৈরি করলেই সাফল্য আসে না। উদ্যোক্তা হিসেবে আপনাকে সব সময় নিজের লক্ষ্য ও পরিকল্পনার প্রতি অটল থাকতে হবে। অনেক সময় ব্যবসা পরিচালনার পথে বিভিন্ন বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত কিংবা অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করার কারণে মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে ব্যবসার গতি ও সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। তাই ব্যবসায় সাফল্য অর্জন করতে চাইলে নিচের ৯টি বিষয় এড়িয়ে চলা প্রয়োজন।

নিজেকে নয়, পণ্যের ব্র্যান্ডিংয়ে মনোযোগ দিন

অনেকেই নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে গিয়ে সময় নষ্ট করেন। নিজেকে ব্র্যান্ড হিসেবে নয়, বরং আপনার পণ্যের ব্র্যান্ডিং এবং গ্রাহকদের গুরুত্ব দিন। কারণ, গ্রাহকই আপনার পণ্য তথা ব্যবসাকে সফল করে তুলবে।

অনলাইনে সময় নষ্ট করবেন না 

প্রযুক্তি মানুষকে স্বস্তি দেয়। কিন্তু তার কারণে যদি আপনার মূল্যবান সময় নষ্ট হয়, তাহলে তা সত্যিই উদ্বেগের বিষয়। সময় চলে গেলে সেটা কখনো ফিরে পাবেন না। অনলাইনে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান। ফেসবুকে অতিরিক্ত সময় দেওয়া, মোবাইলে গেমস খেলা, বিনা প্রয়োজনে ই-মেইল সার্চ করা ও চ্যাটিং করে আমরা সময়কে নষ্ট করে ফেলি। এগুলো বাদ দিন, দেখবেন কাজ করার জন্য অনেক সময়ই আপনার হাতে থাকবে।

সঠিক পরিশ্রমই ভাগ্যবদল করতে পারে

লটারির টিকিট কিনে ভাগ্য বদল হওয়া শুধু সিনেমাতেই সম্ভব। বাস্তবে এটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। আপনি যদি ভাবেন লটারির টিকিট কিনে রাতারাতি সবকিছু হয়ে যাবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। একমাত্র সঠিক পরিশ্রমই আপনার ভাগ্যবদল করতে পারে।

পুরো কাজ একসঙ্গেই করুন

অর্ধেক কাজ করে তা ফেলে রাখবেন না। যারা একটু একটু কাজ করে তাদের তুলনায় যারা একবারেই একটি কাজ শেষ করতে পারে তারাই সফল হয়।

অপ্রয়োজনীয় কাউকে নেটওয়ার্কে যুক্ত করবেন না

ব্যবসায়ের সাফল্যের জন্য নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ। কারণ, তা নতুন সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। তবে অপ্রয়োজনীয় কাউকে নেটওয়ার্কে যুক্ত করে লাভ নেই। মনে রাখবেন, একটি সত্যিকারের পরিচয় হাজারটা যথেচ্ছ পরিচয়ের চেয়ে উত্তম।

টুইটারে ফলোয়ার খোঁজা বন্ধ করুন 

আপনি যদি সেলিব্রেটি হয়ে থাকেন তাহলে ঠিক আছে, অন্যথায় এই কাজটি করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি ভালো কাজ করলে আপনার টুইটারে ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে।

অন্যদের সাহায্য করুন

অন্যদের কাছে সাহায্য চেয়ে সময় নষ্ট করবেন না। এটি না করে বরং আপনি তাদের কীভাবে সাহায্য করতে পারেন সেটা ভাবুন। এর মাধ্যমেই নতুন সম্ভাবনা ধরা দেবে। শুধু নিজের কথা না ভেবে অন্যের সাহায্যে এগিয়ে আসাই সফল মানুষের কাজ। 

আইডিয়ার পেছনে অতিরিক্ত সময় দেবেন না

যদি আপনার আইডিয়া কাজে না আসে, তাহলে এর পেছনে অতিরিক্ত সময় দেবেন না। বরং একটি সমস্যা বা চাহিদা নিয়ে কাজ শুরু করুন। শুরুতেই সমাধান বা উদ্ভাবন নিয়ে মাথা ঘামাবেন না। আগে লক্ষ্য ঠিক করুন কী নিয়ে কাজ করতে চান তারপর অন্য কিছু।

ইতিবাচক অনুপ্রেরণা সন্ধান করুন 

দিশা হারিয়ে ফেললে ইতিবাচক অনুপ্রেরণার সন্ধান করুন। আপনার কাজে আগ্রহ না থাকলে সময় নষ্ট না করে অন্য কাজে মন দিন। সমস্যার মোকাবিলা করুন। নিজেই সমস্যা নিজেই সমাধান করুন।

তারেক/