ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা ক্লোসার রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির পেনাল্টি মিস করলেন মেসি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার সারাদেশে ভূমিকম্প অনুভূত সুরে সুরে শেষ হলো বিশ্ব সংগীত দিবসের বর্ণিল আয়োজন টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা প্রকৃত মুমিন নিজেকে কীভাবে সামলে নেয়? সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী ‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের দাবি’ রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান

চাকরিতে আবেদনের সময় খেয়াল রাখুন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
চাকরিতে আবেদনের সময় খেয়াল রাখুন
ছবি: খবরের কাগজ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজারে টিকে থাকতে হলে শুধু শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করলেই হয় না, এর জন্য যথেষ্ট কৌশলী এবং দূরদর্শিতার পরিচয়ও দিতে হয়। চাকরিতে আবেদনের সময় বিভিন্ন বিষয়ের ওপর খেয়াল রাখতে হয়। বিস্তারিত জানাচ্ছেন- তারেক বিন ফিরোজ

যোগ্যতা অনুযায়ী চাকরির পদে আবেদন

প্রথমত আপনি কোন ইন্ডাস্ট্রি বা কোন সেক্টরে কাজ করতে আগ্রহী তা বিবেচনা করতে হবে। আপনি কোন ধরনের বা কোন পদে চাকরি করতে চান তা নির্দিষ্ট করে ভাবুন। যে পদে আবেদন করতে চাচ্ছেন, তার নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখুন। সেখানে উল্লেখ করা কাজের বিবরণীর সঙ্গে আপনার দক্ষতা এবং যোগ্যতা মিলছে কি না, সে বিষয় যাচাই করুন। কর্মঘণ্টা, লোকেশন, বেতন ইত্যাদি ক্ষেত্রে নিশ্চিত হয়ে তবেই আবেদন করুন।

সিভি ও কাভার লেটার আপডেট করুন

চাকরির আবেদনের ক্ষেত্রে সিভি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়োগকারীর সঙ্গে আপনার সর্বপ্রথম যোগসূত্রের মাধ্যম এই সিভি। এই সিভির মাধ্যমেই আপনাকে যাচাই করে তবেই পরবর্তী ধাপটির জন্য আপনাকে বিবেচনা করা হবে। তাই একটি নির্ভুল ও তথ্যবহুল সিভি লেখার ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখতে হবে। একটি সিভি দিয়ে ভিন্ন পদে আবেদন না করে একেক কোম্পানির চাকরিভেদে ভিন্ন ধরনের সিভি তৈরি করুন এবং সে অনুযায়ী আপনার যোগ্যতা এবং দক্ষতাগুলো হাইলাইট করুন। সিভির পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো কাভার লেটার। আপনি কীভাবে কোম্পানির জন্য একটি সম্পদ হতে পারেন, এই পদে কাজ করে আপনি কী অর্জন করতে চাচ্ছেন, কেন এ পদে অন্যান্য প্রার্থীর তুলনায় আপনাকে প্রাধান্য দেওয়া উচিত, ইত্যাদি কাভার লেটারে লিখুন। প্রয়োজনে বিশ্বস্ত কাউকে দিয়ে সিভি এবং কাভার লেটারটি পুনরায় চেক করিয়ে নিতে পারেন। একটি আকর্ষণীয় সিভি ও কাভার লেটার আপনাকে নিয়ে যাবে বহুদূর।

সিভিতে রেফারেন্স যুক্ত করুন

চাকরির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রেফারেন্স বা সুপারিশ। সিভিতে দুই থেকে তিনজন ব্যক্তির রেফারেন্স যোগ করুন। যাকে রেফারেন্স হিসেবে দিতে চান, তাকে এ সম্পর্কে অবগত করুন যাতে কোম্পানি থেকে যোগাযোগ করা হলে তিনি আপনার সম্পর্কে ভালো তথ্য দিতে পারেন। যাদের রেফারেন্স দিতে চান তাদের তথ্য নির্ভুল ও সঠিক কি না তা যাচাই করে নিন। 

অনলাইন প্রোফাইল আপডেটেড রাখুন

চাকরি খোঁজার প্রক্রিয়া এখন অনেকটাই অনলাইন-নির্ভর হয়ে গিয়েছে। এক ক্লিকে আপনি যেমন ইন্টারনেট থেকে কোম্পানির ব্যাপারে জানতে পারবেন, তেমনি নিয়োগকারীও আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘুরে জেনে নিতে পারবেন অনেক তথ্য। সুতরাং প্রফেশনাল প্ল্যাটফর্ম যেমন লিংকডইন প্রোফাইলের তথ্য হালনাগাদ রাখুন। এ ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি প্রোফাইলে যেকোনো ধরনের তথ্য শেয়ার বা প্রচারে সচেতন হোন।

ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন

ইন্টারভিউ হচ্ছে প্রার্থী বাছাই করার সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী মাধ্যম। ইন্টারভিউ মুখোমুখি, ফোন বা অনলাইন– যেভাবেই হোক না কেন, এর জন্য চাই সঠিক প্রস্তুতি। বাসায় বসেই নিতে পারেন এই ইন্টারভিউ পূর্ববর্তী প্রস্তুতি। ওয়েবসাইট বা অন্যান্য সাইট থেকে প্রতিষ্ঠানটি সম্পর্কে গবেষণা করে যান। এতে ইন্টারভিউয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তা জেনে নিতে সুবিধা হবে। আর এতে আপনার একাগ্রতাও প্রকাশ পাবে। পরিচিতিপর্বে নিজের সম্পর্কে এমন কিছু বলতে চেষ্টা করুন যা সিভিতে লেখা নেই। প্রায়ই জিজ্ঞাসা করা হয় এমন সাধারণ কিছু প্রশ্নের উত্তর আগে থেকেই ঠিক করে যান। নিজেকে যোগ্য কেন দাবি করছেন, এর জন্য আপনার কাজের অভিজ্ঞতার আলোকে কয়েকটি বাস্তব উদাহরণও ঠিক করে রাখুন। নিয়োগকারীরা সাধারণত উত্তরের পাশাপাশি মুখভঙ্গি, বাচনভঙ্গি, বসার ধরন ইত্যাদি বিষয়েও লক্ষ্য করে থাকেন। তাই ইন্টারভিউ বোর্ডে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরুন।

পেশাদারত্ব বজায় রাখুন

ইন্টারভিউ বোর্ডে আপনার নিয়মানুবর্তিতা আপনার পেশাদারত্বের প্রথম প্রমাণ দেবে। তাই তাড়াহুড়ো করে নয়, লোকেশন বুঝে সময় নিয়ে ঘর থেকে বের হোন। লোকেশন বুঝতে অসুবিধা হলে গুগল ম্যাপ অথবা কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আগে থেকেই জেনে রাখুন এলাকাটি এবং সেখানকার ট্রাফিক অবস্থা সম্পর্কে। পরিপাটি ও মার্জিত আউটলুক বেশ গুরুত্বপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্ন, রুচিশীল এবং ফর্মাল পোশাক পরে যান। চুল, অলংকার এবং জুতার দিকেও মনোযোগ দিন। কী পরে যাবেন তা আগে থেকেই ঠিক করে রাখা ভালো।

দক্ষতা বৃদ্ধি করুন

নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে মূল্যবান সম্পদে পরিণত হোন। বিভিন্ন অনলাইন ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণ করুন। সেখান থেকে আপনি ইন্টারভিউয়ের দক্ষতা বৃদ্ধি, নিজেকে সুন্দর করে উপস্থাপনের টিপস, নেটওয়ার্কিং এবং অনলাইন টুল ব্যবহার ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। যা আপনার পেশাগত উন্নয়নে সাহায্য করবে।

নেটওয়ার্কিং বাড়ান

চাকরি খোঁজা বেশ সময়সাপেক্ষ একটা ব্যাপার। তাই মানসিকভাবে আপনাকে শক্ত থাকতে হবে। কাছের বন্ধুবান্ধব, পরিবারের সদস্য, শিক্ষক, মেন্টর, আগের অফিসের বস এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তারা আপনার মনোবল দৃঢ় রাখতে সাহায্য করবে। তাদের কাছে চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ চান। 

আবেদন করা থেকে শুরু করে নতুন চাকরিতে যোগদান পর্যন্ত পদে পদে রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ। আপনাকে সব সময় আশাবাদী থাকতে হবে এবং কোনো জায়গায় চাকরি না হলেও ভেঙে পড়বেন না। এ থেকে নতুন কী শিখলেন তা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। ভালো-মন্দ প্রতিটি অভিজ্ঞতাই আপনাকে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়তা করবে।

 

তারেক/

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১
ছবি: খবরের কাগজ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১১১। আবেদনের শেষ সময় আগামী ৫ জুলাই।

পদের নাম ও বিবরণ

১. সহকারী অধীক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

৪. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৬. নকশাকার
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৭. ড্রাইভার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৮. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৯. স্টোরম্যান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১০. কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১১. এমসি-২ (কম্পোজিটর)
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১২. এমসি-২ (রিডার)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১৩. কাউন্টার ক্লার্ক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১৪. ট্রেসার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।

১৫. বুক বাইন্ডার/টিএম (বাইন্ডার)
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৬. ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৭. ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৮. অফিস সহায়ক
পদসংখ্যা: ২৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

১৯. বাবুর্চি
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২০. সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২১. মেস ওয়েটার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২২. নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২৩. মালি/গার্ডেনার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২৪. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা 

১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে (২, ৪, ৫ ও ৮ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর)।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ১৩ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)

১৪ থেকে ২৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখতে এই ওয়েবসাইট ভিজিট করুন।

তারেক/

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনতে (পপি) জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ সময় ১০ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
সর্বোচ্চ ৪৩ বছর।

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

২. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞানে স্নাতক/ স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা। এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপ করায় অভিজ্ঞ।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
সর্বোচ্চ ৩৫ বছর।

৩. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
২২-৩৫ বছর।

৪. পদের নাম: মাঠ সহকারী (ঋণ কার্যক্রম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান। অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ২০,৮৮০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৫৭০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
২১-৩৫ বছর।

৪. পদের নাম: জুনিয়র ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব ধরনের গাড়ি চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন-ভাতা
শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,১৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

বয়স
সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদনপত্র গ্রহণ করা হয়। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীরা খামের ওপরে পদের নাম ও যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, তা অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদন ফি

২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৬

নির্দেশনা ও শর্তগুলো

১. সব পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস।

২. নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তা ছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।

৩. শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে দেখুন এই ওয়েবসাইটে

তারেক/

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১২ পিএম
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু
ছবি: সংগৃহীত

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম:  ইস্টার্ন ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৮ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ebl.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৬

তারেক/

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন
ছবি: সংগৃহীত

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অফিসার, কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এনজিও

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৭ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.brac.net

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রজেক্ট অফিসার, কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটেটর

বিভাগ: প্রটেকশন, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৬ 

তারেক/

নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:১০ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
নিয়োগ দেবে ব্যাংক এশিয়া
ছবি: সংগৃহীত

ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড অব পিএমও অ্যান্ড টেকনোলজি গভর্নেন্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্যাংক এশিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস


লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৮ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bankasia-bd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: হেড অব পিএমও অ্যান্ড টেকনোলজি গভর্নেন্স

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং প্রযুক্তি প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৬ 

তারেক/