ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
জয়ের খোঁজে জর্ডান-আলজেরিয়া ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের অসম লড়াই ২২ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় কুরাসাও আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ৩৩ ম্যাচেই ১০০ গোল! হাইড্রেশন ব্রেক নিয়ে বিয়েলসার ক্ষোভ ইরানের রক্ষণদুর্গে আটকে গেল বেলজিয়াম গোল বাতিল ইরানের, গোলশূন্য প্রথমার্ধ বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড পেলের কীর্তিতে ভাগ বসালেন ইয়ামাল জন্মবার্ষিকীতে স্মরণানুষ্ঠান: সুফিয়া কামালের ব্যক্তিত্ব সবাইকে আলোকিত করে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা সৌদিকে উড়িয়ে দিল স্পেন যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড় মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ

কুয়েটে ক্যারিয়ার গড়ুন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
কুয়েটে ক্যারিয়ার গড়ুন
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রাজস্ব খাতভুক্ত বেশ কিছু শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহযোগী অধ্যাপক থেকে শুরু করে প্রভাষক ও কর্মচারী পর্যায়ে মোট ১৪ জন প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

কোন পদে কত জন নিয়োগ—

কুয়েট মোট ১০টি ক্যাটাগরিতে এই নিয়োগ দেবে। পদগুলো হলো:

সহযোগী অধ্যাপক: ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ১ জন।

সহকারী অধ্যাপক: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ১ জন।

প্রভাষক: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে ২ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্টে ১ জন, গণিত বিভাগে ১ জন এবং মানবিক ও ব্যবসায় বিভাগে (ইংরেজি) ১ জন।

কর্মচারী: কুক (বাবুর্চি) পদে ১ জন।

যোগ্যতা ও আবেদনের প্রক্রিয়া—

প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে।

আবেদন ফি ও নিয়মাবলি—

পে-অর্ডার: বিজ্ঞপ্তির ক্রম অনুযায়ী ১ ও ৪ নম্বর পদের জন্য ১০০০ টাকা, ৫ থেকে ১০ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৫০০ টাকার পে-অর্ডার আবেদনের সাথে জমা দিতে হবে।

প্রাপক: পে-অর্ডারটি ‘বিবিধ তহবিল-২৫৮৯/২, কুয়েট, খুলনা’–এর অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ইস্যু করতে হবে।

আবেদনের শেষ সময়—

আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। ডাকযোগে বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

তারেক/

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১২ পিএম
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু
ছবি: সংগৃহীত

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম:  ইস্টার্ন ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৮ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ebl.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৬

তারেক/

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন
ছবি: সংগৃহীত

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অফিসার, কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এনজিও

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২০ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৭ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.brac.net

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রজেক্ট অফিসার, কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটেটর

বিভাগ: প্রটেকশন, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৬ 

তারেক/

নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:১০ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
নিয়োগ দেবে ব্যাংক এশিয়া
ছবি: সংগৃহীত

ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড অব পিএমও অ্যান্ড টেকনোলজি গভর্নেন্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্যাংক এশিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস


লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৮ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bankasia-bd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: হেড অব পিএমও অ্যান্ড টেকনোলজি গভর্নেন্স

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং প্রযুক্তি প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৬ 

তারেক/

দক্ষতা অর্জনের বিকল্প নেই

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
দক্ষতা অর্জনের বিকল্প নেই
ছবি: খবরের কাগজ

নতুন কোনো দক্ষতা বা কাজ শেখার ক্ষেত্রে আমরা প্রায়ই নানা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কোন দক্ষতাটি শেখা উচিত, কীভাবে শেখা শুরু করব কিংবা সেটা ভবিষ্যতে কতটা কাজে লাগবে–এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই অনেক সময় শেখার উদ্যোগ থেমে যায়। তবে একটি বিষয় সব সময় মনে রাখা জরুরি, ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের জন্য কাজ শেখার কোনো বিকল্প নেই।

কোনো একটি খাতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করলে অনেক বিষয়ই সহজ ও স্বাভাবিক মনে হয়। কিন্তু যারা নতুন, তাদের জন্য একই বিষয় জটিল বা বিভ্রান্তিকর হওয়া খুবই স্বাভাবিক। তাই নতুন কিছু শেখার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ।

কোন কাজটি শেখা উচিত, তা নির্ধারণ করার সময় দুটি বিষয় বিশেষভাবে বিবেচনায় রাখা প্রয়োজন। প্রথমত, কাজটির বর্তমান বাজারে চাহিদা রয়েছে কি না। অনেক সময় আমরা শুধু নিজের পছন্দের কারণে কিংবা অন্য কারও সাফল্য দেখে কোনো দক্ষতা অর্জনের সিদ্ধান্ত নিই। কিন্তু যে কাজটি একসময় জনপ্রিয় ছিল, তার চাহিদা এখনো একই রকম আছে কি না, তা যাচাই করা জরুরি। তাই বাজারের বর্তমান প্রয়োজন ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস

দ্বিতীয়ত, ডিমান্ড থাকা সব কাজই কিন্তু আমার জন্য নয়। অনেক কিছুই আছে যার ডিমান্ড আছে। কিন্তু আমি হয়তো অতটা ভালো করতে পারব না। অথবা আমি হয়তো ওই কাজগুলো করে মজা পাব না। আমার প্যাশনের জায়গায় সে কাজগুলো নেই। তাই মার্কেট ডিমান্ডের সঙ্গে সঙ্গে আমাদের ভালো লাগার দিকটাও দেখতে হবে।
মার্কেট ডিমান্ড অনেকভাবেই আইডেন্টিফাই করা যায়। এর মধ্যে কয়েকটি হলো–

মার্কেট প্লেসগুলোতে একটু চোখ বুলাতে হবে

ওয়েবে অনেক পপুলার মার্কেট প্লেস আছে, যেমন–আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার ইত্যাদি। সেই মার্কেট প্লেসগুলোতে একটু ভিজিট করুন। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন, সেই ক্যাটাগরিতে দেখুন কী ধরনের জব পোস্ট হচ্ছে। তাদের প্রাইসিং, ওয়ার্ক ভলিউম, আনুমানিক সেলারের সংখ্যা ইত্যাদি। যত বেশি ডাটা কালেক্ট করা যাবে, তত ভালোভাবে আইডিয়া জেনারেট করে সিদ্ধান্ত নেওয়া যাবে।

এ ছাড়া আপনি লোকাল মার্কেটের জন্য নিয়োগসংক্রান্ত জব পোর্টাল সাইটগুলোও দেখতে পারেন, আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড কী পরিমাণ জব প্লেস হচ্ছে। এসব দেখে আইডিয়া পাবেন–আপনার কোন কাজটা শেখা উচিত। এসব একটা এক্সেল শিটে নোট ডাউন করে রাখুন।

শেখার প্লান করুন

এবার শর্ট লিস্টেড টাস্কগুলো নিয়ে পরবর্তী প্লান শুরু করুন, কীভাবে শেখা যায়। এখন যেহেতু আপনি ধারণা রাখেন–কী শিখতে চাচ্ছেন, তাই আপনি অনেকটাই এগিয়ে গেছেন। এখন আপনি আর অনেক ব্রড কোনো জায়গায় ঘুরপাক খাচ্ছেন না। আপনি অনেকটাই ন্যারো ডাউন করে নিয়ে আসছেন।

এখন আপনি গুগল, ইউটিউব করে বেসিক ধারণা নিতে পারেন। এক্সপার্ট কারও সঙ্গে কথা বলে কাস্টমাইজড টিপস পেতে পারেন। পেইড কোর্স করে সময় বাঁচাতে পারেন। বই পড়া শুরু করতে পারেন। কারও মেন্টরশিপ সাপোর্ট নিয়ে শুরু করে দিতে পারেন।

নতুন স্কিল ডেভেলপ করুন

কাজ করতে করতে অ্যাডিশনাল স্কিল নিয়ে ভাবতে পারেন, একই ফরমুলায় নতুন নতুন স্কিল ডেভেলপ করবেন। আইটি ইন্ডাস্ট্রি সবচেয়ে দ্রুত পরিবর্তন হয়। তাই থেমে থাকার কোনো সুযোগ নেই। থেমে গেলেই হেরে যাবেন।

তারেক/

নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যোগ্যতা এইচএসসি পাস
ছবি: সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম:  ব্র্যাক বিশ্ববিদ্যালয়

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৭ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৭ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bracu.ac.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: অফিসের বিভিন্ন নথি, ফাইল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬


তারেক/