ইন্টারনেটের কল্যাণে এই চাকরি খোঁজার পথটি আগের দিনের চেয়ে এখন অনেকটাই সহজ হয়ে গেছে। বহু প্রতিষ্ঠান এখন ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এসব ওয়েবসাইটে চাকরির খোঁজ ছাড়াও এর সাথে সম্পৃক্ত অন্যান্য তথ্য জানা যায়। সেরকম কিছু ওয়েবসাইটের খবরাখবর নিয়েই আজকের আয়োজন। জানাচ্ছেন- তারেক বিন ফিরোজ
বিডিজবস ডট কম (bdjobs.com)
এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি জব পোর্টাল। এখানে সরকারি বেসরকারি প্রায় সব ক্যাটাগরিতেই জব সার্চ করা যায়। এই ওয়েবসাইটে কীওয়ার্ড, ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি এবং লোকেশনের ভিত্তিতে চাকরি খোঁজা যায়। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ক্যারিয়ার গাইড, ইন্টারভিউ টিপস, ক্যারিয়ার কাউন্সেলিংসহ বেশ কিছু ক্যারিয়ার রিসোর্স। এছাড়াও সাইটটিতে সম্প্রতি যুক্ত হয়েছে নিজের এমপ্লয়েবলিটি টেস্ট করার সুযোগ।
স্কিলস ডট জবস (skill.jobs)
এটি একটি গ্লোবাল জব মার্কেট যা 20+ ক্যাটাগরির উপর ভিত্তি করে বিকাশ করা হয়েছে। চাকরির খোঁজ ছাড়াও এখানে আছে ট্রেনিং এর সুবিধা সহ বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন সেবা।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট (bpsc.gov.bd)
চাকরি খোঁজার ওয়েবসাইট গুলোর মাঝে এটি একটি সরকারি ওয়েবসাইট যেখান থেকে সহজেই বাংলাদেশের সরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি জানার পাশাপাশি চাকরিতে আবেদনের জন্য অনলাইন রেজিস্ট্রেশনও করা যায়।
কর্ম (kormobd.com)
এটি মূলত একটি অ্যাপ ভিত্তিক জব পোর্টাল। এখানে রেজিস্ট্রেশন করলে প্রার্থীর দেয়া তথ্য অনুযায়ী চাকরির তথ্য তার কাছে চলে আসে। অ্যাপটি সার্চ ইঞ্জিন গুগল ব্যবহারের মাধ্যমে এই কাজটি করে থাকে।
বিডি জবস টুডে (bdjobstoday.com)
এই ওয়েবসাইটটিতে মূলত পত্রিকা ভিত্তিক চাকরির খবরগুলো পাওয়া যায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরির খবর এখানে পাওয়া যায় ১৫টি ক্যাটাগরিতে।
এর বাইরে রয়েছে আন্তর্জাতিক কিছু জব পোর্টালসহ আরও অনেক চাকরি খোঁজার ওয়েবসাইট। এর মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হলো-
গ্লাসডোর (glassdoor.com)
গ্লাসডোর দ্রুত নিয়োগের সাইটগুলির মধ্যে একটি। গ্লাসডোরের মিলিয়ন মিলিয়ন কোম্পানির পর্যালোচনা, সিইও অনুমোদনের রেটিং, বেতন প্রতিবেদন, সাক্ষাৎকার পর্যালোচনা এবং প্রশ্ন, সুবিধা পর্যালোচনা, অফিসের ফটো এবং আরও অনেক তথ্যের ডাটাবেস রয়েছে। কোনও নিয়োগকারী কাকে নিয়োগ করছেন, আপনি কত উপার্জন করতে পারবেন তা কোনও অন্য সাইট আপনাকে দেখতে দেয় না যা গ্লাসডোর দেয়। সাইটটি বেশ জনপ্রিয় এর ইন্টারফেসের কারণে। এখানে একাউন্ট খুলে কীওয়ার্ড শেভ করলে যে অনুযায়ী চাকরির খবর মেইল করে জানিয়ে দেয়া হয়।
লিংকডইন জব সার্চ (linkedin.com)
লিংকডইন যদিও কোন জব খোজার কোন প্লাটফরম না কিন্তু জব খোজার জন্য এর কিছু ফিচার রয়েছে। এর জব লিস্টিং এবং নেটওয়ার্ক আউটরিচ বুটস্ট্র্যাপিং ফিচারের মাধ্যমে কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পাওয়ার পাশাপাশি নির্দিষ্ট ইউজারদের নেট ওয়ার্কও তৈরি করা সম্ভব। অনেক বড় বড় প্রতিষ্ঠান লিঙ্কডিনের মাধ্যমে লোক নিয়োগ দিয়ে থাকে।
গুগল ফর জবস (google.com)
গুগল যদিও একটি সার্চ ইঞ্জিন, কিন্তু কীওয়ার্ড সার্চের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি বিস্তারিত তথ্যাবলি সহ পেতে পারেন। গুগলে চাকরি খোজার জন্য আপনাকে যে পদ্ধতি অনুসরণ করতে হবে তা হল সার্চ বক্সে জব টাইটেল অর্থাৎ যে ধরনের চাকরি চান তা লিখে ও (+) দিয়ে জব শব্দটি লিখে সার্চ করতে হবে।
এখন নিজস্ব Requirements অনুযায়ী যে কোনো ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখবেন যে সকল সাইটে নিজস্ব প্রোফাইল তৈরি এবং রেজিসেট্রশনের সুযোগ থাকে সেগুলো চাকরি খোঁজার জন্য অধিক ফলপ্রসূ এবং সুবিধাজনক হতে পারে।
তারেক/