ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
পলাশে ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত শহিদ জিয়ার প্রস্তাবে যুদ্ধের নাম হয় ‘মুক্তিযুদ্ধ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অথচ বাজেট বরাদ্দ তলানিতে ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে মাটির নিচ থেকে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ এক টুকরো হৃদয়ের নাম বাংলাদেশ রামিসার  মামলার  দ্রুত রায় মা হচ্ছেন সোহিনী গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন চামড়া নিয়ে দুর্ভোগ আর দুর্গতির শেষ কোথায় লালমনিরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর রাতেই গ্রেপ্তার ১৫ বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা
Nagad desktop

কর্মস্থলে সময় মেনে চলার গুরুত্ব

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম
কর্মস্থলে সময় মেনে চলার গুরুত্ব
ছবি: খবরের কাগজ

যেকোনো প্রতিষ্ঠানে কর্মীদের সময়নিষ্ঠাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। পেশাজীবনে সময় মেনে চলার কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রে যারা সফল হতে চান, তাদের জন্য সময়ানুবর্তিতা অপরিহার্য একটি গুণ। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়া, দায়িত্বপূর্ণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা এবং সময়মতো কাজ জমা দেওয়া—এসব অভ্যাস প্রতিষ্ঠানে আপনার বিশ্বাসযোগ্যতা ও অবস্থানকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করায়।

সঠিক পরিকল্পনা করুন

দিনের শুরুতেই সারা দিন কী কী কাজ করতে হবে তার পরিকল্পনা করে ফেলতে হবে। এতে যেকোনো কাজকে কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে এবং আপনার কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং কাজগুলো সময়মতো শেষ করতে পারবেন।

নতুন কিছু শিখুন

কর্মক্ষেত্রে আপনি যতই সফল হোন না কেন, শেখার কোনো শেষ নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে বাজারে আসছে নিত্যনতুন প্রযুক্তি। নতুন কিছু শেখার মনোভাব না থাকলে আধুনিক যুগের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়ে। নতুন দক্ষতা শিখুন। এটি কাজের ক্ষেত্রে সাহায্য করবে। অনলাইনে প্রচুর বিনামূল্যের কোর্স থাকে প্রয়োজন অনুযায়ী শিখে যুগোপযোগী দক্ষতা অর্জন করতে পারেন। তাই শেখার জন্য প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করে রাখুন।

সময় ব্যবস্থাপনা

কর্মজীবনে সফল হওয়ার জন্য একটি মৌলিক নিয়ম হলো টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার অভ্যাস আয়ত্ত করা। অফিসে আপনার আচরণ, কাজের সিদ্ধান্ত এসব বিষয় আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। তাই অফিসে সঠিক সময়ে যাওয়া যেমন জরুরি, তেমনি সঠিক সময়ে বেরিয়ে আসাও এক ধরনের ভদ্রতা। তাই সময়মতো কর্মক্ষেত্রে পৌঁছাতে চেষ্টা করুন। একান্ত বাধ্য না হলে দেরি না করাই ভালো। কোনোভাবে দেরি হয়ে গেলে সেটা আপনার ‘বস’কে জানাতে হবে।

ই-মেইল যোগাযোগে পারদর্শী হোন

কর্মক্ষেত্রে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ই-মেইল। ই-মেইল দেখতে বা এর উত্তর দিতে দেরি করলে অনেক সময় গুরুত্বপূর্ণ মিটিংয়ের তথ্য, কোনো কিছু জমা দেওয়ার শেষ তারিখ ইত্যাদি ভুল করতে পারেন। তাই ই-মেইলে সব সময় যোগাযোগ রক্ষা করতে কম্পিউটার বা মোবাইলের ই-মেইলের নোটিফিকেশন চালু করে রাখতে হবে। এতে করে আপনার কাজটি সময়মতো হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতছাড়া হবে না।

কাজ সহজ করে নিন

শুধু সময় ধরে অফিসে আসা আর কাজ জমা দিয়েই কাজ শেষ হয়ে যায় না। অফিসে থাকা সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো জরুরি। অফিসে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, এমন সব কাজ থেকে দূরে থাকা উচিত। নিজের কাজ বুঝে নিয়ে কাজ সম্পাদনে নিজের দক্ষতা বাড়াতে হবে। নিজেকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে না রেখে বাড়তি দায়িত্ব নিতে হবে। সময়কে ভালোভাবে কাজে লাগাতে হবে। এতে করে আপনার জন্য নির্ধারিত কাজ সময়মতো শেষ হয়ে যাবে। এতে অফিসের বাইরে পেশাগত ও পারিবারিক জীবনেরও ভারসাম্য রক্ষা করা যাবে।

মধ্যাহ্ন বিরতি দীর্ঘ না করা

কাজের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ। বিরতি ছাড়া অবিরাম কাজ করা বা আপনার কাজের সময়ের চেয়ে বেশি কাজ করার অভ্যাস মানসিক চাপের মাত্রা বৃদ্ধি করে কর্মক্ষেত্রে দৈনন্দিন রুটিনকে ব্যাহত করতে পারে। হাঁটার জন্য বাইরে যাওয়া বা চা বিরতির সময় সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার মতো কাজগুলো আপনার ক্লান্তি অনেকটাই দূর করবে। তবে বিরতিতে অতিরিক্ত সময় ব্যয় করা মোটেও ঠিক নয়। এতে কাজের ক্ষতি হতে পারে এবং আপনার কাজ সময়মতো শেষ নাও হতে পারে। তাই সময়ের সঠিক ব্যবহার করুন। বিরতির পরে কী কী করণীয় আছে তা এই সময়েই ঠিক করে নিন।

ভালো সম্পর্ক গড়ুন

অফিস মানেই ‘টিমওয়ার্ক’। তাই কোনো কাজ সফলতার সঙ্গে শেষ করতে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি। সহকর্মীদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে যেকোনো কাজ সুন্দর, নিখুঁত ও সফলভাবে শেষ করা যায়। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীদের সহায়তা নিন। কীভাবে কাজ করলে কাজে গতিশীলতা আসবে, কীভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাজে দক্ষতা আনা যায়, তা জানার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ভালো কাজ জানেন আর বোঝেন, এমন ব্যক্তিকে নিজের গুরু বা শিক্ষক হিসেবে বেছে নিতে পারেন।

অভিযোগ করা থেকে দূরে থাকুন

অফিসের বিভিন্ন সমস্যা নিয়ে সারাক্ষণ অভিযোগ না করে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, তা নিয়ে ভাবুন ও সমাধান করুন। সারাক্ষণ অভিযোগ করলে সহকর্মীরাও আপনাকে এড়িয়ে চলা শুরু করবে। বরং সমস্যা সমাধান করার মানসিকতা থাকলে চারপাশের সবাই দেখবেন আপনাকে কতটা পছন্দ করছে ও গুরুত্ব দিচ্ছে।

ক্ষোভ পুষে না রাখা

অফিসের কর্তাব্যক্তি, সহকর্মী বা অন্য কারও প্রতি ক্ষোভ থাকতেই পারে। কিন্তু তা পুষে রাখা যাবে না। কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিস্থিতি বজায় রাখতে রাগ প্রশমিত করতে হবে। এ ক্ষেত্রে তারা মনের যত নেতিবাচক আবেগ মনেই জমা করে রাখেন। একসময় তা বিস্ফোরিত হয়। তাই ক্ষোভ থাকলে তা মনে রাখা যাবে না। কাজের থেকে সম্পর্কটা পেশাদার, সেটা মনে রাখতে হবে। বিভিন্ন মিটিং বা কর্মশালায় নিজের ভাবনা স্থিরভাবে গুছিয়ে প্রকাশ করতে হবে। যা ভাবছেন, যা করতে চান, তার পেছনের কারণ, ভবিষ্যৎ প্রভাব- সবকিছু পরিষ্কার ভেবে-বুঝে নিজের কথা জানিয়ে কাজটি শেষ করতে হবে।

সহকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন

কর্মক্ষেত্রে প্রতিটি মানুষের স্বভাব এবং কাজের ধরন আলাদা। দলগত কাজে মতের অমিল হতে পারে। তা হওয়াটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে খোলামেলা আলোচনা করুন যেকোনো ধরনের কাজে সাহায্য নিতে বা মতপ্রকাশে দ্বিধা করবেন না। এতে মনোমালিন্য হওয়ার আশঙ্কা কমে যায় এবং লক্ষ্য অর্জনে বাড়তি চাপ নিতে হয় না। সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়।

অফিসের কাজ অফিসেই শেষ করুন

ব্যক্তিগত জীবন ও অফিসের কাজ আলাদা রাখতে চেষ্টা করুন। অফিসের কাজ অফিস সময়ের মধ্যে শেষ করলে বাসায় কাজের চাপ থাকবে না। বেশি প্রয়োজনীয় কল বা মেসেজ ছাড়া বাসায় অফিসের কাজ করা থেকে বিরত থাকুন। সময়মতো প্রেজেন্টেশনে নিজের দক্ষতা বাড়ান এবং নিজের নিত্যনতুন জ্ঞানকে কাজে লাগান। এটা আপনাকে সবার মাঝ থেকে আলাদা করে তুলবে।

 

তারেক/

সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি হেড অব এমএফএস অপারেশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: ১ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন শুরুর তারিখ: ২ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৩ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://nagad.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: হেড অব এমএফএস অপারেশন 

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (MFS) অপারেশন এবং ইকোসিস্টেম সম্পর্কে গভীর ধারণা। মাইক্রোসার্ভিসেস/মাইক্রো-কম্পোনেন্ট-ভিত্তিক সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা: ৮ থেকে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬

তারেক/

সময়ের সঙ্গে বদলান লিডারশিপ স্টাইল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম
সময়ের সঙ্গে বদলান লিডারশিপ স্টাইল
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে বিজনেস ম্যানেজমেন্টের ধরন দ্রুত বদলে যাচ্ছে। একসময় নেতৃত্ব মানেই ছিল কেবল আদেশ দেওয়া ও কাজ আদায় করে নেওয়া। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ধারণাতেও এসেছে বড় পরিবর্তন। এখনকার নেতৃত্বে গুরুত্ব পাচ্ছে বিশ্বাস, সহযোগিতা ও দলগত সমন্বয়। আধুনিক লিডারশিপে কর্মীদের শুধু কী করতে হবে তা বলা হয় না, বরং কেন কাজটি গুরুত্বপূর্ণ এবং এর উদ্দেশ্য কী–সেটিও বুঝিয়ে দেওয়া হয়।

আগের একমুখী নির্দেশনাভিত্তিক নেতৃত্বের জায়গায় এখন এসেছে অংশগ্রহণ ও গঠনমূলক নেতৃত্বের ধারা। বর্তমান সময়ে একজন সফল নেতা তার টিমকে অনুপ্রাণিত করেন, তাদের মতামতকে গুরুত্ব দিন এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করেন। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুরোনো ও অকার্যকর কিছু লিডারশিপ প্র্যাকটিস বদলে ফেলা জরুরি। নিচে এমন কিছু পুরোনো নেতৃত্বচর্চার বিষয় তুলে ধরা হলো, যেগুলো বর্তমান কর্মপরিবেশে আর কার্যকর নয়।

আরো পড়ুন: আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

-আপনি সবজান্তা, এমন ভাব পরিহার করতে হবে। আপনার কাছে সব প্রশ্নের উত্তর থাকবে না। সুতরাং সবজান্তা সাজতে যাবেন না। আপনার টিম সদস্যদের জানতে হবে এবং তাদের বিশ্বাস করতে হবে। যাদের সঠিক দক্ষতা আছে এবং যারা আপনার কাজের সংস্কৃতির সঙ্গে মানানসই, তাদের কাজের জন্য নির্বাচন করতে হবে এবং তাদের কাজ করার সুযোগ দিয়ে রাস্তা ছেড়ে দিতে হবে।

-অনেকে ভাবে, কোনো ভুল বা কোনো খারাপ কিছু সহ্য না করার নীতি কাজে আসে, তবে তা কিন্তু সব সময়ের জন্য প্রযোজ্য নয়। ভুল থেকে শিখতে হবে এবং ভুল স্বীকার করে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

-মাইক্রো ম্যানেজমেন্ট বা বিজনেসের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় রাখা বাদ দিতে হবে। কর্মচারীদের হাতে কিছু ক্ষমতা ছেড়ে দিতে হবে। তারা যদি ভুল করে, তাহলে তাদের দোষী না করে তাদের হাতেই কাজ ছেড়ে দিতে হবে।

-অফিসে ঘুরে ঘুরে কাজ পরিদর্শন করার দিন শেষ। দেখে-শুনে, আলাপের মাধ্যমে উপস্থাপিত আইডিয়া বাস্তবায়ন ও ফলাফল তদারক করতে হবে।

-ব্যালেন্সশিটই বিজনেসের সবকিছু–এমন ধারণা বাদ দিতে হবে। কর্মীরাই বিজনেসের সবকিছু; তারাই কাজ করে, গ্রাহকদের আস্থা অর্জন করে এবং আর্থিক সাফল্য নিশ্চিত করে।

-প্রযুক্তির ওপর বিনিয়োগের সঙ্গে সঙ্গে মানবসম্পদের ওপর বিনিয়োগ করতে হবে।

-পরিবর্তন চাওয়ার চেয়ে পরিবর্তনকে লালন করুন। যারা সেরা আইডিয়া নিয়ে আসবে, তাদের কৃতিত্ব দিন।

-ক্যাফেটেরিয়ায় ভালো খাবারের ব্যবস্থা করে অফিসের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

-কর্মচারীদের বেশি টাকা দিলে তারা বেশি কাজ করবে–এ ধারণা বাদ দিতে হবে। টাকার চেয়ে কর্মচারীদের পুরস্কৃত ও স্বীকৃতি দিতে হবে।

-যা করতে বলা হয় তা-ই করতে হবে–এমন ধারণা বাদ দিতে হবে। যারা কাজের ক্ষেত্রে বেশি কিছু করতে পারবেন বা দিতে পারবেন, তাদের নিয়েই কাজ করতে হবে।

-কর্মক্ষেত্রে অফিস কর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কেননা, আপনি যদি অধীনস্থদের সঙ্গে কঠিন আচরণ করেন, তাহলে তাদের থেকে ১০০ ভাগ কাজ আদায় করা কখনো সম্ভব নয়। তাদের কাছ থেকে তাদের পরিপূর্ণ কাজ নেওয়ার জন্য তাদের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখতে হবে।

যদি কোনো কর্মী কাজে ভুলও করে থাকেন তাহলেও তাকে কড়া ভাষায় না বলে সুন্দর করে বুঝিয়ে দেওয়া উচিত। তাতে যেমন সে  কর্মীর কাজের প্রতি আগ্রহ বাড়বে, তেমনি এই আচরণের ফলে আপনার কর্মক্ষেত্রে যোগ্য কর্মী তৈরি হবে। যা আপনার জন্য অনেক বেশি সফলতা বয়ে আনবে।

-দিনের ১২ ঘণ্টার বেশির ভাগ সময় সহকর্মীদের সঙ্গে কাটানো হয় বলে কর্মক্ষেত্রকে অনেকে ‘দ্বিতীয় ঘর’ বলেন। সেই ‘দ্বিতীয় ঘর’ অফিস যদি ‘পরিবার’ হয়, তাহলে সেখানে তো মান-অভিমান থাকবেই। কর্মীদের মাঝে মান-অভিমান থাকলে তা দূর করার ব্যবস্থা করুন। কর্মীকে কাছে ডাকুন, অভিযোগ শুনুন, এরপর সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। কখনোই কর্মীদের সঙ্গে বাজে আচরণ করা যাবে না।

-সহকর্মীদের ভালো কাজের প্রশংসা করতে কখনো কার্পণ্য করবেন না। এর ফলে তারাও আপনার কথা ও কাজকে গুরুত্ব দেবে। প্রশংসা করার ক্ষেত্রে–কাজটি খুব ভালো হয়েছে বা চমৎকার, দারুণ, এক্সিলেন্ট ইত্যাদি বলার চেয়ে কথাগুলো কিছুটা গুছিয়ে অন্যভাবেও বলতে পারেন। যেমন–আপনি এ কাজটি খুব ভালোভাবে করায় পুরো ব্যাপারটি করা আমার জন্য অনেক সহজ হয়েছে। এভাবে বলার কারণে আপনার সহকর্মী ও অন্যদের মনে হবে আপনি তাদের প্রতি কৃতজ্ঞ।

তারেক/

চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:২০ পিএম
চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমস, ভ্যাট এবং ডিইডিও কমপ্লায়েন্স বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৬ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কাস্টমস, ভ্যাট এবং ডিইডিও কমপ্লায়েন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: এনবিআর/ভ্যাট অডিট, ডিইডিও (ডিউটি ​​ড্রব্যাক) পরিচালনার অভিজ্ঞতা। এনবিআর অনুমোদিত ভ্যাট সফটওয়্যার ব্যবহারের দক্ষতা এবং এমএস এক্সেলে পারদর্শী। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৬ জুন ২০২৬

তারেক/

চাকরির পাশাপাশি যেভাবে বাড়তি আয় করবেন

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:২০ পিএম
চাকরির পাশাপাশি যেভাবে বাড়তি আয় করবেন
ছবি: খবরের কাগজ

বর্তমান সময়ে অধিকাংশ চাকরিজীবীর আয় একটি নির্দিষ্ট সীমার মধ্যেই থাকে। মাস শেষে নির্ধারিত বেতন হাতে এলেও ব্যয়ের তালিকা কিন্তু প্রতিনিয়ত বাড়তেই থাকে। নিত্যপ্রয়োজনীয় খরচ, পরিবার পরিচালনা ও হঠাৎ আসা অতিরিক্ত ব্যয় সামলাতে গিয়ে অনেকেই আর্থিক চাপে পড়ে যান। যত হিসাব করেই চলা হোক না কেন, অনেক সময় নির্দিষ্ট আয়ে সব প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে। তাই স্বচ্ছন্দ জীবনযাপন নিশ্চিত করতে চাকরির পাশাপাশি বাড়তি আয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে।

আরো পড়ুন: প্রাণখোলা হাসিতে অফিস হোক প্রাণবন্ত

এছাড়া চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা এখন খুবই সাধারণ বিষয়। যেকোনো সময় কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, যা আর্থিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত আয়ের একটি উৎস অনেকটাই ভরসা জোগায়। আবার সবকিছু স্বাভাবিক থাকলেও বাড়তি উপার্জন মানে নিজের ও পরিবারের জন্য আরও ভালো কিছু করার সুযোগ তৈরি হওয়া। একটু বেশি সঞ্চয়, নিজের শখ পূরণ কিংবা ভবিষ্যতের পরিকল্পনাগুলো বাস্তবায়নেও এটি সহায়ক। নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও অবসর সময় কাজে লাগিয়ে সহজেই বাড়তি আয়ের পথ তৈরি করা সম্ভব। ফুল টাইম চাকরির পাশাপাশি অতিরিক্ত উপার্জনের কিছু কার্যকর উপায় জেনে নিতে পারেন।

ফ্রিল্যান্সিং শুরু করুন

যদি আপনার কর্মক্ষেত্রে ফ্রিল্যান্সিং কোনো সমস্যা না হয় এবং এটি আপনাকে কোনো আইনি সমস্যায় না ফেলে, তবে আপনার অবসর সময়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি লিখতে পারেন, একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, প্রোগ্রামিং বা ডিজিটাল মার্কেটিংয়েও কাজ করতে পারেন। এতে নিজের দক্ষতা প্রমাণের পাশাপাশি আপনি দ্রুতই অর্থশালী হয়ে উঠবেন।

কোচিং করাতে পারেন

আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হন তবে অনলাইনে টিউটরিং বা কোচিং শুরু করতে পারেন। আপনি কারুশিল্প শেখাতে পারেন, কোনো অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত হতে পারেন যেখানে আপনি যে ক্ষেত্রে ভালো সে বিষয়ে কোর্স শেখাতে পারেন। এভাবে আপনি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং আয়ের পথ তৈরি করতে পারবেন।

রুম বা সম্পত্তি ভাড়া দিন

আপনার যদি একটি অতিরিক্ত রুম থাকে, তাহলে সেটি দিয়ে হতে পারে আপনার বাড়তি আয়ের সুযোগ। অতিরিক্ত রুমটি আপনি ভাড়া দিতে পারেন। এতে খালি পড়ে থাকা রুমটি দিয়ে আপনি খুব সহজেই উপার্জনের পথ তৈরি করে নিতে পারবেন। একইভাবে আপনার গাড়িটিও কাজে লাগাতে পারেন। ভাড়া দিয়ে খুব সহজেই বাড়তি উপার্জন করতে পারেন।

অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করুন

আমাদের প্রায় সবার বাড়িতেই অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে। হয়তো বছরের পর বছর পড়ে আছে কিন্তু কোনো কাজে লাগছে না। হতে পারে, সেই জিনিসটিই অন্য কারও অনেক প্রয়োজন কিন্তু অর্থ সংকটের কারণে কিনতে পারছে না। এমন অবস্থায় আপনার সেই পড়ে থাকা জিনিসটা যদি অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দেন, খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে। এতে আপনার বাড়ি থেকে জঞ্জাল কমবে, আবার বাড়তি আয়েরও সুযোগ হবে।

অনলাইন সার্ভে অংশগ্রহণ করুন

অনলাইন সার্ভে ও মার্কেট রিসার্চ স্টাডিতে অংশগ্রহণ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জনে সহায়তা করতে পারে। হ্যাঁ, পেআউটগুলো ছোট, কিন্তু এটি আপনাকে কিছুটা হলেও বাড়তি আয়ের সুযোগ করে দেবে। তাই এই কাজে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন। অবসর সময়ে অনলাইন সার্ভে ও মার্কেট রিসার্চের মাধ্যমে আয় করতে পারেন।

সতর্কতা

চাকরির পাশাপাশি আয় করতে গিয়ে কখনোই অর্থের দিকে ঝুঁকে পড়া যাবে না। এমনটা হলে মূল পেশায় খুবই খারাপ প্রভাব পড়বে। একপর্যায়ে চাকরিতে সমস্যা হবে আপনার। এতে আপনিই বিপদে পড়বেন। এ জন্য সততার সঙ্গে কাজ করতে হবে আপনাকে। আবার অতিরিক্ত অর্থের লোভে অনৈতিক কোনো ব্যবসায় বিনিয়োগ করা থেকেও দূরে থাকতে হবে। মনে রাখবেন, বাড়তি উপার্জনের আশায় অর্থের লোভে নিজেকে ভাসিয়ে দেওয়া যাবে না।

তারেক/

আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এনসিসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: কর্মসংস্থান ব্যাংকে ২৮৭ জনের বড় নিয়োগ, আবেদন অনলাইনে

আবেদন শুরুর তারিখ: ২ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.nccbank.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি

পদের নাম: সিনিয়র ম্যানেজার

বিভাগ: ট্রানসাকশান ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এভিপি-এসএভিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, ব্যাংকিং অপারেশন বা সংশ্লিষ্ট কার্যক্রমে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬

তারেক/