বলিউডের তরুণ তুর্কি অনন্যা পান্ডে। ক্যারিয়ারের বয়স অল্প হলেও বড় বড় তারকার মতোই খ্যাতি পেয়েছেন তিনি। বর্তমান সময়ে বলিউডে যে কয়েকজন অভিনেত্রী আলো ছড়াচ্ছেন, অনন্যা পান্ডে তাদের মধ্যে অন্যতম। কিছুদিন অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি। তবে শুরু না হতেই সেই প্রেম শেষ হয়ে গেছে। বর্তমানে নতুন প্রেমে জড়িয়েছেন এই তারকা। শোনা যাচ্ছে, মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি।
কিছুদিন আগে অনন্যা অভিনীত ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের সিরিজ ‘কল মি বে’ মুক্তি পেয়েছে। আর এই সিরিজের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে তার। এবার আইটেম কন্যা হয়ে রুপালি পর্দা কাঁপাতে পারেন অনন্যা। তবে এ জন্য শর্ত জুড়ে দিয়েছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী জানান, ‘আইটেম নাচে কাজ করাটা বড় করে দেখা উচিত নয়। কোনো ছবিতে ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিত। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেই রকম থাকে না। যৌন আবেদনমূলক তথা অশ্লীলতা প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে। যদি কোনো আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।’ আগামী ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে অনন্যা অভিনীত সাইবার-থ্রিলার ‘সিটিআরএল’। এতে মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে।
জাহ্নবী