ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’ মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’ ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩ টেলিমেডিসিনের গুরুত্ব বর্তমানে বৈধ সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: টেলিযোগাযোগ মন্ত্রী সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল বিচার চাইব কার কাছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক আরও ঝলমলে রঙিন হচ্ছে পাহাড়ি শহর ছোংছিংয়ের রাত আয় বাড়ছে কিন্তু বরকত কমছে কেন? নাটোরে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ফ্রিতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য প্রতিমন্ত্রী বিদেশে শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকবে: অর্থমন্ত্রী ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬ সংঘর্ষে ফের উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক রামিসা ও নূরজাহান হত্যা: আমাদের মূল্যবোধের পচন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ভাঙ্গায় কৃষকদল নেতাকে থানার মধ্যে মারধরের অভিযোগ নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, ভ্যানচালক গ্রেপ্তার নোয়াখালীতে দিনের বেলা প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল উখিয়া সীমান্তে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করল বিজিবি ট্রাম্পের চুক্তি যে কারণে নস্যাৎ করতে চান নেতানিয়াহু ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু হাইকোর্টে জামিন পেলেও জেলগেটে ফের গ্রেপ্তার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু দক্ষতার সঙ্গে টিম পরিচালনার কিছু পরামর্শ
Nagad desktop

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম
‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম
গিয়াস উদ্দিন সেলিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হকের স্মরণে প্রতিবছর প্রদান করা হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। এ বছর এ পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। এ ছাড়া চলচ্চিত্র সাংবাদিকতায় এই পুরস্কার পাচ্ছেন আলাউদ্দীন মাজিদ।

আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৪’ প্রদান করা হবে। গত ২০ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার হিসেবে থাকছে অর্থমূল্য, সম্মাননাপত্র ও ক্রেস্ট। এমনটিই জানিয়েছেন ফজলুল হক স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম।

২০০৪ সাল থেকে ফজলুল হক স্মরণে এ পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।

এর আগে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন- সাইদুল আনাম টুটুল, ফজল শাহাবুদ্দিন, চাষী নজরুল ইসলাম, আহমদ জামান চৌধুরী, হুমায়ূন আহমেদ, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, গোলাম রাব্বানী বিপ্লব, আবদুর রহমান, আমজাদ হোসেন, সৈয়দ শামসুল হক, মোরশেদুল ইসলাম, চিন্ময় মুৎসুদ্দী, ই আর খান, অনুপম হায়াৎ, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম সারওয়ার প্রমুখ।

জাহ্নবী

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন বলিউড তারকা নোরা ফাতেহি। ৯ জুন অফিসিয়ালি মুক্তি পেল ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’। বিখ্যাত ফরাসি গায়ক ভেজেড্রিম এবং মিউজিক প্রডিউসার বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়ের সঙ্গে নোরার এই যুগলবন্দি নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
২০২২ কাতার বিশ্বকাপের পর এটি দ্বিতীয়বারের মতো নোরার ফিফা ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল গানে পারফর্ম করার রেকর্ড।
আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে জায়গা করে নেওয়া এই গানটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। এই গানে নোরা, ভেজেড্রিম এবং সঞ্জয়ের পারফর্ম প্রশংসিত হচ্ছে।

সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পরাজয়ের পর তৃণমূল থেকে অনেকেই নিজের নাম গুটিয়ে নিয়েছেন। জোট ভেঙে আবার অনেকেই যোগ দিচ্ছেন অন্য জোটেও। তবে দলের দুঃসময়ে এমনটি করতে নারাজ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে নাম ছিল কোয়েল মল্লিকের। 
এপ্রিলে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথও নেন কোয়েল। রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সে সময় বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।’
মেয়ের এমন সিদ্ধান্তে খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক বলেছিলেন, ‘কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া।’
এবার শোনা যাচ্ছে সংসদ সদস্য থেকে পদত্যাগ করছেন এই তারকা নায়িকা। তবে এ বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি কোয়েল মল্লিক।

তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার'

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার'

‘এক মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল গোলাম রাব্বানীর চলচ্চিত্র ‘সাঁতার’। বেস্ট এডিটর হিসেবে সানজিদ মাহমুদ, বেস্ট অ্যাক্টর হিসেবে মিজানুর রহমান এবং বেস্ট স্টুডেন্ট ফিল্ম ক্যাটাগরির পুরস্কার পায় ১ মিনিট দৈর্ঘ্যের এই পরিবেশ বিষয়ক চলচ্চিত্রটি। 

৮ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল ফাইন আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। 

তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতে ছবিটির নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘পুরস্কার তো জীবনে আনন্দ যোগ করে। এই অর্জন আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী কাজে আরও যত্নবান হতে। ২ ঘণ্টার সিনেমা বানাতে যে আয়োজন আমার ১ মিনিটের সিনেমাতেও একই আয়োজনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ১ মিনিটের সিনেমা নির্মাণ সত্যিই দারুণ চ্যালেঞ্জের বিষয়।’ 

বাংলাদেশে শুধুমাত্র মানব সৃষ্ট কারণে গত ৫৭ বছরে ১৫৮টি নদী শুকিয়ে গেছে। অনেক নদী হারিয়ে গেছে। এই বিষয়টিই রুপকভাবে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। 

সেরা চিত্র সম্পাদকের পুরস্কার অর্জন করে সানজিদ মাহমুদ বলেন, “বিভিন্ন ফুটেজকে একসূত্রে গেঁথে একটি গল্প বলার চেষ্টা করেছি। বিচারকদের এই স্বীকৃতি আমার কাজের সফলতারই প্রতিফলন। এজন্য আয়োজক ও পুরো ‘সাঁতার’ টিমের প্রতি আমি কৃতজ্ঞ।”

উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১৭টি এক মিনিটের চলচ্চিত্র প্রদর্শিত হয়। ‘পজিটিভ বাংলাদেশ, প্রকৃতি ও পরিবেশ’—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শক ও বিচারকদের বিশেষ নজর কাড়ে ‘সাঁতার’।

‘সাঁতার’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়ে মিজানুর রহমান বলেন, “এত ছোট পরিসরের একটি চলচ্চিত্রের জন্য এমন স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। এই অর্জনের পেছনে ‘সাঁতার’ টিমের প্রত্যেক সদস্যের অবদান রয়েছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

সাদিয়া রোশনি সূচনার সঞ্চালনায় উৎসেব সভাপতিত্বে করেন রেজাদুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক ও ঢেকি প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা মো. নিজাম উদ্দিন। পরবর্তী আলোচনা পর্বে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-প্রশিক্ষক আমির হামজা, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার গ্রিন ফিল্ম অ্যাম্বাসেডর আকতানিন খায়ের তানিন এবং প্রতিযোগিতা জুরি সদস্য কাজী নওশাবা আহমেদ।

/এসএল

শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দুই নন্দিত নায়িকা শাবনূর ও পূর্ণিমা। দুজনেই অভিনয়ে অনিয়মিত। শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। এদিকে পূর্ণিমা দেশে থাকলেও রুপালি পর্দায় তার উপস্থিতি নেই বললেই চলে। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও এই দুই নায়িকার সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ। শাবনূরকে নিয়ে চিত্রনায়িকা পূর্ণিমার একটি ফেসবুক পোস্ট নেটিজেনদের মধ্যে  আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেন।
পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ। ২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি।’
এই নায়িকা আরো লিখেন, ‘বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’
ভিডিওতে দুই নায়িকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’
ছবি: সংগৃহীত

নাট্যসংগঠন বটতলা কর্তৃক পরিচালিত অভিনয় শেখার স্কুল অ্যাক্টরস স্টুডিওর আওতায় শিশুদের জন্য ‘অভিনয়ে হাতেখড়ি’ শীর্ষক চার মাসব্যাপী নাট্যকর্মশালার ষষ্ঠ আবর্তন সম্পন্ন হয়েছে গত ৬ জুন। ৬ মাস প্রশিক্ষণ ও মহড়া শেষে, বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিশুরা পরিবেশন করে নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। 
জার্মান সাহিত্যিক ওটফিল্ড প্রুশলার-এর নন্দিত রচনা ‘ডাকাত হটজেনপ্লটয’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন শাম্মি আক্তার এবং নির্দেশনা দিয়েছেন হুমায়ূন আজম রেওয়াজ।
প্রদর্শনী শেষে শিশুদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেন বাংলাদেশের অষ্টম এভারেস্ট বিজয়ী নুরুন্নাহার নিম্নি, আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, লেখক ও গবেষক সামীও শীশ, কবি ও শিক্ষক সাকিরা পারভীন সুমা, বটতলার প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান এবং বটতলা পরিচালনা পর্ষদের সদস্য ও শিল্পী লায়েকা বশীর।
‘অভিনয়ে হাতেখড়ি’ কর্মসূচির সাফল্যের ধারাবাহিকতা শিশুদের থিয়েটার চর্চার স্বতন্ত্র পরিসর তৈরিতে বটতলা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিগত বছরগুলোতে অভিনয়ে হাতেখড়ি কর্মশালার মাধ্যমে বটতলা মঞ্চে এনেছে শিশুতোষ নাটক গুপীবাঘা, গালিভারস ট্রাভেলস, আমরা সবাই রাজা, হ্যামিলনের বাঁশিওয়ালা ও ফাংসাং নাটকগুলো।