ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বৃক্ষরোপণ যে আশ্বাস শুনলে সব ভয় দূর হয়ে যাবে বৈশ্বিক চিকিৎসাসেবায় বেক্সিমকো ফার্মার নতুন মাইলফলক নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু বিশ্বকাপ উন্মাদনায় খবরের কাগজে প্রতিদিন ৪ পৃষ্ঠার বিশেষ আয়োজন কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু আইফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ এয়ারপডসে হাংচৌতে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন শুরু রংপুরের বাজারে আসছে হাড়িভাঙ্গা আম ইসাক-গাইকোরেস রসায়নে মুগ্ধ কোচ পটার মাগুরার জেলা প্রশাসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ জন-আকাঙ্ক্ষার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বড় চ্যালেঞ্জ
Nagad desktop

সুশান্ত সিং রাজপুত মৃত্যুর মামলা থেকে রিয়া চক্রবর্তীর অব্যাহতি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম
সুশান্ত সিং রাজপুত মৃত্যুর মামলা থেকে রিয়া চক্রবর্তীর অব্যাহতি
অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। তাই রিয়াসহ তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ও ভাই শৌভিক চক্রবর্তীর বিরুদ্ধেও সে সময় মামলা হয়। এই মামলায় গ্রেপ্তারও হয়েছিল বলিউডের আলোচিত এই অভিনেত্রী। কিছুদিন জেলহাজতেও ছিলেন তিনি। এরপর জামিনে বের হন রিয়া।

এবার ভারতের সুপ্রিম কোর্ট রিয়া ও তার পরিবারকে সুশান্ত সিং রাজপুতের হত্যা মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিল। বিচারপতি বিআর গভাই ওকেভি বিশ্বনাথের বেঞ্চ রিয়া ও তার পরিবারের দুই সদস্যকে নির্দোষ ঘোষণা করেছেন। এমন খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর ঘটনায় বলিউডে বড় ঝড় ওঠে। শুরু হয় নানা জল্পনা-কল্পনা। মৃত্যুর ঘটনায় অভিযোগের তির ওঠে রিয়ার দিকে। কেননা বান্দ্রার সেই ফ্ল্যাটে একত্রে বসবাস করতে সুশান্ত ও রিয়া। তবে মৃত্যুর কিছুদিন আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল বলে খবর রটেছিল। 

এমন ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ আনে অভিনেতার পরিবার। পাটনায় দায়ের করা হয় মামলা। এরপর তদন্ত চালায় সিবিআই। তাদের তরফ থেকেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

সিবিআই তদন্ত করতে গিয়ে মাদককাণ্ডের সঙ্গেও রিয়ার সংশ্লিষ্টতা পায়। সেই অভিযোগের ভিত্তিতে এক মাস কারাভোগও করতে হয় তাকে। 
সুশান্তের মৃত্যুর পরেই মুম্বাই পুলিশ দাবি করেছিল, অবসাদের জেরে এমন আত্মঘাতী হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত। তদন্তের আগেই কীভাবে মুম্বাই পুলিশ এমন ঘোষণা দিতে পারে- তা নিয়েও প্রশ্ন তোলেন সুশান্তের ভক্ত ও আত্মীয়রা। এই তারকার পরিবার এখনো মানতে নারাজ, তিনি আত্মহত্যা করেছেন।

হাসান

গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৭:২৮ পিএম
গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

‘কুমকুম ভাগ্য’খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনের নিজ বাসা থেকে ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ১৪ জুন মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আচোলি পুলিশ ১৫ জুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। এ ছাড়া ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগির মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এ অভিনয় করেন তিনি। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সঞ্চিতা।

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল গায়ক
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ১৪ জুন সকালে রিও ডি জেনিরোর আকশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ বাঁধে। এতে ৬ জনের প্রাণহানি হয়। তাদের একজন অলিভার। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তা উদঘাটনে তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। 
অলিভারের জন্ম ক্যালিফোর্নিয়ায়। শুরুতে ইলেকট্রনিক সংগীত নিয়ে কাজ করতেন। ২০১৩ সালে প্রকাশ পায় তার প্রথম ইপি ‘ডেমনস’।
২০১৬ সালে ‘হোয়েন আ’ ম ডাউন’ গানটির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ২০১৮ সালে প্রকাশ পায় অলিভারের দ্বিতীয় ইপি। এটি তাকে সংগীতের বিশ্ব তারকা করে তোলে। ‘এলিয়েন বয়’ নামের অ্যালবামটির দুটি ভিডিও দর্শকের কাছে সমাদৃত হয়।
অলিভার ব্যস্ত ছিলেন বিশ্ব ট্যুর নিয়ে। চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’র এ বিশ্বসফর শুরু হয় গত মেতে মেক্সিকো থেকে। এরপর ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে গান করেন তিনি। এরপর ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় শো করার পরিকল্পনা করেছিলেন এই গায়ক।

শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’
ছবি: সংগৃহীত

চ্যানেল আই-এর সুসজ্জিত স্টুডিও জমকালো সেটে এক সোফায় বসে আছেন কিং খানখ্যাত ঢালিউড মেগাস্টার শাকিব খান। অন্য সোফায় হার্টথ্রব নায়িকা পূর্ণিমা। শাকিবের বাম হাতে চকচকে ব্র্যান্ড নিউ রোলেক্স ঘড়ি। পূর্ণিমা প্রশ্ন করলেন এই ঘড়ির রহস্য কী? শাকিবের সেই রহস্যময় হাসি! এর পর শাকিবের কাছে পূর্ণিমার অজস্র প্রশ্ন। যার অধিকাংশই ব্যক্তিগত। যা এখন পর্যন্ত কেউ জানেনি। তাদের দুজনের আড্ডায় উঠে আসে দুজনে জুটিবদ্ধ হয়ে কাজ করার অসংখ্য স্মৃতি। শাকিবের জীবনে প্রেম-ভালোবাসার সর্বোচ্চ্য পর্যায়।
চ্যানেল আইতে আগমন উপলক্ষে শাকিব খানের অনেকগুলো ছবির কাটআউট দিয়ে সাজানো হয় পুরো অংশ। পরান যা জ্বলিয়া রে... গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান এবং পূর্ণিমা। চমক যে অপেক্ষা করছিল সেটা কখনো কেউ বুঝতে পারেনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন। 
শাকিবকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি পরিয়ে দেওয়া হয়। উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান ঢালিউড মেগাস্টার। তিনি বলেন, উপহারের সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। চ্যানেল আই যে সম্মান আমাকে দেখিয়েছে এর কোনো মূল্য নেই, এটি অমূল্য। অনুষ্ঠানটি শিগগিরই প্রচারিত হবে চ্যানেল আইতে। 

 

আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৭:২০ পিএম
আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আসহান। বাংলাদেশের এই অভিনেত্রী সমানতালে কলকাতার সিনেমাতেও অভিনয় করেন। পশ্চিমবঙ্গেও তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। এবার আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে রুপালি পর্দায় আসছেন জয়া আহসান। এই খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত কলকাতার সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী সিনেমাটি। সাধারণ দর্শক থেকে সমালোচক–সবার কাছে সমাদৃত হয় সিনেমাটি। বাণিজ্যিক ক্ষেত্রেও সফলতা পায় সিনেমাটি। এই সিনেমার গানও দুই বাংলার শ্রোতা-দর্শকদের মন জয় করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় তৈরি হয়েছে এই সিনেমার সিক্যুয়েল। এর নাম ‘আজও অর্ধাঙ্গিনী’।
গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এক বছর পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানালেন, সিনেমাটি দর্শকের সামনে আসতে আর মাত্র এক মাস বাকি। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমাটি।
নির্মাতা কৌশিক গাঙ্গুলী গণমাধ্যমকে জানান, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। এবারও জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।
নির্মাতা বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পস্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’
সিনেমাটি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনীতে ভীষণ পরিণত একটা গল্প ছিল। সেই সিনেমার সিক্যুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিক্যুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ। আশা  করি এটিও দর্শকদের মন জয় করবে।’
সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছে চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন সেটা পূরণ করতে পারবে গল্প, অভিনয়, নির্মাণ ও গানের মাধ্যমে।

 

টেইলর সুইফটের নতুন রেকর্ড

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৩ পিএম
টেইলর সুইফটের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতে এক অনবদ্য নাম টেইলর সুইফট। দীর্ঘ ক্যারিয়ারে অনেক অর্জন ও রেকর্ড তার দখলে। গায়িকা হিসেবে তিনি গ্র্যামি, বিলবোর্ড, কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্বের সেরা সব সম্মাননা পেয়েছেন। এবার গীতিকার হিসেবেও পেলেন বড় স্বীকৃতি। সর্বকনিষ্ঠ নারী গীতিকার হিসেবে মাত্র ৩৬ বছর বয়সে মর্যাদাপূর্ণ সংরাইটারস হল অব ফেমে যুক্ত হওয়ার গৌরব অর্জন করলেন টেইলর সুইফট। 
গত ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত সংরাইটারস হল অব ফেমের বার্ষিক উৎসবে টেইলর সুইফটকে এই  সম্মাননা জানানো হয়।
বিশ্বজুড়ে গীতিকারদের অবদান ও প্রতিভাকে সম্মান জানাতে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় সংরাইটারস হল অব ফেম। এ সংস্থায় নাম অন্তর্ভুক্তির স্বপ্ন সব গীতিকারেরই থাকে। কমপক্ষে ২০ বছর ধরে গান লিখছেন যারা, তারাই মূলত এ সংস্থার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেন। টেইলর সুইফটের প্রথম লেখা গান ‘টিম ম্যাকগ্রা’ প্রকাশিত হয় ২০০৬ সালে। ফলে গীতিকার হিসেবে এ বছর দুই দশক পূর্তি হয়েছে তার।
আয়োজনের লালগালিচায় আকর্ষণীয় লুকে হাজির হন টেইলর সুইফট। হলিউড নির্মাতা স্টিভেন স্পিলবার্গ মঞ্চে এসে তাকে এই সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এরপর প্রায় ২১ মিনিটের দীর্ঘ ও আবেগঘন বক্তব্যে সুইফট তার সংগীতযাত্রা ও পরিবারের ত্যাগের কথা স্মরণ করেন।
এর আগে ১৯৮৩ সালে মাত্র ৩২ বছর বয়সে স্টিভি ওয়ান্ডার সর্বকনিষ্ঠ গীতিকার হিসেবে এই সম্মান পেয়েছিলেন। তবে নারীদের ক্যাটাগরিতে টেইলর সুইফটই এখন সংরাইটারস হল অব ফেমের সর্বকনিষ্ঠ গীতিকার।
এই সম্মাননার জন্য টেইলর সুইফটের কালজয়ী কিছু গান—যেমন ‘অল টু ওয়েল’ (১০ মিনিটের ভার্সন), ‘ব্ল্যাঙ্ক স্পেস’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘লাভ স্টোরি’কে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।