প্রকাশিত হয়েছে দেশের আলোচিত চলচিত্র নির্মাতা রায়হান রাফীর বহুল প্রত্যাশিত ওয়েব সিরিজ ‘ব্লাক মানির’ প্রথম ঝলক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ফার্স্ট লুক প্রকাশিত হয়।
এই সিরিজের মাধ্যমে নতুনরূপে আত্মপ্রকাশ ঘটতে চলেছে আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচিত্র নায়ক রুবেলের।
এ ছাড়া ওয়েব সিরিজটিতে পূজা চেরি, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেলসহ বিভিন্ন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা গেছে।
সুড়ঙ্গ, তুফান, পরান, পোড়ামনের মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমার নির্মাতা রায়হান রাফীর ঝুলিতে প্রথম ওয়েব সিরিজ হিসেবে যুক্ত হতে যাচ্ছে ব্লাক মানি।
প্রোডাকশন হাউজ বঙ্গোর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে সন্ত্রাস, কালোটাকা, অন্ধকার জগত ও মাফিয়া কেন্দ্রিক সিরিজটি।
মেহেদী/এমএ/