যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের চাইনিস থিয়েটার-৬-এ উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অষ্টম ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বাংলাদেশ থেকে ‘নীলচক্র’ সিনেমাটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসবের ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিশিয়াল নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মিঠু খান। উৎসবের ওয়েব সাইটেও এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নির্মাতা মিঠু খান জানান, গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ ও তাদের কাজের গতি বাড়াতে আয়োজিত হয়ে থাকে। পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতারা এই ফেস্টিভ্যালে তাদের সিনেমা অংশ নেন। এমন উৎসবে আমার সিনেমা ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিশিয়াল নির্বাচিত হয়েছে, এটা আমার জন্য অবশ্যই বড় প্রাপ্তির।
আমেরিকান ফিল্ম মার্কেটে এর আগে ‘নীলচক্র’ ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স।
সিনেমাটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।
কলি


.jpg)