ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
ইসলামী ব্যাংক দখল-বেদখল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল বাড়ি নির্মাণে ঋতুপর্ণাকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’ মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’ ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩ টেলিমেডিসিনের গুরুত্ব বর্তমানে বৈধ সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: টেলিযোগাযোগ মন্ত্রী সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল
Nagad desktop

জামিল আহমেদের পদত্যাগ নিয়ে ফারুকীর বার্তা

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৮:০০ এএম
জামিল আহমেদের পদত্যাগ 
নিয়ে ফারুকীর বার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির কাজে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ অনুষ্ঠানে বক্তৃতার একপর্যায়ে তিনি পদত্যাগের কথা জানান। 

এরপর সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা ছাড়াও আরও একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই সমালোচনা শুরু হয় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে গতকাল ১ মার্চ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন ফারুকী। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আপাতত বলে রাখি, উনার (সৈয়দ জামিল আহমেদ) বলা অনেক কথা পুরো সত্য নয়, অনেক কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল (মোকাবিলা) না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি। সম্ভবত তার কাজ নিয়ে বাংলাদেশে কোনো পত্রিকায় ছাপা হওয়া সবচেয়ে বিস্তারিত লেখাটা আমি লিখেছিলাম যায়যায়দিনের এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন মৌচাকে ঢিলের জন্য। এরপরও বাংলা-ইংরেজি অনেক কাগজে লিখেছি। এখনো আমি তাকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি। কয়দিন আগেও জামিল আহমেদের সামনেই একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি তাকে দিয়ে তাদের দেশে একটা থিয়েটার প্রোডাকশন করাতে।’

তিনি লিখেছেন, ‘কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো, দুটি দুই রকম আর্ট। দ্বিতীয় কাজটা করার জন্য লাগে ধৈর্য এবং ব্যবস্থাপনার দক্ষতা। সহকর্মীদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে, সেটার সঙ্গে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেওয়ার ধৈর্য এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি, একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না। আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। কারণ তাতে আমাকে এমন কিছু উদাহরণ টানতে হবে, যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না, কারণ আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে। আজকে আমাদের অনেক কাজ আছে। এটা শেষ করে সময় পেলে লিখব।’

ফারুকী আরও লিখেছেন, ‘শুধু এটুকু আপাতত বলে রাখি, তার বলা অনেক কথা পুরো সত্য নয়, অনেক কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। আমার বিস্তারিত লেখা হয়তো তাকে বিব্রত করতে পারে। কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন, যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে, জামিল ভাই।’

সবশেষে ফারুকী লিখেছেন, ‘আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। তার সৃজনশীল কাজে যেকোনোভাবে সহযোগিতা করতে পারলে মন্ত্রণালয় ধন্য হবে। আর আমি আমার দায়িত্ব ছেড়ে যাওয়ার পরও তার কোনো সাহায্যে এলে আনন্দিত হব। যদিও আমাদের দুজনের কাজের ক্ষেত্র আলাদা।’

/শাকিল

 

 

চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল
একটি ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল।

সিনেমা দেখার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে চীন। চিয়াংসু প্রদেশের উসি শহরের ন্যাশনাল ডিজিটাল ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু হয়েছে একটি অত্যাধুনিক ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল। এই বিশেষ প্রেক্ষাগৃহে দর্শকরা কেবল পর্দায় সিনেমা দেখছেন না, বরং সিনেমার ভেতরে প্রবেশ করে সেটি সরাসরি অনুভব বা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই নতুন থিয়েটারটিকে মূলত দুটি জোনে ভাগ করা হয়েছে—একটি বসে দেখার ব্যবস্থা এবং অন্যটি হেঁটে দেখার ব্যবস্থা। দর্শকরা একটি ইলেকট্রনিক মেনু থেকে তাদের পছন্দের সিনেমা বেছে নিতে পারেন। এখানে প্রদর্শিত ভিআর চলচ্চিত্রগুলোর স্থায়িত্ব সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট হয়ে থাকে। দর্শকরা চাইলে বন্ধুদের সাথে দলগতভাবে যুক্ত হয়ে সিনেমার বিভিন্ন চরিত্রে অংশ নিতে বা ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
সিনেমা হলে আসা এক দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি একটি সিনেমাটি দেখেছি। প্রচলিত স্ক্রিনের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। ভিআর প্রযুক্তির কারণে মনে হচ্ছিল আমি নিজেই সেই দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছি এবং চারপাশের সবকিছু একদম জীবন্ত লাগছিল।’
সিনেমা হলের বিজনেস ম্যানেজার ওয়াং চু জানান, দর্শকরা এখন কেবল সিনেমা দেখছেনই না, সিনেমার সাথে খেলছেন। সূত্র: সিএমজি বাংলা

নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’
ছবি: সংগৃহীত

নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১০ জুন, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির নবম প্রদর্শনী করবে দলটি। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত হয়েছে একক অভিনয়নির্ভর এই নাটকটি। নাটকটিতে এককভাবে অভিনয় করেছেন মো. এরশাদ হাসান। 
মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী যাত্রা। একক চরিত্রের মধ্য দিয়েই উন্মোচিত হয় মানুষের অন্তর্লোকের জটিল মনস্তত্ত্ব। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই মুখ্য, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উচ্চারণ। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। 
দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলি রোড)-এর সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় অভ্যস্ত এরশাদ হাসানের অভিনয়ে ‘ভাসানে উজান’ পেয়েছে এক নতুন মাত্রা—এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রি সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক।

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন বলিউড তারকা নোরা ফাতেহি। ৯ জুন অফিসিয়ালি মুক্তি পেল ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’। বিখ্যাত ফরাসি গায়ক ভেজেড্রিম এবং মিউজিক প্রডিউসার বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়ের সঙ্গে নোরার এই যুগলবন্দি নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
২০২২ কাতার বিশ্বকাপের পর এটি দ্বিতীয়বারের মতো নোরার ফিফা ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল গানে পারফর্ম করার রেকর্ড।
আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে জায়গা করে নেওয়া এই গানটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। এই গানে নোরা, ভেজেড্রিম এবং সঞ্জয়ের পারফর্ম প্রশংসিত হচ্ছে।

সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পরাজয়ের পর তৃণমূল থেকে অনেকেই নিজের নাম গুটিয়ে নিয়েছেন। জোট ভেঙে আবার অনেকেই যোগ দিচ্ছেন অন্য জোটেও। তবে দলের দুঃসময়ে এমনটি করতে নারাজ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে নাম ছিল কোয়েল মল্লিকের। 
এপ্রিলে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথও নেন কোয়েল। রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সে সময় বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।’
মেয়ের এমন সিদ্ধান্তে খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক বলেছিলেন, ‘কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া।’
এবার শোনা যাচ্ছে সংসদ সদস্য থেকে পদত্যাগ করছেন এই তারকা নায়িকা। তবে এ বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি কোয়েল মল্লিক।

তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার'

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল রাব্বানীর ‌‌'সাঁতার'

‘এক মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল গোলাম রাব্বানীর চলচ্চিত্র ‘সাঁতার’। বেস্ট এডিটর হিসেবে সানজিদ মাহমুদ, বেস্ট অ্যাক্টর হিসেবে মিজানুর রহমান এবং বেস্ট স্টুডেন্ট ফিল্ম ক্যাটাগরির পুরস্কার পায় ১ মিনিট দৈর্ঘ্যের এই পরিবেশ বিষয়ক চলচ্চিত্রটি। 

৮ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল ফাইন আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। 

তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতে ছবিটির নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘পুরস্কার তো জীবনে আনন্দ যোগ করে। এই অর্জন আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী কাজে আরও যত্নবান হতে। ২ ঘণ্টার সিনেমা বানাতে যে আয়োজন আমার ১ মিনিটের সিনেমাতেও একই আয়োজনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ১ মিনিটের সিনেমা নির্মাণ সত্যিই দারুণ চ্যালেঞ্জের বিষয়।’ 

বাংলাদেশে শুধুমাত্র মানব সৃষ্ট কারণে গত ৫৭ বছরে ১৫৮টি নদী শুকিয়ে গেছে। অনেক নদী হারিয়ে গেছে। এই বিষয়টিই রুপকভাবে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। 

সেরা চিত্র সম্পাদকের পুরস্কার অর্জন করে সানজিদ মাহমুদ বলেন, “বিভিন্ন ফুটেজকে একসূত্রে গেঁথে একটি গল্প বলার চেষ্টা করেছি। বিচারকদের এই স্বীকৃতি আমার কাজের সফলতারই প্রতিফলন। এজন্য আয়োজক ও পুরো ‘সাঁতার’ টিমের প্রতি আমি কৃতজ্ঞ।”

উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১৭টি এক মিনিটের চলচ্চিত্র প্রদর্শিত হয়। ‘পজিটিভ বাংলাদেশ, প্রকৃতি ও পরিবেশ’—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে দর্শক ও বিচারকদের বিশেষ নজর কাড়ে ‘সাঁতার’।

‘সাঁতার’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়ে মিজানুর রহমান বলেন, “এত ছোট পরিসরের একটি চলচ্চিত্রের জন্য এমন স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। এই অর্জনের পেছনে ‘সাঁতার’ টিমের প্রত্যেক সদস্যের অবদান রয়েছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

সাদিয়া রোশনি সূচনার সঞ্চালনায় উৎসেব সভাপতিত্বে করেন রেজাদুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক ও ঢেকি প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা মো. নিজাম উদ্দিন। পরবর্তী আলোচনা পর্বে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-প্রশিক্ষক আমির হামজা, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার গ্রিন ফিল্ম অ্যাম্বাসেডর আকতানিন খায়ের তানিন এবং প্রতিযোগিতা জুরি সদস্য কাজী নওশাবা আহমেদ।

/এসএল