ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল বাড়ি নির্মাণে ঋতুপর্ণাকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’ মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’ ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩ টেলিমেডিসিনের গুরুত্ব বর্তমানে বৈধ সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: টেলিযোগাযোগ মন্ত্রী সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল বিচার চাইব কার কাছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক আরও ঝলমলে রঙিন হচ্ছে পাহাড়ি শহর ছোংছিংয়ের রাত আয় বাড়ছে কিন্তু বরকত কমছে কেন? নাটোরে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ফ্রিতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য প্রতিমন্ত্রী বিদেশে শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ থাকবে: অর্থমন্ত্রী নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকবে: অর্থমন্ত্রী ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬ সংঘর্ষে ফের উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক রামিসা ও নূরজাহান হত্যা: আমাদের মূল্যবোধের পচন
Nagad desktop

‘সোলতে’ ও ‘নদাই’ সিনেমায় সুষমা

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:০০ এএম
‘সোলতে’ ও ‘নদাই’ সিনেমায় সুষমা
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র ও নাটকের অভিনেত্রী সুষমা সরকার। কাজ করছেন মঞ্চেও। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার তার। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। ইতোমধ্যে সুষমা দুটি নতুন সিনেমাতেও অভিনয় করেছেন। একটি জহির রায়হানের (এ সময়ের পরিচালক) ‘সোলতে’ এবং অন্যটি পথিক শহীদুলের ‘নদাই’। রাজশাহীর বইপ্রেমীদের কাছের মানুষ ছিলেন পলান সরকার।

বাড়ি বাড়ি বই পৌঁছে দিতেন তিনি। সেটি পড়া শেষে আবার বদলে দিতেন আরেকটি বই। সংবাদমাধ্যম সূত্রে পরে তাকে চিনেছিল পুরো দেশ ও পৃথিবী। ২০১৯ সালে ৯৮ বছর বয়সে প্রয়াত হন পলান সরকার। তাকে নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। একসময় পলান সরকার রাজশাহীতে একজনের বাড়িতে এসে কিছুদিন থেকেছিলেন। যার বাড়িতে ছিলেন তারই চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার। ‘নদাই’ সিনেমায় যে শিশুটি নাম ভূমিকায় অভিনয় করেছে তারই মায়ের চরিত্রে অভিনয় করেছে সুষমা সরকার। দুটি সিনেমারই কাজ প্রায় শেষ করেছেন সুষমা। 

এ সম্পর্কে সুষমা বলেন, ‘সোলতে ও নদাই সিনেমা দুটিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। দুটি সিনেমারই গল্পই প্রাণ। দুজন নির্মাতাই চেষ্টা করেছেন মন দিয়ে সিনেমা দুটি নির্মাণ করতে। দুটিতে আমার চরিত্র দুই রকম। তবে আমার ভালো লাগা এই যে, ওই সিনেমাগুলোর গল্পতে আলাদা ভিন্নতা রয়েছে। এ কারণে সিনেমাগুলো দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। যে সিনেমাগুলো একদিন ইতিহাস হবে। একজন অভিনেত্রী হিসেবে আমি হয়তো-বা এখনো কিছুই নই। কিন্তু আমি আমার কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। সোলতে ও নদাই পর্দায় দেখলে দর্শক তা অনুভব করতে পারবেন।’

এদিকে আজ সুষমার জন্মদিন। তবে ছুটি নেই তার কাজ থেকে। এ সম্পর্কে তিনি বলেন, ‘জন্মদিনে বিটিভির অসুখ নামের একটি নাটকে অভিনয় করব। বাসায় ফিরে হয়তো একমাত্র কন্যা অনিন্দ্য গল্পের সঙ্গেই সময় কাটাব। সবার দোয়া আর আশীর্বাদ চাই।’

কে এম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেও বর্তমানে বেশ প্রশংসা কুড়াচ্ছেন সুষমা। ঈদে আসবে কাজল আরেফিন অমির নাটক ‘হাউ সুইট’। এ ছাড়া শিগগিরই লিটু করিমের ‘গাড়িয়াল’ নাটকেও কাজ করবেন তিনি। সুষমা অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ডুবসাঁতার’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘সাপলুডু’, ‘নবাব এলএলবি’, ‘পেয়ারার সুবাস’, ‘বাদশা’, ‘ভুবন মাঝি’, ‘দহন’। শিগগিরই প্রচারে আসছে কচি খন্দকারের ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকটি। 

দীর্ঘ ক্যারিয়ারে সুষমার স্বপ্ন কী পূরণ হয়েছে? এ জবাবে সুষমা জানালেন, একটা টিভির পর্দায় যখন কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত, সুবর্ণা মোস্তফা, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিমসহ আরও অনেকের অভিনয় যখন দেখতেন। তখন তারও স্বপ্ন ছিল তাদের সঙ্গে অভিনয় করার।

অভিনয়ের দুনিয়ায় পা রাখার পর যখন একটু একটু করে সুযোগ আসল তাদের সঙ্গে নাটকে স্ক্রিন শেয়ার করার অর্থাৎ একই ফ্রেমে অভিনয় করার সুযোগ হলো তখন সুষমার শিল্পী জীবন ধন্য হলো। পাশাপাশি এখন অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করারও প্রস্তাব আসে তার কাছে। নিজের মনের মতো অভিনয়ও করতে পারছেন। তবে শিল্পী হিসেবে নাটকে কিংবা সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে চরিত্র নিয়ে অপূর্ণতা তো থেকেই যায়। তারপরও ভীষণ তৃপ্ত সুষমা, একজন অভিনেত্রী হিসেবে। 

/শাকিল  

চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল
একটি ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল।

সিনেমা দেখার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে চীন। চিয়াংসু প্রদেশের উসি শহরের ন্যাশনাল ডিজিটাল ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু হয়েছে একটি অত্যাধুনিক ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল। এই বিশেষ প্রেক্ষাগৃহে দর্শকরা কেবল পর্দায় সিনেমা দেখছেন না, বরং সিনেমার ভেতরে প্রবেশ করে সেটি সরাসরি অনুভব বা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই নতুন থিয়েটারটিকে মূলত দুটি জোনে ভাগ করা হয়েছে—একটি বসে দেখার ব্যবস্থা এবং অন্যটি হেঁটে দেখার ব্যবস্থা। দর্শকরা একটি ইলেকট্রনিক মেনু থেকে তাদের পছন্দের সিনেমা বেছে নিতে পারেন। এখানে প্রদর্শিত ভিআর চলচ্চিত্রগুলোর স্থায়িত্ব সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট হয়ে থাকে। দর্শকরা চাইলে বন্ধুদের সাথে দলগতভাবে যুক্ত হয়ে সিনেমার বিভিন্ন চরিত্রে অংশ নিতে বা ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
সিনেমা হলে আসা এক দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি একটি সিনেমাটি দেখেছি। প্রচলিত স্ক্রিনের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। ভিআর প্রযুক্তির কারণে মনে হচ্ছিল আমি নিজেই সেই দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছি এবং চারপাশের সবকিছু একদম জীবন্ত লাগছিল।’
সিনেমা হলের বিজনেস ম্যানেজার ওয়াং চু জানান, দর্শকরা এখন কেবল সিনেমা দেখছেনই না, সিনেমার সাথে খেলছেন। সূত্র: সিএমজি বাংলা

তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ৯ জুন, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন পোস্ট ও অনলাইন মাধ্যমে এই অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এই খবরটি সঠিক নয়। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’
জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন। তবে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 
তানিয়া বৃষ্টি নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। 

নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’
ছবি: সংগৃহীত

নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১০ জুন, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির নবম প্রদর্শনী করবে দলটি। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত হয়েছে একক অভিনয়নির্ভর এই নাটকটি। নাটকটিতে এককভাবে অভিনয় করেছেন মো. এরশাদ হাসান। 
মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী যাত্রা। একক চরিত্রের মধ্য দিয়েই উন্মোচিত হয় মানুষের অন্তর্লোকের জটিল মনস্তত্ত্ব। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই মুখ্য, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উচ্চারণ। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। 
দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলি রোড)-এর সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় অভ্যস্ত এরশাদ হাসানের অভিনয়ে ‘ভাসানে উজান’ পেয়েছে এক নতুন মাত্রা—এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রি সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক।

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন বলিউড তারকা নোরা ফাতেহি। ৯ জুন অফিসিয়ালি মুক্তি পেল ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’। বিখ্যাত ফরাসি গায়ক ভেজেড্রিম এবং মিউজিক প্রডিউসার বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়ের সঙ্গে নোরার এই যুগলবন্দি নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।
২০২২ কাতার বিশ্বকাপের পর এটি দ্বিতীয়বারের মতো নোরার ফিফা ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল গানে পারফর্ম করার রেকর্ড।
আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে জায়গা করে নেওয়া এই গানটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। এই গানে নোরা, ভেজেড্রিম এবং সঞ্জয়ের পারফর্ম প্রশংসিত হচ্ছে।

সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পরাজয়ের পর তৃণমূল থেকে অনেকেই নিজের নাম গুটিয়ে নিয়েছেন। জোট ভেঙে আবার অনেকেই যোগ দিচ্ছেন অন্য জোটেও। তবে দলের দুঃসময়ে এমনটি করতে নারাজ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে নাম ছিল কোয়েল মল্লিকের। 
এপ্রিলে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথও নেন কোয়েল। রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সে সময় বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।’
মেয়ের এমন সিদ্ধান্তে খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক বলেছিলেন, ‘কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া।’
এবার শোনা যাচ্ছে সংসদ সদস্য থেকে পদত্যাগ করছেন এই তারকা নায়িকা। তবে এ বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি কোয়েল মল্লিক।