'তোর মত প্রত্যেকটা মাল আইসাই কয় যে জানিনা কিছু, কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা আমরা বাইর করি' হ্যাঁ এটাই ছিলো মোশাররফ করিমের ঈদের সিনেমা 'চক্কর ৩০২' এর টিজারের শেষ সংলাপ।
গতকাল শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পায় টিজারটি।
টিজারে দেখা যায় সিনেমাতে মোশাররফ করিম ধরা দেবেন গোয়েন্দা (ডিবি) পুলিশ হয়ে।
টানটান উত্তেজনাময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের সংগে ১ মিনিট ১৬ সেকেন্ডের টিজারের পুরোটাতেই ছিল রহস্যের গন্ধ। এ ছাড়া রয়েছে মোশাররফ করিমের অসাধারন অভিনয়ের এক ঝলক।
বোঝা গেছে মার্ডার মিস্ট্রি ঘরানার হবে সিনেমাটি। মোশাররফ করিমকে দেখা যাবে হত্যা রহস্য উদঘাটনে।
সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় তাকে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এ ছাড়া রয়েছেন জনপ্রিয় ও গুণী অভিনেতা সুমন আনোয়ার।
সাধারণত এ ধরনের সিনেমা আমরা ভারতের সাউথ ইন্ড্রাস্টিতে দেখে থাকি। সেখানে এই ঘরানার সিনেমাই সফল। বর্তমানে বাংলাদেশে এই ঘরানার সিনেমা তৈরি হলেও তেমন সফল হতে পারেনি।
তবে আশা করা যায় জনপ্রিয় নাট্যাভিনেতা শরাফ আহমেদ জীবন পরিচালিত ও মোশাররফ করিম অভিনিত চক্কর ৩২০ সিনেমাটি সাড়া জাগাবে দর্শকমহলে।
আসন্ন রমজানের ঈদে সিনেমাহলে মুক্তি পাবে সিনেমাটি।
মেহেদী/