হঠাৎ বুকে ব্যথা নিয়ে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ আর রাহমান। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তার শরীরে এনজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন এ আর রহমান। তবে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরতে পারবেন।
মেহেদী/