নব্বই দশকের ব্যাপক জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব নতুন গান নিয়ে তার ভক্তদের সুসংবাদ দিলেন। সময় ও সুযোগ বুঝে তিনি গান প্রকাশ করেন মাঝেমেধ্যেই। সেই ধারাবাহিকতায় চলছে বিপ্লবের এই নতুন গানের আয়োজন।
বর্তমানে প্রমিথিউস ব্যান্ডের এই শিল্পী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। গান ছেড়ে তিনি থাকাতে পারেন না। তাই ট্যাক্সি চালানোর ফাঁকে ফাঁকেই তিনি গানের চর্চা চালিয়ে যাচ্ছেন।
সোমবার (১৭ মার্চ) দেশের এক গণমাধ্যমকে তিনি জানান, নতুন দুটি গানের কাজ পুরোদমে চলছে। গান দু’টি নিয়ে যে তিনি বেশ উচ্ছ্বাসিত। জানা গেছে, বিপ্লবের গাওয়া একটি গান আগামী ঈদে প্রকাশ করা হবে। অন্যটি বাংলা নববর্ষে প্রকাশ করবেন তিনি।
তবে তিনি এখনই গান নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি নন। শুধু এটুকু জানিয়েছেন, ‘ভালোবেসে ফেলেছি তাকে ইচ্ছের অধিক’ শিরোনামে ঈদের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।
/রিয়াজ