সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে।
আইএমডিবি হলো বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ, যেখানে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি ৭.৪ রেটিং পেয়ে তালিকায় ৪৪তম স্থানে উঠে এসেছে।
এই তালিকায় প্রথমেই রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’। এছাড়াও স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড মতো নামকরা সব সিনেমা আছে তালিকার প্রথম দিকে।
পরিচালক মেহেদী হাসান হৃদয় আইএমডিবি তালিকায় বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখছেন।
নতুন এই নির্মাতা বলেন, 'আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে।এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।'
উল্লেখ্য, ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ রীতিমতো ঝড় তুলেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। সিনেমার প্রযোজক শাহরিন আক্তারের দেওয়া তথ্যমতে, প্রথম ৭ দিনে বরবাদ সিনেমার গ্রোস কালেকশন ছিল সাড়ে ২৭ কোটি টাকা। পরবর্তী ৪ দিনে ছিল ১০ কোটির বেশি। সে হিসেবে সংখ্যাটা দাঁড়ায় প্রায় ৩৮ কোটি টাকা।
/রিয়াজ


.jpg)