ঈদের পঞ্চম দিন
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, মিশা, সাবেরী আলম প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে টিভি প্রিমিয়ার হবে বাংলা ছায়াছবি ‘ইয়েস ম্যাডাম’। রাকিবুল আলম রাকিব পরিচালিত অভিনয় করেছেন অমিত হাসান, রেসি, কেয়া প্রমুখ।
চ্যানেল আই
সকাল ১০টা ২০ মিনিটে শবনম ফেরদৌসী পরিচালিত প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘আজব কারখানা’। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মডেল ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী প্রমুখ।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ইতিহাস’। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াত। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, মৌসুমী, রাজিব, ডিপজল, মিজু আহমেদ, কাজী হায়াত প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘অন্তরে অন্তরে’। শিবলী সাদিক পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, শশী, বীণা, আনোয়ারা, রাজিব, শারমিন প্রমুখ।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ভালোবাসার রঙ’। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে প্রচারিত হবে রকিবুল আলম রকিব পরিচালিত বাংলা ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। সিনেমাটিতে অভিনয়ে করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন সিয়াম, পরীমনি।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘সৌভাগ্য’। এফ আই মানিকের পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মৌসুমী, ডিপজল, কাজী মারুফ, তমা মির্জা, আলীরাজ, কাজী হায়াৎ, মিজু আহমেদ প্রমুখ।
/এমএস