মার্কিন পপতারকা কেটি পেরি। সম্প্রতি এই তারকাকে নিয়ে নতুন গুঞ্জন, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রেমে পড়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। গুঞ্জনের পালে আরও জোর হাওয়া লেগেছে কারণ, সম্প্রতি দুজনকে একসঙ্গে ডিনার ডেটে দেখা গেছে।
মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে গত ২৮ জুলাই রাতের খাবার খেতে দেখা গেছে কেটি-ট্রুডোকে। তাই তাদের ভক্তরা ধারণা করছেন, আসলেই প্রেম করছেন তারা। দুজনেই একাধিক পদের খাবার খেয়েছেন। যার মধ্যে লবস্টার ছিল অন্যতম আকর্ষণ। সঙ্গে ককটেলও পান করেছেন তারা।
এ প্রসঙ্গে রেস্টুরেন্টের এক প্রতিনিধি জানিয়েছেন, ‘কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরন করেছেন। আমাদের জন্য তাদের আতিথেয়তা ছিল আনন্দের।’
এছাড়াও দিনের শুরুতে দুজনকে মন্ট রয়্যাল পার্কে হাঁটতে দেখা গেছে। তাদের সঙ্গে কেটির পোষা কুকুরটিও ছিল। সন্ধ্যায় তাদের আবার মন্ট্রিয়ালের টাভের্ন আটলান্টিক-এ পানীয় উপভোগ করতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদান ভেঙে ফেলার খবর নিশ্চিত করেন। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের দুজনেরই আগের সংসারে একাধিক সন্তান রয়েছে।
তবে দুজনের মাঝে এখন সম্পর্কটি যে কোন পর্যায়ে আছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
/এমএস