টিউলিপ জোশি ২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। এরপর মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন। ২০০২ সালে যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’-এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এই নায়িকার। উদয় চোপড়া ও জিমি শেরগিলের বিপরীতে টিউলিপ অভিনীত ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়। এই সিনেমার গানগুলোও ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এই সিনেমার মাধ্যমেই বলিউডে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।প্রথম ছবি সুপারহিট হলেও এই নায়িকার ক্যারিয়ার বেশিদূর এগোয়নি। যদিও ‘মাতৃভূমি’, ‘দিল মাঙ্গে মোরে’, ‘জয় হো’র ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু সবগুলোই বক্স অফিসে ফ্লপ হয়।
একের পর এক ব্যর্থতায় তিনি পাড়ি জমান দক্ষিণী সিনেমায়। সেখানে গিয়ে সফলতার দেখা পাননি তিনি। শেষ পর্যন্ত বিয়ে করে গ্ল্যামারের দুনিয়া থেকে বিদায় নেন এই অভিনেত্রী।শেষ এক দশক ধরে স্বামীকে নিয়ে চালাচ্ছেন একটি পরামর্শক প্রতিষ্ঠান। সফল ব্যবসায়ীর পাশাপাশি এখন তিনি পেশাদার জ্যোতিষীও বটে। নায়িকা থেকে হয়ে গেলেন জ্যোতিষী। এই নায়িকার ওয়েবসাইটে উল্লেখ আছে, বহু বছর ধরে তিনি বৈদিক জ্যোতিষ ও লাইফস্টাইল কনসালটেশনের ওপর পড়াশোনা করেছেন।ইনস্টাগ্রামে সক্রিয় টিউলিপ, তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
/রোদসী