অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে কাজের চেয়ে বিভিন্ন মন্তব্য করেই স্যোশাল মিডিয়ায় বেশি আলোচিত-সমালোচিত তিনি। তবে উপস্থাপক হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন জয়।
অনুষ্ঠানে অতিথিকে প্রশ্নবানে জর্জরিত করাই যেন তার একমাত্র কাজ। এ নিয়েও বেশ কয়েকবার অপমান অপদস্থ হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এসবকে ছাপিয়ে নানা ইস্যুতে মন্তব্য করে বেশি আলোচনায় তিনি।
এবার জয় তার ফেসবুকে নতুন স্ট্যাটাস দিয়ে মৃত্যুভয় ও গালি খাওয়ার কথা মনের কষ্টে প্রকাশ করেছেন। স্ট্যাটাসে জয় লিখেছেন, যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম। স্ট্যাটাস দিতাম না। আশেপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাদের অপরাধ কেউ মনেও করে না। তাদের কেউ গালিও দেয় না।
/এমএস