আলোচিত চিত্রনায়িকা মৌ খান অভিনয়কে বিদায় জানালেন। অভিনয় ছেড়ে বাকি জীবনটা ইসলামী রীতি মেনে দ্বিনের পথে বাকী জীবনটা কাটাতে চান এই অভিনেত্রী। হঠাৎ করে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন মৌ খান। মৌ খান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বিনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’তবে অভিনেত্রীর হাতে থাকা বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করতে চান। এ সম্পর্কে তিনি লেখেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব। আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’
উল্লেখ্য, প্রতিশোধের আগুন, বান্ধব, অমানুষ হলো মানুষ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন মৌ খান।


.jpg)