পাকিস্তানের সাবেক শহীদ আফ্রিদির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ভারতীয় অভিনেত্রী আরশি খান। শুধু তাই নয়, এ সম্পর্ক তাকে অন্তঃসত্ত্বা বানিয়েছিল বলেও দাবি করেছিলেন এই অভিনেত্রী। আরশি খানের এই মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল।
এবার এই অভিনেত্রী বিয়ে করছেন আফগান ক্রিকেটারকে। ভারতীয় সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে।
জানা গেছে, আফগান ক্রিকেটার আফতাব আলমের সঙ্গে মন দেওয়া নেওয়া সম্পন্ন আরশির। অপেক্ষা শুধু কাগজ-কলমে বাঁধা পড়ার। এবার সেই আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন এই অভিনেত্রী।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আরশি এবং আফতাবের বিয়ে হতে পারে।
আরশি প্রথম আলোচনায় আসেন ২০১৫ সালে। সেসময় পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্কের কথা জানান। আফ্রিদির সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলেও দাবি করেন এই অভিনেত্রী। যদিও আফ্রিদি কখনও বিষয়টি স্বীকার করেননি। আরশি খান একাধারে অভিনেত্রী ও মডেল। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও আছে পরিচিতি। বেশকিছু সিরিয়ালে দেখা গেছে তাকে। দ্য লাস্ট এমপারর নামে একটি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। হাজির হয়েছিলেন সালমান খানের বিগ বসেও।