ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পানিতে সারা রাত কিছু কাচা বাদাম ভিজিয়ে রাখুন। সকালে উঠে বাদামগুলো খাবার উপযোগী নরম অবস্থায় পাবেন।
রোগ প্রতিরোধ করে
কাচা বাদামে রয়েছে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এসব উপাদান শরীরে প্রবেশ করে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাশাপাশি মজবুতভাবে হাড় গঠন করে শরীরকে শক্তিশালী করে তোলে।
হৃদরোগের ঝুঁকি কমায়
কাচা বাদামকে বলা হয় স্বাস্থ্যকর চর্বির উৎস। এই বাদামে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
ত্বক ভালো রাখে
কাচা বাদামে আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ই। নিয়মিত কাচা বাদাম খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং সহজে বলিরেখা পড়ে না।
মানসিক স্বাস্থ্য ভালো রাখে
প্রতিদিন কাচা বাদাম খেলে মানসিকভাবে হালকা থাকা যায়। বাদামে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। এ ছাড়াও মস্তিষ্কের বিকাশ, কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ এই খাবার।
ওজন কমাতে সহায়ক
যারা ওজন কমাতে চান, তাদের ডায়েট চার্টে নিয়মিত কাচা বাদাম রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এক মুঠ কাচা বাদাম খেয়েই শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম, ক্যালরির চাহিদা সহজে পূরণ হয়ে যায়। অন্যদিকে কাচা বাদাম দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অন্য খাবারের চাহিদা জাগে না এবং সহজে ওজন নিয়ন্ত্রণ করা যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
ডায়াবেটিস রোগীর জন্য কাচা বাদাম বিশেষ উপকারী। কাচা বাদামে গ্লাইসেমিক ইনডেক্স (GI) কম। যার মানে হলো, এটি রক্তে চিনির মাত্রা দ্রুত বৃদ্ধি করে না। নিয়মিত কাচা বাদাম খেলে ডায়াবেটিস রোগীরা ভালো ফল পেতে পারেন।
প্রতিদিন কাচা বাদাম খাওয়ার উপকারিতা
ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পানিতে সারা রাত কিছু কাচা বাদাম ভিজিয়ে রাখুন। সকালে উঠে বাদামগুলো খাবার উপযোগী নরম অবস্থায় পাবেন। এভাবে প্রতিদিন সকালে কাচা বাদাম খাওয়ার উপকারিতা জানিয়েছেন তাসনিম তাজিন

কলি