গরমে পুরুষদের নিজের যত্নের ব্যাপারে বেশ সচেতন থাকতে হয়। পুরুষের ত্বক রুক্ষ ও শুষ্ক থাকে বলে বেশি পরিচর্যার প্রয়োজন। বর্তমান সময়ে আবহাওয়া যেহেতু প্রচণ্ড গরম, তাই ছেলেদের প্রয়োজন চুল ও ত্বকের বিশেষ যত্ন নেওয়া। গরমে চুল যতটা ছোট করে রাখা যায়, ততটাই স্বস্তি ও আরাম পাওয়া যাবে। চুল ছোট হলে ধুলোবালি ও ময়লা থেকে রক্ষা পাবে। গরমে ছেলেদের ত্বক ও চুলের যত্ন সম্পর্কে পরামর্শ দিয়েছেন সুপার কাট স্পা সেলুনের সিইও মো. সাইফুল ইসলাম রচি।
চুলের কাট ও যত্ন
ছেলেদের ঠিকঠাক চুলের কাট বাছাই করতে না পারলে বেমানান লাগে। ছোট চুলের কাট সবার চেহারায়ই মানিয়ে যায়। ছোট চুলের কাটিংয়ের মধ্যে এখন বেশ জনপ্রিয় টেপার ফেড কাট, ব্রাসট ফেড কাট, মিড ফেড কাট। এই কাটগুলোতে চুলে একটা ওয়েভি ভাব আসে এবং ব্যক্তিত্বের সঙ্গে একটি মার্জিত ভাব এনে দেয়। সব সময় প্রচলিত ফরমাল কাটে চুল কাটতে পারেন। সুস্থ ও সুন্দর চুলের জন্য সপ্তাহে অন্তত দুদিন তেল লাগিয়ে নিতে হবে।
চুলে মানানসই নারকেল তেল, আমন্ড অথবা জলপাই তেল ব্যবহার করতে পারেন। এগুলো চুলে পুষ্টি জোগাতে সাহায্য করবে। সবচেয়ে ভালো হয় তেল হালকা গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করলে। নিয়মিত চুল পরিষ্কার রাখতে সপ্তাহে দু-তিন দিন শ্যাম্পু করতে হবে। সালফেটমুক্ত শ্যাম্পু এবং সিলিকনমুক্ত কন্ডিশনার ব্যবহার করলে ভালো ফল পাবেন।
চুলে শ্যাম্পু করার পর সিরাম ব্যবহার করতে পারেন। এ ছাড়া অয়েল ট্রিটমেন্ট এবং প্রো কেরাটিন ট্রিটমেন্ট চুলের রুক্ষতা দূর করে, চুলকে উজ্জ্বল ও প্রাণবন্ত করতে পারেন। আজকাল অনেকেই চুলে জেল ব্যবহার করছেন। এতে অনেক ক্ষতিকর রাসায়নিক থাকে, যা দীর্ঘদিন ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে। এর বিকল্প হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। চুলের স্টাইলও হবে, আবার পুষ্টিও জোগাবে।
ত্বকের যত্ন
আমাদের বর্তমান সময়ে বাইরের ধুলোবালি এবং সূর্যের রশ্মি ত্বকের জন্য খুবই ভয়ংকর যা আমাদের ত্বকের সেল নষ্ট করে। এ আবহাওয়ায় আমাদের ত্বক রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে রং রুক্ষ ও তামাটে হয়ে যায়। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ত্বককে রক্ষা করবে। বাইরে থেকে ফিরে আসার পরে ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তবে ফেসওয়াশ ব্যবহারের আগে নিজের ত্বক সম্পর্কে আগে বুঝে নিতে হবে। গোসল করার পর ত্বকে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো। সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন মুখে স্ক্রাব করতে হবে। সাইট্রিক অ্যাসিড, গ্লিসারিন অয়েল, ফ্রুট যুক্ত স্ক্রাবগুলো ছেলেদের ত্বকের জন্য উপকারী।
স্ক্রাব ত্বক থেকে ধুলা, অতিরিক্ত তেল দূর করে পরিষ্কার করে ।এতে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ। গরমে বাইরে থাকার সময় ফেস ওয়াইপস ব্যবহার করতে পারেন। ভেজা সুগন্ধি এই টিস্যু ত্বকে আরাম দেবে। ত্বকের জ্বালাভাব কমবে। ত্বকে সতেজ ভাব ফিরবে। রাতে সিরাম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। কখনো কখনো রোদে পোড়া, ত্বকের কালো দাগ, মেছতা ও ব্রণের জন্য পার্লারে ফেসিয়াল করলে বেশ উপকার পাওয়া যাবে। ১৫-২০ দিন পরপর স্পা করাতে পারেন। এ ছাড়া চুল ও মাথার ত্বকে তেল মালিশও করানো যেতে পারে।
সুপার কাট স্পা সেলুনে গরমে ছেলেদের ত্বকের যত্নে বিশেষ প্যাকেজের ব্যবস্থা করছে। চুল, হাত-পা এবং ত্বকের যত্নে প্রিমিয়াম প্যাকেজ থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন।
ত্বকের ধরন অনুযায়ী পণ্য
নিজের ত্বকের ধরন অনুযায়ী যথাযথ পণ্য বেছে নেওয়া নিতে হবে। ব্রণের সমস্যা থাকলে ‘অয়েল ফ্রি’ ক্লিনজার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সংবেদনশীল ত্বকের জন্য কোমল, সুগন্ধহীন পণ্য নির্বাচন করতে হবে। সেনসিটিভ, স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত বা কম্বিনেশন ত্বকের ধরন অনুযায়ী পণ্য নির্বাচন করলে ভালো উপকার পাওয়া যাবে।
পানি পান করুন
ত্বকের হাইড্রোজেন লেভেল বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
কলি