ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু আইফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ এয়ারপডসে হাংচৌতে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন শুরু রংপুরের বাজারে আসছে হাড়িভাঙ্গা আম ইসাক-গাইকোরেস রসায়নে মুগ্ধ কোচ পটার মাগুরার জেলা প্রশাসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ জন-আকাঙ্ক্ষার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে এসে ২০ বছরের তরুণীকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব আমিরাতের নাগরিক তুমিও হারিয়ে যাও আমাজনের জঙ্গলে সিরাজউদ্দৌলা নাটকের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র আমরা সব ইরানির জন্য খেলি: তারেমি কালীগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে মুখোমুখি বিএনপির দুই গ্রুপ ক্যারিয়ার গড়ুন সীমান্ত ব্যাংকে ত্রিশালে সরকারি বইসহ পিকআপ জব্দ, পলাতক মাদরাসা সুপার অবশেষে মায়ামিতে উরুগুয়ে দল
Nagad desktop

বই আলোচনা চলচ্চিত্রে লোকজ উপাদান ও নন্দনভাবনা

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
চলচ্চিত্রে লোকজ উপাদান
ও নন্দনভাবনা

চলচ্চিত্রে লোকজ উপাদান
নন্দনভাবনা

মতিন রহমান

প্রকাশনায়: বাংলা একাডেমি, ঢাকা

প্রচ্ছদ: নাজিব তারেক

প্রকাশকাল: প্রথম প্রকাশ
ফেব্রুয়ারি ২০২৫

পৃষ্ঠা: ২৪০, মূল্য: ৩৮০ টাকা

বাংলাদেশের সুবিস্তৃত লোকসমাজের প্রবাহধারা বিচিত্র লোকজ উপাদানে পুষ্ট মানুষের প্রাত্যহিক জীবনযাত্রা অস্তিত্বের গভীরে নানা শ্রেণিভুক্ত লোকজ উপাদান প্রতিনিয়ত বর্ণিলতায় উদ্ভাসিত চলচ্চিত্রে লোকজ উপাদানের প্রয়োগ কতটা নান্দনিকভাবে শৃঙ্খলাবদ্ধ, তা অন্বেষণ করা উদ্দেশ্য দেশের চলচ্চিত্রে লোকজ উপাদানের প্রয়োগব্যাপ্তি, পরিধি প্রয়োগকৌশলের গুরুত্ব এবং বৈচিত্র্যগত অবস্থান চিহ্নিতকরণ পাশাপাশি প্রায়োগিক তাৎপর্যে মূল্যায়িত করা চলচ্চিত্রে প্রতিফলিত লোকজ উপাদানের নন্দনশৈলী এবং লোকসমাজ দ্বারা চর্চিত লোকজ উপাদানের উদ্দেশ্য সৌন্দর্যগত সাংস্কৃতিক মূল্য অনুসন্ধান চলচ্চিত্রে লোকজ উপাদান নন্দনভাবনায় মূল আলোচনাবৃত্ত হলো- প্রতিটি চলচ্চিত্র নির্মাতার নিজস্ব সৃজন শৈলীর আশ্রয়ে সৃজিত অথবা নির্মিত হয় চলচ্চিত্রে অবস্থিত বস্তুর সঙ্গে বস্তুর, ঘটনার সঙ্গে অপরাপর ঘটনার সংঘটন পরিচালকের সদিচ্ছার ফসল গ্রন্থের প্রসঙ্গকথায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম লিখেছেন, ‘চলচ্চিত্র দৃশ্যমাধ্যম হওয়ার কারণে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের শক্তিশালী বিনোদন-মাধ্যম শিল্পের নান্দনিকতা ফুটে ওঠে চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমে অপার সম্ভাবনার মাধ্যমটি যখন পল্লিবাংলার লোকজ সংস্কৃতির উপাদান দিয়ে দৃশ্যকাব্য তৈরি করে, তখন তা সবার মন ছুঁয়ে যায় কেবল কথা নয়, ছবি দিয়ে বিষয়কে গ্রহণযোগ্য করে তোলার সৃজনশীল আর বহুমাত্রিক চিন্তাভাবনার সমন্বয় ঘটে চলচ্চিত্রে চলচ্চিত্রে গ্রামবাংলার আবহমান সংস্কৃতির যথাযথ ব্যবহার নির্মাতার মেসেজকে সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে দেয় বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে নির্মিত চলচ্চিত্র জনগণকে তাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয় গ্রন্থে লোকজ সংস্কৃতির পাঠ কীভাবে পরিচালকের সৃষ্টিসম্ভারকে উজ্জ্বল অথবা আলোকিত করে তা অনুসন্ধান করা হয়েছে শিরোনামভুক্ত সময়ে (১৯৫৬-২০০১) চলচ্চিত্র নির্মাণ ধারা পর্যালোচনায় উল্লিখিত বক্তব্যের যুক্তিসংগত কারণ অনুসন্ধান বিশ্লেষণ করা সিনেমা-পাঠবিষয়ক পরিকাঠামোগত আবশ্যিক দাবি মেটাতে গ্রন্থটি রচিত হয়েছে চলচ্চিত্র আস্বাদন অথবা নন্দনভাবনা অনুসন্ধানসহ আঙ্গিকগত কাঠামো বিশ্লেষণে রচনাকর্মটি সিনেমা পড়ুয়াদের পাঠ্যসহায়ক গ্রন্থ বলে বিবেচিত হওয়ার শর্ত পূরণ করতে পারে

কবিতা হেলিওস

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
হেলিওস

একটা অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে

          অর্ধবৃত্তের মতো অবকাশ রচনা করেছি

 

আছে মা-পাখির ডিম ভেঙে যাবার প্রতিকল্পে

            সর্বজনীন বেদনা

বৃদ্ধ বাবার ঝাপসা দৃষ্টির ভেতর এক বুকচাপা

            দীর্ঘশ্বাসের সীমিত চতুর্ভুজ

রানা প্লাজাসদৃশ ব্যথিত পাণ্ডুলিপি

তরতাজা যুবকের গুম হওয়ার ন্যায়

                   একটা দীর্ঘ সকাল

আছে মায়ের জেগে থাকা চোখ

আছে একজোড়া

            সুসিদ্ধ ইকোলজি

আছে বোনের ব্যবহৃত কাঁকড়া ক্লিপের উদার সৌন্দর্য

আছে একটা গামছায় হাত মোছার দুটো অবিকল সবাক ছবি

 

এই তো আমার রূপকল্পের ইতিবৃত্ত

 

 এখন কোনো অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে

            আমি পূর্ণবয়স্ক অবকাশ রচনা করব

জীবনের সব হুলস্থূল এনে ভরে রেখে দেব

 

 দ্যাখো, হেলিওসের মতোনই তোমাদের কাছে যাব আমি

 

ছোট্ট এক টুকরো আত্মা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
ছোট্ট এক টুকরো আত্মা

ছোট্ট এক টুকরো আত্মা

গহিন অতলের অবাধ চত্বরে বৈভবে থাকে

তাকে কি টুকরো টুকরো করা যায়

অবয়বে বেড়ে ওঠে না কস্মিনকালে

এক টুকরোই থেকে যায় আদিঅন্ত কাল

ভূমিদস্যুরা তবু ওই জলা দখলে মত্ত হয়

বেপরোয়া ছুরি-কাঁচির নির্মমতায়

ঝরনার উৎস স্তব্ধ করে

ফালি ফালি করা অবয়ব থেকে বেরোয়

অজস্র শোণিত ধারা

নদী পর্যন্ত যেতে পারে না শুকিয়ে জ্বলে

ভেসে ভেসে বেড়ায় নিশ্চিহ্ন কাঠামো

নিক্ষিপ্ত হয় মর্তের ঝড়ে

মর্গের ব্যবচ্ছেদে খুঁজে পায় না শিশু আত্মা

পায় শুধু

ছোট্ট এক টুকরো জীবনের অবিকাশ! অবিকাশ!

কবিতা অধরা ও কবি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
অধরা ও কবি

অধরা

সময়ের বেড়াজালে বন্দি খাঁচায়

দূর পানে চেয়ে থাকি তোমার আশায়

উজান সময় স্রোতে এই অবেলায়

তুমি আসবে তো? ভালোবাসবে তো?

 

কবি

কী আছে তোমার? অর্থ, বিত্ত, বৈভব?

প্রভাব, প্রতিপত্তি? বলো, চুপ থেকো না

, এসব তোমার নেই! এবার, তুমিই বলো

আমি কেমন করে তোমার কবিতা হই?

কেমন করে তোমার কাছে আসি

কেমন করে তোমায় ভালোবাসি?

কবিতা প‌রিণ‌তি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
প‌রিণ‌তি

কালো চিমনিরধোঁয়ায় আকাশের বুকজুড়ে মে কালোমেঘ

মৃত পাখির বাসা সে ড়ে রক্তাক্ত নে

্যামল বাগানগুলো ড়ে আছে যুদ্ধাহত ক্ষতবিক্ষত সৈনিকের তো

জ্বলন্ত কয়লার পাহাড়,

জাগিয়ে তোলে মাটির গহ্বরে ঘুমিয়ে থাকা আগুনকে

প্লাস্টিকের সমুদ্দুর,

ক্ষুধার্ত দৈত্যের তো গিলে খাচ্ছে পৃথিবীকে

যুদ্ধের দামামা পোড়ামাটির ্যস বাড়াতে থাকে শুধু

বোমার ব্দে রে পড়ে পাখির পালক,

আকাশের নীল রং

ভাঙা কাচ য়ে আছড়ে ড়ে মিনে

পৃথিবীর কপালে আগুনের থার্মোমিটার

কামারের হাতুড়ির তো আছড়ে ড়ে উন্মত্ত রোদ

জ্বরে পোড়া পৃথিবীর গা থেকে ঝরতে থাকে বরফ অবিরাম

বৃদ্ধের শুভ্র দাড়ির তন

 

ক্ষুধার্ত সমুদ্র গিলে খায়,

মানুষের স্বপ্নে বোনাউঠোন

তৃষ্ণার কঙ্কা মিনে আঁকে ছড়ানো মানচিত্র

নদীর তীর ক্ষুধার্ত ষাঁড়ের তো গ্রামে ঢুকে ড়ে পাখির কিচিরমিচির বাজেয়াপ্ত হয় কোনো এক ভোরে,

বাড়তে থাকে ছিন্নমূল মানুষের ভেলা,

পৃথিবীর জ্বর নামানোর দাওয়াই খুঁজতে,

লি থেকে মাথাগুলো জড়ো হয় জাতিসংঘের টেবিলে

কথার খই ফোটে, বে চোখ বাঁধা থাকে কালো ফিতায়

 

কবিতা বলির আগে

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
বলির আগে

আমার কথার পরে যদি কোনোদিন

ব্যথা পেয়ে থাকো

যদি এই দুর্দিনে সমূহ বিপদে মনে করো

ডাক দিও কোনো এক নির্মম সকালে

 

আমার বুকেরপরে দূর্বা যেমন থাকে

বেদনায় নীলপদপিষ্ট হলুদ সোহাগে

একবার চোখের জলে ধুয়ে নিও

সকল কলুষতাযেভাবে ধর্ম ছাগ

বলির আগে মুছে ফেলে যত ক্লেদ