ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩ নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ চট্টগ্রামের অপহরণকারীদের হুমকিমূলক চিরকুট,নিখোঁজ শিশু উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা ধোবাউড়ায় শিশু নিছামনি ধর্ষণ-হত্যার বর্ণনা দিলেন ৪ ধর্ষক গ্রাহক আস্থা ও প্রযুক্তিনির্ভর সেবায় সাফল্যের চূড়ায় পূবালী ব্যাংক ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রাসুল (সা.)-এর রাতের অভ্যাস কি ছিল? মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব ভুল পরিকল্পনায় ঝুলে গেল মন্ত্রীদের জন্য মসজিদ নির্মাণ প্রকল্প মেসিতে মাতাল বিশ্ব বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ বিশ্বকাপে অভিষেকেই বিরল ভৌগোলিক কৃতিত্ব উজবেকিস্তানের ঝিনাইদহের শৈলকুপায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান শেষ মুহূর্তের ইরেনকির গোলে পানামাকে হারিয়ে ঘানার জয়; খেলোয়াড়দের রেটিং দূরত্ব হাজার মাইল, উৎসব ক্যাম্পাসে তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণ হবে: সংসদে প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপে কোচ হিসেবে পঞ্চম ব্যালন ডি’অর বিজয়ী হলেন ফাবিও ক্যানাভারো বিশেষ ‘লেগাসি’ ব্যাজ পরে মাঠে নামলেন রোনালদো, মেসি ও মদ্রিচ গ্রুপসেরার দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াই শিশুদের স্বপ্নের কথা শুনলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে সিন্ডিকেট বিলুপ্তিসহ ৭ দাবি
Nagad desktop

রবীন্দ্রনাথ ও জীবনানন্দ আমার প্রতিদিনের পাঠ্য

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
রবীন্দ্রনাথ ও জীবনানন্দ আমার প্রতিদিনের পাঠ্য

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে যাদের হাত ধরে নতুন কবিতা-ধারার সূত্রপাত ঘটেছিল, তাদের মধ্যে ফারুক মাহমুদ অন্যতম। তিনি দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় নিরবচ্ছিন্নভাবে কবিতা লেখায় নিবিষ্ট রয়েছেন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে তিনি কবিতার নিজস্ব ভাষাভঙ্গি তৈরি করেছেন। জীবন এবং কবিতা যে আলাদা কিছু নয়, তা তার শব্দ-উচ্চারণে পাওয়া যায়। প্রতিটি শব্দের ওজন তার জানা। নতুন শব্দ তৈরি করার একটা ঝোঁক তার কবিতায় লক্ষ করা যায়। সব মিলিয়ে তিনি একজন রীতিঋদ্ধ কবি। সত্তরের দশকের কবি হিসেবে চিহ্নিত হলেও ফারুক মাহমুদ সমকালীন বাংলা কবিতা-ধারায় নিজের একটি স্বার্বভৌম অবস্থান তৈরি করতে পেরেছেন।...

আপনি এখন কী লিখছেন?
মূলত কবিতাই লিখছি। একক কবিতার পাশাপাশি কয়েকটি গুচ্ছ কবিতা লিখছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণয়িনীদের অন্তত পাঁচজনকে নিয়ে গুচ্ছ কবিতা লেখা শেষ হয়েছে। অন্যদের নিয়ে লিখছি। ‘হৃদয়ে রহো’ নামে একটি বই হবে।

এবারের বইমেলায় আপনার কোনো বই আসছে কি না?
এবার বইমেলা নিয়ে অনেক ক্যাচাল হয়েছে। ‘একুশের বইমেলা’ ঐতিহ্য অনুযায়ী ১ ফেব্রুয়ারি শুরু করা যায়নি। অনেক নাটকীয়তার পর একটা তারিখ ঘোষিত হলো ফেব্রুয়ারির মাঝামাঝি। অধিকাংশ প্রকাশক আপত্তি জানালেন। শেষমেষ ২৫ তারিখ থেকে মেলা বসার কথা। বইমেলা নিয়ে এতসব জটিলতার কারণে প্রকাশকরা যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। এর মধ্যে বই প্রকাশের আগ্রহ কি থাকে! আমার একটা বই প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়ে আছে। ‘মহাভারতের প্রেম’ নামের বইটি বের হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক!

আপনার বই নিয়ে পাঠকের উদ্দেশে বলুন?
আমার ২৫টির মতো কাব্য, একটি প্রবন্ধ, একটি গল্পগ্রন্থ, একটি উপন্যাস, দুটি কিশোরপদ্য গ্রন্থ রয়েছে। বইগুলোর পাতা ওল্টালে পাঠক হতাশ হবেন না। 

বর্তমান সময়ে সাহিত্য সম্পর্কে আপনার মতামত বলুন।
বর্তমানের সাহিত্য কোথায় যেন আটকা পড়ে গেছে, প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারছে না। প্রচুর লেখালেখি হচ্ছে। এর মধ্যে ‘ভালো লেখা’ কয়টি!? অসম্পাদিত লেখা সহজলভ্য নানা মিডিয়ায় প্রকাশিত হয়ে যাচ্ছে। পাঠক হতাশ হচ্ছেন। এর মধ্যেও কিছু ভালো লেখা পাওয়া যায়। এ বন্ধ্যত্ব নিশ্চয় কেটে যাবে।

ইদানীং আপনি কোন বই পড়ছেন? কোন বই আপনাকে আকৃষ্ট করেছে?
রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ আমার প্রতিদিনের পাঠ্য। এখন বই আর একটানা পড়তে পারি না। হাতের নাগালে কয়েটি বই থাকে, পড়ি। এখন পড়ছি (আগেও পড়েছি) ভাস রচিত ‘স্বপ্নবাসবদত্তা’, শঙ্খ ঘোষের ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’, সিলভিায়া প্লাথ-এর ‘দি  বেল জার’। আমাকে মুগ্ধ রাখে বাণভট্টের ‘আত্মকথা’।

বাংলা সাহিত্য ইংরেজিতে অনুবাদ আশানুরূপ না হওয়ায় আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে আমরা পিছিয়ে পড়ছি। বিষয়টিকে একটি সংকট মনে করেন কি না?

এটি একটি সংকট। ব্যক্তি উদ্যোগে অনুবাদের কিছু কাজ হচ্ছে। এটি যথেষ্ট নয়। বাংলা থেকে অন্য ভাষায় অনুবাদ, অন্য ভাষার সাহিত্য বাংলায় অনুবাদের কাজটি (মূলত) বাংলা একাডেমির করার কথা। ‘কথা’ কতটুকু রক্ষিত হচ্ছে?

খবরের কাগজ সাহিত্য সাময়িকী ‘সুবর্ণরেখা’ সমৃদ্ধ হোক, কবি হয়ে এ কামনাই রইল।

কবিতা হেলিওস

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
হেলিওস

একটা অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে

          অর্ধবৃত্তের মতো অবকাশ রচনা করেছি

 

আছে মা-পাখির ডিম ভেঙে যাবার প্রতিকল্পে

            সর্বজনীন বেদনা

বৃদ্ধ বাবার ঝাপসা দৃষ্টির ভেতর এক বুকচাপা

            দীর্ঘশ্বাসের সীমিত চতুর্ভুজ

রানা প্লাজাসদৃশ ব্যথিত পাণ্ডুলিপি

তরতাজা যুবকের গুম হওয়ার ন্যায়

                   একটা দীর্ঘ সকাল

আছে মায়ের জেগে থাকা চোখ

আছে একজোড়া

            সুসিদ্ধ ইকোলজি

আছে বোনের ব্যবহৃত কাঁকড়া ক্লিপের উদার সৌন্দর্য

আছে একটা গামছায় হাত মোছার দুটো অবিকল সবাক ছবি

 

এই তো আমার রূপকল্পের ইতিবৃত্ত

 

 এখন কোনো অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে

            আমি পূর্ণবয়স্ক অবকাশ রচনা করব

জীবনের সব হুলস্থূল এনে ভরে রেখে দেব

 

 দ্যাখো, হেলিওসের মতোনই তোমাদের কাছে যাব আমি

 

ছোট্ট এক টুকরো আত্মা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
ছোট্ট এক টুকরো আত্মা

ছোট্ট এক টুকরো আত্মা

গহিন অতলের অবাধ চত্বরে বৈভবে থাকে

তাকে কি টুকরো টুকরো করা যায়

অবয়বে বেড়ে ওঠে না কস্মিনকালে

এক টুকরোই থেকে যায় আদিঅন্ত কাল

ভূমিদস্যুরা তবু ওই জলা দখলে মত্ত হয়

বেপরোয়া ছুরি-কাঁচির নির্মমতায়

ঝরনার উৎস স্তব্ধ করে

ফালি ফালি করা অবয়ব থেকে বেরোয়

অজস্র শোণিত ধারা

নদী পর্যন্ত যেতে পারে না শুকিয়ে জ্বলে

ভেসে ভেসে বেড়ায় নিশ্চিহ্ন কাঠামো

নিক্ষিপ্ত হয় মর্তের ঝড়ে

মর্গের ব্যবচ্ছেদে খুঁজে পায় না শিশু আত্মা

পায় শুধু

ছোট্ট এক টুকরো জীবনের অবিকাশ! অবিকাশ!

কবিতা অধরা ও কবি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
অধরা ও কবি

অধরা

সময়ের বেড়াজালে বন্দি খাঁচায়

দূর পানে চেয়ে থাকি তোমার আশায়

উজান সময় স্রোতে এই অবেলায়

তুমি আসবে তো? ভালোবাসবে তো?

 

কবি

কী আছে তোমার? অর্থ, বিত্ত, বৈভব?

প্রভাব, প্রতিপত্তি? বলো, চুপ থেকো না

, এসব তোমার নেই! এবার, তুমিই বলো

আমি কেমন করে তোমার কবিতা হই?

কেমন করে তোমার কাছে আসি

কেমন করে তোমায় ভালোবাসি?

কবিতা প‌রিণ‌তি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
প‌রিণ‌তি

কালো চিমনিরধোঁয়ায় আকাশের বুকজুড়ে মে কালোমেঘ

মৃত পাখির বাসা সে ড়ে রক্তাক্ত নে

্যামল বাগানগুলো ড়ে আছে যুদ্ধাহত ক্ষতবিক্ষত সৈনিকের তো

জ্বলন্ত কয়লার পাহাড়,

জাগিয়ে তোলে মাটির গহ্বরে ঘুমিয়ে থাকা আগুনকে

প্লাস্টিকের সমুদ্দুর,

ক্ষুধার্ত দৈত্যের তো গিলে খাচ্ছে পৃথিবীকে

যুদ্ধের দামামা পোড়ামাটির ্যস বাড়াতে থাকে শুধু

বোমার ব্দে রে পড়ে পাখির পালক,

আকাশের নীল রং

ভাঙা কাচ য়ে আছড়ে ড়ে মিনে

পৃথিবীর কপালে আগুনের থার্মোমিটার

কামারের হাতুড়ির তো আছড়ে ড়ে উন্মত্ত রোদ

জ্বরে পোড়া পৃথিবীর গা থেকে ঝরতে থাকে বরফ অবিরাম

বৃদ্ধের শুভ্র দাড়ির তন

 

ক্ষুধার্ত সমুদ্র গিলে খায়,

মানুষের স্বপ্নে বোনাউঠোন

তৃষ্ণার কঙ্কা মিনে আঁকে ছড়ানো মানচিত্র

নদীর তীর ক্ষুধার্ত ষাঁড়ের তো গ্রামে ঢুকে ড়ে পাখির কিচিরমিচির বাজেয়াপ্ত হয় কোনো এক ভোরে,

বাড়তে থাকে ছিন্নমূল মানুষের ভেলা,

পৃথিবীর জ্বর নামানোর দাওয়াই খুঁজতে,

লি থেকে মাথাগুলো জড়ো হয় জাতিসংঘের টেবিলে

কথার খই ফোটে, বে চোখ বাঁধা থাকে কালো ফিতায়

 

কবিতা বলির আগে

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
বলির আগে

আমার কথার পরে যদি কোনোদিন

ব্যথা পেয়ে থাকো

যদি এই দুর্দিনে সমূহ বিপদে মনে করো

ডাক দিও কোনো এক নির্মম সকালে

 

আমার বুকেরপরে দূর্বা যেমন থাকে

বেদনায় নীলপদপিষ্ট হলুদ সোহাগে

একবার চোখের জলে ধুয়ে নিও

সকল কলুষতাযেভাবে ধর্ম ছাগ

বলির আগে মুছে ফেলে যত ক্লেদ