জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা এক নিশ্চিত সময়ের গোচর করে ত্রিগ্রহী ও চর্তুগ্রহী যোগের নির্মাণ করে। এর প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায়। আসছে সেপ্টেম্বরে শুক্র, সূর্য ও কেতুর সংযোগ তৈরি হতে চলেছে। এরকম অবস্থায় কিছু রাশির ভাগ্য চমকাবে। তাদের আকস্মিক অর্থলাভের সঙ্গে উন্নতির যোগও তৈরি হচ্ছে।
আসুন জেনে নিই সেই সৌভাগ্যশালী রাশি কোনগুলো-
সিংহ রাশি:
এই রাশির জাতকদের জন্য ত্রিগ্রহী যোগ লাভজনক। এ সময় মান-সম্মানের সঙ্গে আপনার প্রতিষ্ঠার প্রাপ্তি হবে। এই সময় শিক্ষার্থীরা পড়াশোনায় সফলতা ও নতুন কোনো কৌশল শেখার জন্য অনকূল হবে। প্রেম-রোমান্সের নতুন রং লাগবে। অবিবাহিতদের নতুন সম্পর্ক শুরু হবে। বৈবাহিক জীবনে সুখ ও সামঞ্জস্য বাড়বে।। অংশীদারত্বের কাজে লাভ হবে। জীবনসঙ্গীর উন্নতি হবে।
ধনু রাশি:
ত্রিগ্রহী যোগ তৈরি হতেই ধনু রাশির জাতকদের ভালো সময় শুরু। কারণ ত্রিগ্রহী যোগে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময়ে আপনার আটকে থাকা কাজগুলো শুরু হবে। যারা চাকরি করছেন তাদের নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ আসবে। ধর্ম-কর্মে মনোযোগ বাড়বে। ভ্রমণে যেতে পারবেন। সব ইচ্ছে পূরণ হবে। সঞ্চয়ে সফল হবেন।
বৃশ্চিক রাশি:
আপনাদের জন্য ত্রিগ্রহী যোগ ক্যারিয়ার ও ব্যবসায় শুভ। কাজ ও ব্যবসা দুটোই খুব ভাল চলবে। নতুন বন্ধু তৈরি হবে। সামাজিক যোগাযোগ থেকে লাভবান হবেন। চাকরিতে পদোন্নতি ও বেতন বাড়ার যোগ রয়েছে। ব্যবসায় নতুন অংশীদারত্বের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন। চাকরিজীবীদের বদলি সুবিধামতো স্থানে হবে। বাবার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
আজতক/অমিয়/