আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল-
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
মানসিক প্রশান্তির সময় মৌন থাকুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। রোমান্টিক বিষয়ে কিছুটা সমস্যা হতে পারে। ব্যবসায়িক জায়গায় সমস্যা সৃষ্টি হতে পারে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
প্রার্থনায় মনোযোগী হোন। মানসিক প্রশান্তি পাবেন। মনের জোর ও প্রভাব-প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে।
মিথুন | ২১ মে-২০ জুন
বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
দিনটি আপনার জন্য বেশ সম্ভাবনাময়। অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক শান্তিশৃঙ্খলা বজায় থাকবে।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক বার্তা নিয়ে আসবে। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রেমে সফলতা পাবেন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টায় অনেক বিষয়ে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি ওঠানামা করবে।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
পারিবারিক দুশ্চিন্তা পূর্বের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য কারও বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্ক হতে হবে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। আজ কর্মক্ষেত্রে বিভিন্ন চাপের সম্মুখীন হবেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানুষের দূরত্ব দূর হতে পারে।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হন। অর্থনৈতিক বিষয়ে আপনার সফলতায় ধারাবাহিকতা বজায় থাকবে।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
পারিবারিক বিষয়ে মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়বে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
মানসিক অবসাদগ্রস্ততায় ভুগবেন। আয়-উপার্জন ভালো হবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তিশৃঙ্খলা বজায় থাকবে।