ডোনাল্ড ট্রাম্প
পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (জন্মতারিখ ১৪ জুন, ১৯৪৬ প্রাপ্ত তথ্য অনুযায়ী) মিথুন রাশির জাতক। ২০২৬ সাল আমেরিকার প্রেসিডেন্টের জন্য চ্যালেঞ্জিং বছর। এ বছর ওনার শরীর নিয়ে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। ২০২৬ সালে তিনি বিশ্বব্যবস্থাকে পুনর্গঠন করার প্রত্যয় ব্যক্ত করবেন। তিনি কঠোর নীতি প্রয়োগ করবেন। ফলে আন্তর্জাতিক ও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে। নিরাপত্তা ও বাণিজ্যব্যবস্থা নিয়ে তার নেতৃত্ব জোরালো হবে। তিনি তার দেশের অভ্যন্তরীণ রাজনীতির চেয়ে বৈশ্বিক বিষয়ের দিকে বেশি মনোযোগী হবেন। বৈশ্বিক সামরিক উত্তেজনা এবং বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে অস্থিরতা তৈরি হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করবেন। চীন-আমেরিকার বাণিজ্যনীতির কারণে অস্থিরতা থাকবে। বছরের বেশির ভাগ সময়ে আলোচনা-সমালোচনায় থাকবেন। বিশ্বব্যবস্থাকে নিজের মতো করে পুনর্গঠন করার চেষ্টা করবেন তিনি এবং তার এই পদক্ষেপগুলো বিশ্বনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা ও আলোচিত-সমালোচিত হতে থাকবেন। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনা থাকলেও আঞ্চলিক অস্থিরতা সম্পূর্ণভাবে কাটবে না। এ বছর তার কূটনৈতিক পদক্ষেপে নাটকীয় মোড় নিতে পারে। মুদ্রাব্যবস্থার অস্থিরতা দেখা দিতে পারে। আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় অস্থিরতা থাকবে।
ভ্লাদিমির পুতিন
পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলা রাশি। তার জন্য ২০২৬ সাল বিশেষ চ্যালেঞ্জিং ও উল্লেখযোগ্য বছর। বিশ্ব নতুন প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হবে। অভ্যন্তরীণ শাসনব্যবস্থায় তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। বিশ্ব রাজনীতিতে আমেরিকা-রাশিয়ার সম্পর্ক খুব একটা ইতিবাচক হবে না। বৈশ্বিক বাণিজ্যিক, কূটনৈতিক ও প্রথাগত চিন্তা-চেতনার পরিবর্তনের ফলে রাশিয়ার প্রেসিডেন্টকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও সমস্যায় পড়তে পারেন তিনি। ২০২৬ সালের গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বিভিন্নমুখী চাপে পড়তে পারেন।
নরেন্দ্র মোদি
পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, (১৭.০৯১৯৫০) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কন্যা রাশির জাতক। ২০২৬ সাল নরেন্দ্র মোদির জন্য বেশ প্রতিকূল ও চ্যালেঞ্জিং। কিছু গ্রহ-নক্ষত্রের অশুভ প্রভাবে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ প্রতিকূল থাকবে। রাজনৈতিক দায়িত্বের কারণে মানসিক চাপে থাকবেন। নিজ দলীয় সিদ্ধান্তের কারণে এ বছর বিরোধী দল এবং মিডিয়া, জনগণের সমালোচনা ও অসন্তোষের মুখে পড়তে পারেন। মানসিক চাপ ও পরিশ্রমের ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বিশেষ করে হার্ট, পেট ও রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন। বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে কূটনৈতিক চাপ বাড়বে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে তীব্র চাপ ও আন্দোলনের সম্ভাবনা রয়েছে। শিক্ষা, বিনোদন এবং মিডিয়া সেক্টরে অস্থিরতা দেখা দিতে পারে। মুদ্রাস্ফীতি বা বাজারের অস্থিরতা সাময়িকভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে নরেন্দ্র মোদি ও তার সরকারের কূটনৈতিক তৎপরতা বজায় থাকবে।
তারেক রহমান
পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, তারেক রহমানের রাশি বৃশ্চিক (২০.১১১৯৬৫)। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি জনপ্রিয় নাম। ২০২৬ সালে তারেক রহমানকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের রাজনীতিতে তিনি বলিষ্ঠ অবস্থায় অবস্থান করবেন। তিনি দীর্ঘদিন রাজনীতিতে সম্পৃক্ত আছেন এবং দিনে দিনে আরও অভিজ্ঞ হয়ে উঠেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। দলের তৃণমূল পর্যায়ে ওনার গ্রহণযোগ্যতা বাড়বে। দেশের জনসাধারণের কাছে জনপ্রিয়তা বাড়বে। তার গৃহীত বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ বেশ প্রশংসিত হবে। তবে শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। মায়ের স্বাস্থ্য নিয়ে টেনশনে থাকবেন। দেশের রাজনীতির ধারক হিসেবে তার গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ কারও আচরণে তিনি মানসিক কষ্ট পেতে পারেন। এ বছর তিনি রাষ্ট্রীয় জনসংযোগমূলক কাজে সফল হতে পারেন। বছরের শেষদিকে সার্বিক সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বিভিন্ন কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ২০২৬ সালে বিএনপিতে দলীয়-উপদলীয় দ্বন্দ্ব দেখা দিতে পারে। তারেক জিয়া সেসব দ্বন্দ্ব সহজেই দমন করতে সক্ষম হবেন। তবে সার্বিকভাবে ২০২৬ সাল তারেক জিয়ার জন্য গৌরবের বছর, আত্মানুসন্ধানের বছর।
ড. মুহাম্মদ ইউনূস
পাশ্চাত্য জ্যোতিষ মতে, ড. মুহাম্মদ ইউনূস কর্কট রাশির জাতক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য উল্লেখযোগ্য বছর। বছরের শুরুতে কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এ বছর ড. ইউনূসকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভূরাজনৈতিক বিষয়ে তার অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার বলিষ্ঠ ভূমিকা জাতীয় ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব বাড়বে। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত থাকবে। অভ্যন্তরীণ রাজনীতি স্থিতিশীলতায় চ্যালেঞ্জ থাকলেও দেশের রাজনীতি দলগুলোর সঙ্গে ইতিবাচক ঐকমত্য রাখার প্রচেষ্টা করবেন। এ বছর শারীরিক বিষয়ে যত্নশীল হওয়া প্রয়োজন। তার গৃহীত পদক্ষেপগুলো রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।