আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল-
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজের জায়গায় নানামুখী চাপে থাকবেন। সবার সঙ্গে স্বাভাবিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে। কুৎসা ও কান-কথাকে প্রশ্রয় দেবেন না। অনেকেই দূর ভ্রমণের সুযোগ পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক লেনদেনে সতর্ক হোন। সাফল্যের বার্তা পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। প্রণয়ঘটিত বিষয় আপনার জন্য শুভ। শত্রু সম্পর্কে সচেতন হোন। বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। আর্থিকভাবে বেশ ভালো থাকবেন। মানসিক আবেগ-অনুভূতি বাড়বে। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মানসিক অস্থিরতা বাড়তে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট)
মেধা ও মানসিক শক্তির জন্য সফলতা পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত পরিবর্তন আসতে পারে। লেখক, সাংবাদিক, চিকিৎসা পেশায় যুক্তদের জন্য শুভ সময়। সম্পর্কে ইতিবাচক থাকুন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মানসিক দৃঢ়তার জন্য অনেক সংকট কাটিয়ে উঠতে পারবেন। প্রেম, রোমান্স উপভোগ করবেন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আপনার পেশায় ক্ষতির কারণ হতে পারে। পেশাগত কাজে অপ্রত্যাশিত ঘটনা হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মানসিক দৃঢ়তা ও একাগ্রতা বাড়াতে হবে। সহজে মানিয়ে নেওয়ার অভ্যাস তৈরি করুন। করপোরেট কাজে যুক্তদের জন্য শুভ সময়। পারিবারিক ঘটনাপ্রবাহ আপনাকে প্রভাবিত করবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যস্ততা বাড়বে। মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। আপনার কর্মউদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুতা পরিহার করার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মের জায়গায় স্বাচ্ছন্দ্য বাড়বে। ব্যবসা-বাণিজ্যবিষয়ক দিক শুভ। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। দুর্ঘটনার বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।