আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
শারীরিক বিষয়ে সাবধান থাকুন। কর্মস্থলে আপনি সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা-বাণিজ্য ও আর্থিক বিষয় অনুকূলে থাকবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পারিবারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
ব্যবসা-বাণিজ্য আপনার অনুকূলে থাকবে। সামাজিক ও পারিবারিক ব্যস্ততা বাড়বে। রাগ-জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্পষ্ট কথা বলার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন।
মিথুন | ২১ মে-২০ জুন
দাম্পত্য জীবনযাপনে সহনশীলতা বাড়াতে হবে। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ভ্রমণ শুভ।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
সব বিষয় নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করবেন। বিদেশ ভ্রমণে সফলতা পাবেন। কর্মস্থলে প্রতিকূলতা থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
মানসিক অস্থিরতা বাড়তে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। বিভিন্ন দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ভালো যাবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। আপনার কোনো আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
সব কিছু ভেবেচিন্তে অগ্রসর হবেন। পারিবারিক জীবনে বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। ভ্রমণজনিত সফলতা পাবেন। প্রিয়জনের জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। ব্যবসায়িক ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে সাবধান থাকতে হবে। আর্থিক পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা বাড়তে পারে। শারীরিক ও মানসিকভাবে অস্থিরতা বাড়তে পারে।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সঠিক ডায়েট প্রয়োজন। পেশাগত কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে না।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
আর্থিক বিষয়ে সাবধানে থাকতে হবে। পেশাগতভাবে কাজের চাপ বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আর্থিক বিষয় আপনার জন্য শুভ। মানসিক ও শারীরিক উদ্যম বাড়বে। কর্মজীবনে সফলতা পাবেন। ব্যয় বৃদ্ধি পাবে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। উত্তেজনা ও স্পষ্ট কথা বলা থেকে বিরত থাকুন। রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা বাড়তে পারে। পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে।