ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে!

জামালপুরে নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের জন্মদিন উদযাপন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:০২ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
জামালপুরে নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের জন্মদিন উদযাপন

নানা আয়োজনে জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের (১৩ জুলাই ১৯৪২ - ২১ আগস্ট ২০০৮) ৮৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ উপলক্ষ্যে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল জেলা পরিষদ ও মিডিয়া পার্টনার ছিল দৈনিক খবরের কাগজ।

ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহির খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও অধ্যাপক মাসুম আলম খান, উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি উৎপল কান্তি ধর, চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেন, নাট্যজন আলী আকবর ফকির, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ‘শৈশব থেকেই শিল্প সাহিত্যের প্রতি ভীষণ ঝোক ছিল নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের। তিনি একাধারে অভিনেতা, নির্মাতা ও লেখক ছিলেন। সারেং বউ, সখী তুমি কার, এখনই সময়, দুই জীবন, বিহঙ্গ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। বাংলাদেশ টেলিভিশনে তিনিই প্রথম ধারাবাহিক নাটক পরিচালনা করেন। সংশপ্তক, আমি তুমি সে, পাথর সময়, জোয়ার-ভাটা, উত্তরাধিকার নাটক অন্যতম। গুণী এই ব্যাক্তি জীবদ্দশায় বাংলা একাডেমি পুরষ্কার, একুশে পদক, জাতীয় টেলিভিশন পুরষ্কার, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন।’

বক্তারা এ সময় ভবিষ্যতে বইমেলা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীসহ আবদুল্লাহ আল-মামুনকে নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে আবদুল্লাহ আল-মামুনের জীবন ও কর্মের উপর রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার দেওয়া হয়। এরপর ধ্রুবতারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

আসমাউল আসিফ/সুমন/

আজ বিশ্ব সংগীত দিবস

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
আজ বিশ্ব সংগীত দিবস
ছবি: সংগৃহীত

ক্যালেন্ডারের পাতায় আজ গ্রীষ্মকালীন অয়নকাল। আজ ২১ জুন, রবিবার। প্রকৃতির এই বিশেষ দিনে বিশ্বের ১২০টিরও বেশি দেশে সুরের মূর্ছনায় মেতে উঠছেন কোটি মানুষ। পালিত হচ্ছে ‘বিশ্ব সংগীত দিবস’ বা ‘লা ফেত দে লা মিউজিক’। সংগীতের সর্বজনীন শক্তি আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ বিশ্বজুড়ে চলছে উৎসবের আমেজ।

১৯৮২ সালে ফ্রান্সে যে উৎসবের যাত্রা শুরু হয়েছিল, তা আজ সীমানা ছাড়িয়ে পরিণত হয়েছে বিশ্বজনীন সাংস্কৃতিক আয়োজনে। বিশ্বের প্রায় ৭০০টিরও বেশি শহরে রাস্তাঘাট, পার্ক, জাদুঘরসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে আজ সুরের জাদুতে মাতোয়ারা সাধারণ মানুষ। শৌখিন ও পেশাদার সংগীতশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এসব কনসার্ট স্মরণ করিয়ে দেয়, সংগীতের কোনো ভাষা নেই; এর একমাত্র ভাষা হলো শান্তি ও আনন্দ।

ফ্রান্সে দিবসটি পালিত হয় জাতীয় উৎসবের আমেজে। প্রতিটি শহর, প্রতিটি প্রাঙ্গণ আজ মুখরিত হয়ে উঠেছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সম্মিলিত সুরে। বিশ্ব সংগীত দিবস উদযাপনে পিছিয়ে নেই বাংলাদেশও। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা সেজেছে সংগীতের আয়োজনে।

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আজ বিকেল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর বের হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। 

আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী ও সংস্কৃতিজন আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সুরস্রষ্টা ও সংগীত পরিচালক শেখ সাদী খান। বিকেল ৫টা থেকে শুরু হবে পরিষদভুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীদের দলীয় ও একক সংগীত পরিবেশনা। আগামীকাল ২২ জুন একই সময়সূচিতে উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আকরামুল ইসলাম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসবের সূচনা হবে। একাডেমির আয়োজনে উদ্বোধনী দিনে ঢাক-ঢোল বাদন ও বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি থাকছে পিয়ানো বাদন ও অর্কেস্ট্রা পরিবেশনা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এরপর দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সংগীত পরিবেশনা, একক গান ও ব্যান্ডের সুরের মূর্ছনায় মুখরিত হবে শিল্পকলা প্রাঙ্গণ।

বৃহত্তর কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলের স্মরণসভা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
বৃহত্তর কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলের স্মরণসভা
স্মরণ সভায় বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর কুষ্টিয়া জেলায় প্রথম পতাকা উত্তোলনকারী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল জলিলের ২য় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) কুষ্টিয়া জেলা আইনজীবী ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি অ্যাড. হারুন উর রশিদ।

আলোচনায়  অংশগ্রহণ করেন অ্যাড. লালিম হক; লেখক ও গবেষক, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকু; ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা কমান্ড বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম; সভাপতি সম্মিলিত সামাজিক আন্দোলনে কুষ্টিয়া জেলা শাখা অ্যাড. নিয়ামত উল্লাহ; সিনিয়র আইনজীবী, কুষ্টিয়া জেলা জজকোর্ট অ্যাড. লালন।

সিনিয়র আইনজীবী, কুষ্টিয়া জেলা জজকোর্ট অ্যাড. সুধির কুমার স্বর্মা সিনিয়র আইনজীবী, কুষ্টিয়া জেলা জজকোর্ট, অ্যাড.এ্যাডঃ শাতিল মাহমুদ সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়া,কমরেড শফিউর রহমান শফি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, অ্যাড. আল মুজাহিদ মিঠু,সাবেক পিপি দুর্নীতি দমন কমিশন  দুদক কুষ্টিয়া, অ্যাড. সুব্রত চক্রবর্তী সিনিয়র আইনজীবী কুষ্টিয়া জেলা জজকোর্ট, কুষ্টিয়া, লেখক ও কবি মুনশী আবু সাঈদ, কনক চৌধুরী, ডা. তাজউদ্দীন আহমদ, শাহাবুদ্দিন আহামেদ,  অ্যাড. আবুল হাসেম সিনিয়র আইনজীবী, কুষ্টিয়া জেলা জজকোর্ট, কুষ্টিয়া, অ্যাড. ওয়াদুদ সাহেব  সিনিয়র আইনজীবী কুষ্টিয়া জেলা জজকোর্ট কুষ্টিয়া, অ্যাড. শংকর দত্ত, প্রফেসর সাজেদুল ইসলাম, প্রফেসর এম এ রফিক, বীরমুক্তিযোদ্ধা মাসুদুর আলম শেলী, অ্যাড. আব্দুল জলিল এর ছেলে সুমন, সজিব আহমেদ, এস এস রুশদী। প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন কারশেদ আলম, সভা পরিচালনা করেন অ্যাড. জয়দেব বিশ্বাস।

গাজী গিয়াস উদ্দিনকে মোহাম্মদ নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার প্রদান

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
গাজী গিয়াস উদ্দিনকে মোহাম্মদ নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার প্রদান
মোহাম্মদ নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন গাজী গিয়াস উদ্দিন। ছবি: সংগৃহীত

চাঁদপুর সাহিত্যমঞ্চ প্রবর্তিত লেখক সংগঠক হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন সাহিত্য পুরস্কার-২০২৫ পেলেন কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সংগঠক গাজী গিয়াস উদ্দিন।

 শুক্রবার (১৯ জুন)  চাঁদপুর সাহিত্য সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন সম্মেলনের উদ্বোধক জাতীয় প্রেসক্লাব সভাপতি বরেণ্য কবি হাসান হাফিজ ও প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তর নগর সম্পাদক কবি ও গীতিকার মিজান মালিক ও বিশিষ্ট কবি জামসেদ ওয়াজেদ। 

পাঁচজন সাহিত্য ব্যক্তিত্বকে এ পুরস্কারে সম্মানিত করা হয়। অপর চারজন হচ্ছেন কবিতায় আইউব সৈয়দ, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধ ও গবেষণায় মামুন সিদ্দিকী এবং শিশুসাহিত্যে অমল সাহা। পুরস্কারপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। 

সাহিত্যমঞ্চের সাবেক সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে মোহাম্মদ নাসির উদ্দিন স্মারকবক্তা ছিলেন সাহিত্য একাডেমি মহাপরিচালক কবি ও গল্পকার কাদের পলাশ। এর আগে সাহিত্য পাঠ ও কবিতা আবৃত্তি করেন স্থানীয় কবি ও সাহিত্যজনরা।

কবি মিজান খানের সভাপতিত্বে এ সেশনে ‘চাঁদপুরের সাহিত্য আন্দোলন: একাল সেকাল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী। পুরো অনুষ্ঠান উপস্থাপন করেন চাঁদপুর সাহিত্যমঞ্চ সভাপতি কবি আশিক বিন রহিম।

কবিতা পাঠ পর্বে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের নির্বাহী সদস্য আরাফাত হোসেন বাহার স্বরচিত কবিতা পাঠ করেন। লজেসাস বিশেষ সম্পাদক রিয়াজুল ইসলাম জাকিরকে বই উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, লেখক সংগঠক হিসেবে পুরস্কারপ্রাপ্ত গাজী গিয়াস উদ্দিন ২৮ বছর ধরে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক হিসেবে লক্ষ্মীপুর-ভিত্তিক আঞ্চলিক সাহিত্য আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তার কাব্য ও প্রবন্ধ মিলে প্রকাশিত গ্রন্থ ১৫টি। তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। ২০ বছর ধরে তিনি সাহিত্যধর্মী পত্রিকা মাসিক ‘বাংলা আওয়াজ’ সম্পাদনা ও প্রকাশ করে লেখক সৃষ্টিতে অবদান রাখছেন।

এসএন/

 

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের বর্ণিল উদ্বোধন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:৫৪ এএম
শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের বর্ণিল উদ্বোধন
ফেস্টিভ্যাল এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম/ ছবি: খবরের কাগজ

বিভিন্ন নৃ-গোষ্ঠী ও বাঙালির বহুমাত্রিক ঐতিহ্যের বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনে শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ এর উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বেলা ৪টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এর সহযোগিতায়  স্থানীয় ফুলছড়া চা বাগান মাঠে  ১৯-২১ জুন ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল এর উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

হারমোনি ফেস্টিভ্যালে বাঙ্গালী জনগোষ্ঠীর পাশাপাশি ২৬টিরও বেশী নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বৈচিত্র্যময় জীবন, সাংস্কৃতিক, ভাষা,  ঐতিহ্য, খাবার, নৃত্য  ও শৈল্পিক কারুকাজের দৃষ্টিনন্দন প্রদর্শন হবে।

এতে স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি মনিপুরী, গারো, খাসিয়া, উরাও, বুনারজি, শবর,গঞ্জু, কড়া, গৌড়, ত্রিপুরা, তেলেগু, হরিদাসসহ ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্য, খাবার এবং কৃষ্টি-কালচার তুলে ধরা হবে।

পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই অঞ্চলের পর্যটন শিল্প বিকাশে হারমোনি ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সচিব ফাহমিদা আক্তার, অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রউফ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান,  হাজি মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান,  বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলসহ আরো অনেকেই।

এছাড়া স্থানীয় আদিবাসীদের তৈরি হস্তশিল্প বিশ্ব বাজারে রপ্তানির মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে আশা করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী নেতা পরিমল শিং বাড়ইক, ভুবন সিংহ, খাসি মন্ত্রী ফিলাপত্নী, জিয়ানা মাদরাজী, গারো প্রতিনিধি পার্থ ভাজন তারা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের আশা আকাঙ্খা তুলে ধরেন। 

১৯ জুন থেকে চালু হওয়া তিনদিনব্যাপী এই উৎসব চলবে ২১ জুন পর্যন্ত।

শুভ/এএফ

লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম
লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ লেখক শিবিরের দপ্তর সম্পাদক মনোয়ারুল ইসলামের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

লেখক শিবিরের সম্মেলন উদ্বোধন করেন গণতান্ত্রিক ও বিপ্লবী আন্দোলনের নেতা, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি সজীব রায়।  

এ সময় সম্মেলনে কথাসাহিত্যিক পাভেল চৌধুরীকে সভাপতি, অ্যাডভোকেট ভূলন ভৌমিক ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইউমকে সহসভাপতি এবং কথাসাহিত্যিক আবিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে ও ৩৬ সদস্যদের জাতীয় পরিষদ নির্বাচন করা হয়।

এসএন/