জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.রেজাউল করিম। তিন কার্যদিবসের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নেবেন বলে জানান তিনি। তবে লিখিত কোন প্রমাণ না পাওয়া পর্যন্ত ক্যম্পাসে শাটডাউন বলবৎ থাকবে ,ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের।
বুধবার (১৫ জানুয়ারি) আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে উপাচার্য বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আসছে রবিবার (১৯ জানুয়ারি) সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবে। এ ছাড়া কাজের অগ্রগতির বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।’
এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান তিনি।
তবে মৌখিক প্রতিশ্রুতিতে তুষ্ট হননি শিক্ষার্থীরা। লিখিত না পাওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, কয়েকদফা প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ হয়নি।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, ‘সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কাজ বুঝে নেওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।’
নাইমুর/